নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মশুদ্ধির অভিযান এক দুর্দান্ত অভিযান।ইহা এক মহাসাধনা

সুলাইমান হোসেন

আমাদের কাজ শুধু আমল করতে থাকা

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

অন্তরের বাগান ;মারিফতের সবুজ বাগানে ভ্রমন ০০১

০৯ ই মে, ২০২৬ রাত ৩:০৭

বিসমিল্লাহির রাহমানির রাহীম

নাহমাদুহু ওয়ানুসল্লি আলা রসূলিহিল কারীম

অন্তরের বাগানে ভ্রমন,মারিফতে এলাহীর সবুজ বাগানে পরিভ্রমন আসলেই সর্বাধিক কল্যানজনক একটি পথ।যদিও এই পথ অনেক কঠিন এবং লম্বা,তারপরও ইহা সর্বশ্রেষ্ঠ পথ,নেককার উলামা এবং উরাফাদের পথ ইহাই।

"আয় প্রভু,আপনার পরিচয় অন্বেষনই হোক আমাদের মূল কাজ,
ইহা ছাড়া শ্রেষ্ঠ আর কোন কাজ হইতে পারে?অন্য কোনো কাজ ইহা হইতে শ্রেষ্ঠ হইতে পারেনা।"

আল্লাহর অলিগন পৃথিবীতে ঝিনুকের মধ্যকার মুক্তা সদৃশ।

হ্যা।সেটাই।কেন তারা মুক্তা সদৃশ হইবেন না।ঝিনুক যেভাবে পেটের মধ্যে মুক্তা তৈরি করে,তারাও তো সারা জগতের পেট তথা পৃথিবীতে নূর উৎপন্ন করে,এবং সেই নূর সারা জগতে ছড়িয়ে দেন।
কবি বলেন,

"হে মুর্শিদ!আমি তো যা যেমন ছিলাম তেমনই আছি,কিন্তু আপনার সোহবত আমাকে হীরা বানিয়ে দিয়েছে।

" আমার চোখে যা কিছুই দেখা যায় সবই আপনার সৌন্দর্যে ভরা।"

ঝিনুকের পেটে মুক্তা তৈরির কাহীনি কিন্তু সত্যি চমকপ্রদ।কাহীনিটা হলো,অনিচ্ছাকৃতই ঝিনুকের পেটে বালুকনা প্রবেশ করে,যা ঝিনুকের জন্য খুবই অসস্থির কারন হয়।ঝিনুক তখন বালুকনাকে ক্যলসিয়াম কার্বোনেট দিয়ে ঢাকতে থাকে নিজের হেফাজত এবং নিরাপত্তার জন্য।পরিশেষে এই বালুকনাই মুল্যবান মুক্তায় পরিনত হয়।

নামাজ

প্রাথমিক সময়ে নামাজ কষ্টকর এবং মুসিবত মনে হয়,পরিশেষে এই নামাজই মধুর মতো স্বাদের হয়ে যায়।
"পাঁচওয়াক্ত নামাজ তো এমন ভিআইপি গাড়ি,
যেই গাড়ি তোমােক শুধু জান্নাতে নয়, আরো অনেকদূর নিয়ে যাবে।"

সেটাই।কাউকে কি দেখেছেন গাড়ি থেকে লাফ দিয়ে খাদের মধ্যে পরে যেতে।এমন লোক পাওয়া যায়না।পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়,যেন সে গাড়ি থেকে লাফ দিয়ে খাদের মধ্যে পরে গেলো।এখন এই বেচারার হাত পা ভেঙে গেলেও দুঃখিত এবং বিস্মৃত হওয়ার কোনো কারন নেই।

আমার কথার ইঙ্গিত ইশারা কুরআন হাদিসেও রয়েছে।

উদাহরণ সরুপ নিন্মোক্ত বাক্যগুলো জ্ঞানীদের মাথায় থাকার কথা,

"যে ব্যাক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলো,সে ঐ ব্যাক্তির মতো যার ধন-সম্পদ সন্তানাদি সবকিছু লুট হয়ে গিয়েছে(সে নিঃস এবং ফকির হয়ে গিয়েছে।)(হাদিস থেকে)

" বড়ই ধ্বংস এবং ক্ষতি রয়েছে ঐ ব্যাক্তিদের জন্য,যারা তাদের নামাজ থেকে উদাসিন।"(কুরআন থেকে)

(এই বাক্যগুলো খুবই প্রসিদ্ধ,গবেট শ্রেনীর লোকজন ব্যাতিত সবাই জানে,যেকারনে সূত্র উল্লেখ করার প্রয়োজন নেই।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.