| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তরের বাগান ;মারিফতের সবুজ বাগানে বিচরন ২১
অন্তরের রোগব্যাধী দূর করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।অন্তরের রোগব্যাধী দূর না করলে অন্তরে মারিফত এবং মুশাহিদার আলো/নূর প্রবেশ করে না।
২১ তম পর্ব থেকে১০০ পর্ব পর্যন্ত আমরা মারিফতে হকের আলোচনা করব,ইনশাআল্লাহ।
***অনুধ্যান,চিন্তা ফিকির ইলমে মারিফতের চাবী:
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেরা গুহায় নবুয়তপ্রাপ্তির আগে ধ্যানে মগ্ন থাকতেন বলে ইতিহাসে এবং সিরাতের কিতাবেপাওয়া যায়।রহস্য অনুসন্ধানের জন্যই মূলত ধ্যান এবং চিন্তা ঠিকির করতে হয়।তবে স্রষ্ঠা যার জন্য চিন্তার দরজা খুলে দেন সেই শুধুমাত্র চিন্তা ভাবনা করতে পারে, অন্য কেউ নয়।
মানুষের চিন্তা ভাবনা বিভিন্ন বিষয় নিয়ে হয়।যে ব্যাক্তি যেই বিষয় নিয়ে চিন্তা করে তার জন্য সেই বিষয়ের দরজা খুলে যায়।
আমারদের চিন্তাভাবনার বিষয় যেহেতু ইলমে মারিফত,সেহেতু আমরা এই জ্ঞানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়েই সংক্ষিপ্ত,দরকারি,প্রয়োজনীয় চিন্তাভাবনা করব।প্রাথমিক চিন্তাভাবনার বস্তুসমূহ হলো,আসমান জমিনের সমস্ত বাহ্যিক পদার্থ এবং বস্তুসমূহ।
এর মধ্যে রয়েছে প্রানীকূল,উদ্ভিদকূল,সমুদ্র,পাহাড়-পর্বত,বাতাশ,আসমান এবং তারকারাজি ইত্যাদি।
এগুলো নিয়ে যখন চিন্তা ভাবনা হয়ে যাবে,তখন আমরা আধ্যাতিক জগতে প্রবেশ করব,সেখানে চিন্তাভাবনার উপকরন যা রয়েছে তাহলো—আত্মা বা রুহ,শয়তান, ফেরেশতা,জিন,এবং আহওয়াল এবং সালেকিনদের মকামসমূহ।সেটা অবশ্যই এক বিস্ময়কর জগত।
এখান থেকে আমরা চিন্তা ভাবনার সমুদ্রে প্রবেশ করতে পারি।প্রথমে আমরা প্রনীকূল নিয়ে চিন্তাভাবনা করতে পারি।
১।মানুষ:
প্রানীজগতের সবচেয়ে বিস্ময়কর প্রানী মানুষ।
"আমাকে যদি বলো,আল্লাহর সৌন্দর্যের জগতে সবচেয়ে বিস্ময়কর বস্তু কি?আমি উত্তরে বলব মানুষ।"
"আমি মাঝে মধ্যে তোমার দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকি,কারন তোমার মধ্যে যে আমি আল্লাহর সৌন্দর্যের ঝলক দেখতে পাই।"
" আমার চোখ এমন এক জায়গায় আটকে গেছে,যদি তিনি ফিরিয়ে না দেন তাহলে চক্ষু এখানেই আটকে থাকবে,কখোনো ফিরবে না"
মানুষ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন ডাক্তাররা,যারা পোস্টমর্টেম করেন অথবা মানুষ নিয়ে পরাশোনা করেন।আমরা এলমে মারিফতের জন্য যতটুকু দরকার ততটুকুই আলোচনা করব।
মানুষের চুল থেকে পায়ের পাতা পর্যন্ত বিশাল এক জগত রয়েছে।রয়েছে বিলিয়ন বিলিয়ন কোষ,ট্রিলিয়ন ট্রিলিয়ন অনু পরমানু ডি এন এ ইত্যাদি।
মানুুষ সৃষ্টির বাহ্যিক রহস্য
এক অনু পরিমান শুক্রানু দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে।শুক্রানুতে রয়েছে ২৩ টি ক্রোমোজম(ডি এন এর প্যাকেট)
বিস্ময়কর ব্যাপার হলো,মানুষের প্রতিটি কোষে ৪৬ টি ক্রোমোজম থাকে,কিন্তু শুক্রানুতে ব্যাতিক্রম ২৩ টি থাকে। কারন মায়ের ডিম্বানুর ২৩ টি ক্রোমোজম মিলে একক আরেকটি কোষবা নতুন প্রান সৃষ্টি হবে।কে এই সুন্দর ব্যাতিক্রমি সিস্টেম করে দিলো।
"আমি দেখি,ভাবি,বিস্মিত হই,কিন্তু কিছু বলতে পারিনা—
পৃথিবীতে শোনার মতো কানের সংখ্যা নগন্য।"
২|
১০ ই জুন, ২০২৬ রাত ৯:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি আপনার লেখাগুলো রেকর্ড করে ইউটিউবে ছেড়েছেন?
একবার পরীক্ষা করে দেখতে পারেন।
৩|
১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি একটি অনলাইন এডুকেশনাল প্লাটফর্ম বানিয়েছি।
মারেফাতের উপরে একটি কোর্স বা লেকচার নেওয়ার আমন্ত্রণ থাকলো।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬
সুলাইমান হোসেন বলেছেন: পৃথিবীতে শোনার মতো কানের সংখ্যা নগন্য