| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাম প্রবৃত্তির ক্ষতি,এবং প্রতিকা
কাম প্রবৃত্তিকে কেন মানুষের প্রবৃতিতে যুক্ত করা হলো,
যুক্ত করার কারন এটাই যে,যেন এর দ্বারা মানুষের বংশ রক্ষা হতে পারে,মানুষ বৈধভাবে এই প্রবৃত্কিকে ব্যাবহার করে,সুখ শান্তি লাভ করতে পারে,বিনোদন লাভ করতে পারে।যদি এই প্রবৃত্তি না থাকতো তাহলে মানুষ বিবাহ করতনা,বংশ রক্ষা হতোনা।বংশ রক্ষার জন্য ভিন্ন পদ্ধতি সৃষ্টি করতে হতো।
এই কাম প্রবৃত্তিকে যদি বৈধ পথে ব্যাবহার করা হয়,তাহলে এর মধ্যে সওয়াব রয়েছে।আর যদি অবৈধ পথে ব্যবহার করা হয় তাহলে অনুরুপ গুনাহ রয়েছে।(হাদীস থেকে জানা যায়)
কাম প্রবৃত্তির বৈধ পথ কোনটি?
যখন কোনো পুরুষ এবং মহিলা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়,তখন তাদের মধ্যকার পারষ্পারিক ভালবাসা, মেলামেশা হালাল হয়।অর্থাৎ বিবাহ কাম প্রবৃত্তির বৈধ পথ।অন্যন্য সমস্থ পথ অবৈধ এবং বাতিল।প্রাচীনকালে মেয়ে দাসী কেনাবেচার প্রচলন ছিলো,কিন্তু বর্তমানে এগুলো নেই।যখন দাসী কেনাবেচার প্রচলন ছিলো,তখন দাসীকে তার মালিকের জন্য হালাল করা হয়েছিলো।
কাম প্রবৃত্তির ক্ষতি
যদি মানুষ এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রন না করে,তাহলে এই প্রবৃত্তি মানুষকে পশুরও নিচে নামিয়ে দেয়।দুনিয়া আখিরাতে ভয়ংকর আজাবের উপযুক্ত হয়ে যায়।
কিভাবে এই সর্বনাশা ভয়ংকর প্রবৃত্তিকে নিয়ন্ত্রন সম্ভব,
বিবাহের মাধ্যমে নিয়ন্ত্রন সর্বাধিক সুন্দর এবং নিরাপদ পথ।যদি কেউ কোনো কারনে বিবাহ করতে না পারে,তাহলে তার জন্য করনীয় সহজ কিছু পথ নেচে দেওয়া হলো—
১।নিয়মিত বেশি বেশি রোজা রাখবে।
২।কুচিন্তা নিয়ন্ত্রন করবে।
=কুচিন্তা নিয়ন্ত্রন খুবই কঠিন কাজগুলোর একটি।এই কুচিন্তা মানুষকে সারাজীবন যন্ত্রনার মধ্যে ফেলে রাখে।সুতরাং যখন কুচিন্তা আসে তখন অন্য কোনো কাজে মনোযোগ দিবে,নামাজ,যিকির,কুরআন তেলাওয়াত অথবা অন্য বাহ্যিক যে কোনো কাজ।
কুচিন্তার কারনে আখিরাতে লজ্জিত হতে হবে,আজাব হবে একথা নফসকে বুঝাবে।
তারপরেও যদি কুচিন্তা না যায়,
ইচ্ছা করে কুচিন্তা আরো এগোবেনা,
অনিচ্ছাকৃত কুচিন্তায় কোনো গুনাহ নেই।
তরিকতের অবিবাহিত সালিকদের কর্তব্য নিন্মে প্রদত্ত হলো,
১।যিকির, শোগল, মোরাকাবায় অধিকাংশ সময় ব্যায় করবে।
২।যখন কোনো দুর্ঘটনা ঘটে যায় পঞ্চাশ রাকাত নামাজ জরিমানা করবে,দ্রুত তা আদায় করে দিবে,এটা নফসের জন্য খুবই কষ্টকর,কিন্তু উচিত শিক্ষা এটাই।
৩।গভীর রাত্রে বার তাছবিহের যিকির যেন না ছুটে।এটা অনেক উপকারি।ভাষা দিয়ে যা প্রকাশ করা যায়না।
৪সকাল বিকালের আমলগুলো গুরুত্বের সাথে করতে থাকবে।
বৃহস্পতিবার,২১ মে,উত্তরা,দক্ষিন মেট্রোরেল স্টেশনের পাশে এক লেকপাড়ে বসে লিখেছি।জায়গা্া খুবই মনোরম,এক কৃষ্ণচূড়া গাচের নিচে,শিরশিরে বাতাশ মনছুয়ে যাচ্ছে
©somewhere in net ltd.