নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মশুদ্ধির অভিযান এক দুর্দান্ত অভিযান।ইহা এক মহাসাধনা

সুলাইমান হোসেন

আমাদের কাজ শুধু আমল করতে থাকা

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

অন্তরের বাগান ১৭

২৩ শে মে, ২০২৬ সকাল ১১:০১

অলসতা এবং প্রতিকার

"অলসতা যার বন্ধু এবং সঙ্গী হয়,
সে তো বন্ধুদের থেকে পেছনেই রয়।"

"অলসতা যাকে সদা ঘুম পাড়ায়,
সে হৃদয়ের মূল্যবান রত্ন হারায়।"
"যার সময়গুলো অলসতা পূর্ন হয়,
সে তো আফসোসের সমূদ্রে পতিত হয়।"
যদি তুমি দুনিয়া আখিরাতে উজ্জল হতে চাও,
সময়কে কাজে লাগাও,অলসতা ছেড়ে কর্মঠ হও।"
"যারাই জীবনে বড় কিছু হয়েছে,
ত্যাগ,সাধনায় তাদের জীবন পূর্ণ রয়েছে।

অলসতা মূলত শয়তানের বড় বড় হাতিয়ার সমূহ থেকে অন্যতম একটি হাতিয়ার।অলস মানুষের অন্তরকে শয়তান সহজেই নিয়ন্ত্রনে নেয়,এমন ব্যাক্তি শয়তানের ফুটবলে পরিনত হয়।সুতরাং অলসতাকে ভেঙে চুরমার করে,শয়তানকে তাড়িয়ে দেওয়া উচিত অন্তর থেকে,অন্যথায় অন্তরটাকে শয়তান তার আশ্রম এবং মন্দির বানিয়ে ফেলবে।

" সুলাইমান!আলসেমি এবং পাপ তোমাকে ক্ষতির মধ্যে ফেলেছে,
আর কত শয়তানের নিকট পরাজিত হইতে থাকিবে।"
"যেই শয়তান তোমাকে দূরাবস্তায় ফেলে দিয়েছে,
ধ্বংসস্তূপ থেকে বের হও,যুদ্ধ করো তার সাথে।"

অনেকেই অলসতার কারনে ওযুও ঠিকমত করেনা,অথচ ওযু ঠিক না হলে নামাজও হয়না।নামাজ কষ্টকর লাগে।এজন্য অনেক মুুছল্লিকে দেখা যায় দ্রুতগতিতে নামাজ পড়ে।এত কম সময়ে দুই রাকাত নামাজ পরে যেই সময়টুকুতে সূরা ফাতিহা ও ঠিকমতো পড়া যায়না।খাওয়ার সময় আবার ধীরে ধীরে আস্তে আস্তে খায়,তারাহুড়ো নেই,অথচ নামাজের সময়ই শুধু তারাহুড়া।এদের নামাজে কি নূর অর্জন হবে আর কতটুকু অন্তরচক্ষু উন্মোচিত হবে সহজেই অনুমেয়।এই ধরনের নামাজে নূর এবং সওয়াব তো দূরের কথা আল্লাহ জানেন,আজাব ও হতে পারে।


"ধীরস্থির ভাবে ভেবে চিন্তে কাজগুলো করবে,
এবং অলসতা ও পাপ থেকে সেভাবে বেরিয়ে আসবে,
সাপ যেভাবে তার পুরোনে খোসা বদলায়।"

পিঁপিলিকাদের থেকে শিক্ষা নাও!
পৃথিবীতে কর্মতৎপর প্রানীগুলোর মধ্যে পিঁপিলিকা অন্যতম।পিঁপিলিকা যতক্ষন ডিউটি করে এক মুহুর্ত সময়ও বসে থাকে না,খাবারের জন্য ঘোরাফেরা করে,পিঁপিলিকা তার শরীরের থেকে দশগুন বড় একটি খাবারকে একাই টেনে নিয়ে যেতে পারে।পিঁপিলিকা আসলে বিস্ময়কর কর্মঠ প্রানী।
"জীবনের অধিকাংশ সময়ই ঘুম আর আলসেমিতে কেটে গেলো,
আখিরাতের দিকে তাকিয়ে দেখি,অনেক পেছনে পরে রয়েছি।

"পুলসিরাত পারি দিতে পারব কিনা জানিনা,
জানিনা আরো কতদূর যেতে হবে,এবং কোথায় আটকে আছি।"

"হে বন্ধু!যদি আমার সঙ্গি হতে,
তাহলে আরেকটু কর্মতৎপর,নির্লস হতাম।
কারন মানুষ প্রতিযোগীতা পছন্দ করে।"
"জীবনের দিনগুলো যার আলসেমিতে কাটে,
সে সারাজীবন যন্ত্রনার সঙ্গী হয়ে থাকে।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.