| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার অপব্যাবহার
ভালোবাসা কি?
ভালোবাসা হলো অন্তরের এক বিশেষ হাল বা অবস্তা,যখন ভালোবাসা প্রবল হয় তখন তাকে প্রেম বা এশক বলা হয়।
ভালোবাসা অন্তরের কোন জায়গায় সৃষ্টি হয়,তা আসলে বলা যায় না।কিন্তু ভালোবাসাযে অন্তরেই সৃষ্টি হয় এতে কোনো সন্দেহ নেই।
"ভালোবাসা হলো অন্তরের কাজ,
অঙ্গ প্রত্যঙ্গে ইহা খুঁজে পাবেনা।"
ভালোবাসার বিপরিত হলো শত্রুতা,ইহাও অন্তরের কাজ।মানুষ ভালোবাসার মানুষকে সদা কাছে পেতে চায়,আর শত্রুকে সদা দূরে রাখতে চায়।এটা স্বভাবগত।
"হে শ্রোতা!সদা বন্ধুদের সাথে থাকো,
শত্রুদের থেকে দূরে থাকাই উত্তম।"
বন্ধুদের সাথে উঠাবসা করো,
যথাসম্ভব,শত্রুদের চেহারাও দেখিওনা।"
বন্ধুত্ব বা ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়?
যখন কোনো গুনে দুইজন,বা ততোধিকের মধ্যে মিল পাওয়া যায় তখন পারষ্পারিক বন্ধুত্ব পয়দা হয়।
এক আরিফ বলেন,
"বিস্ময়ের চোখে দেখিলাম,দুটি পাখী একটি ডালে
বসে খোশ আলাপে লিপ্ত রহিয়াছে,রহস্য উদঘাটনের
জন্য নিকটবর্তী হইলাম।দেখিলাম উভয় পাখীই নেংরা।"
এখান দুই নেংরা পাখীর মধ্যে পারষ্পারিক ভালোবাসা হয়েছে, এজন্য উভয় পাখী খোশ গল্পে লিপ্ত রয়েছে।
কাউকে না দেখেও কি তার প্রতি ভালোবাসা হতে পারে?
ভালোবাসার মূল হলো পরিচিত হওয়া।তারপর উত্তম গুনাবলী ভালোবাসা সৃষ্টি হওয়ার অন্যতম কারন।যদি দূর থেকে কারো গুনাবলী শ্রবন করা হয় তাহলে তার প্রতি ভালোবাসা হতে পারে।
ভালোবাসা সৃষ্টি হওয়ার পেছনে আরো অনেক কারন থাকতে পারে!যেমন—
সুন্দর কন্ঠ: মানুষ সুন্দর কন্ঠকে ভালোবাসে,অনুরুপ সুন্দর চেহারা গঠন আকৃতিকেও ভালোবাসে
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২৬ ভোর ৬:১২
সুলাইমান হোসেন বলেছেন: ভালোবাসা (রুপক প্রেম)
রুপক ভালোবাসাকে ইশকে মাজাজি বলা হয়।প্রাথমিক সময়ে সবাই এই প্রমে বন্দি থাকে।রুপক প্রেম হতে পারে কোনো মানুষের প্রতি,কোনো জায়গার প্রতি অথবা কোনো বৃক্ষ অথবা প্রানীর প্রতি।যখন কারো প্রতি ভালোবাসা হয়ে যায়,তখন মাহবুবের ঘর বাড়ি,চলাফেরার অলি গলি,এবং তার এলাকার প্রতিও ভালোবাসা হয়ে যায়।
"ভালোবাসা কি তা জানিনা,
কিন্তু মাহবুবের কথা মনে পড়লে হৃদস্পন্দনন বেড়ে যায়।"
"আপনার ভালোবাসা আমাকে পাগল বানিয়েছে,
তাছাড়া,আমিতো খুব ভালো মানুষ ছিলাম।"
বন্ধু!আপনার সহিত সাক্ষাত,হাজারো সম্পদ পাওয়ার থেকেও দামি,
আপনার চেহারা দর্শন,সমস্থ দর্শনীয় স্থান দেখার থেকেও দামি।"
"আপনার চেহারা হাজার বছর যাবত দেখলেও মন ভরবেনা,
আপনার সহিত হাজার বছরের সাক্ষাত,যেন একদিনের সাক্ষাত।"
রুপক প্রেম কত শক্তিশালী,
রুপক প্রেম এত বেশি শক্তিশালীও হতে পারে,যার কারনে আশেক মাহবুবের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে।"পৃথিবীতে এর অগনিত নজীর রয়েছে।তাহলে হাকিকি প্রেমের অবস্তা কি হতে পারে তা আমাদের ধারনা এবং কল্পনার বাইরে।
হাকিক প্রেম নিয়ে কিছু শের,
"তার ভালোবাসায় যে বন্দি হয়,তার জীবন বদলে যায়,
নামাজের জন্য তাকে এলার্ম দিতে হয়না,কারন তিনি তাকে জাগিয়ে দেয়।"
"ভালোবাসার মানুষের ভুল ত্রুটি চোখে পরে না,
ভালোবাসার মানুষের গুনগুলোই চোখে ভাসে।"
"আপনার ভালোবাসা এত গভীর যে,
বান্দাকে হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন।"
"যদি আপনি বান্দাদেরকে ভালো না বাসতেন,
তাহলে আমি জানি,নবী-রসূল পাঠতেননা।"
যদি বান্দাদেরকে ভালো না ই বাসবেন,
তাহলে কেন যারা মাফ চায় তাদেরকে মাফ করেন।"
"আপনার ভালোবাসা কষ্টকে আছান করে দেয়,
আপনার ভালোবাসা মুছিবতকে আনন্দে রুপান্তর করে।"
আমার শরীরের অনু পরমানু আপনার মুহাব্বতপূর্ণ হাতের সৃষ্টি,
আমার অনু পরমানু আপনার যিকিরে আন্দোলিত হয়।
"আমার শুষ্ক হদয়ের দিকে রহমতভরা দৃষ্টি দান করুন,
আমার হৃদয়কে আপনার যিকিরের দৌলত দান করুন।