নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি মা, মাটি আর মানুষকে...

গুটলু মিয়া

স্বপনচারী মানুষ..... আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে।....... এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে।

গুটলু মিয়া › বিস্তারিত পোস্টঃ

:#> :#> মাইয়াডারে পরীর লাহান লাগে, এখনো :( :( সত্য কাহিনীর ছায়া অবলম্বনে আজাইরা প্যাচাল :#) :#)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

বেলা দ্বিপ্রহরে দুই বালকবন্ধু হেলেদুলে পদব্রজে হল পানে আগাইতেছিল... হঠাত একবন্ধু অপরকে জিজ্ঞাসা করিলো, "বন্ধু, তুমি কখনো ভূত-প্রেত, জ্বীন-পরী দেখিয়াছো??? শুনিয়াছি এরা নাকি ভরদুপুরে ফাকা মাঠে,গাছের ছায়ায় কিংবা নিভৃত পুকুর পাড়ে নৃত্য করিয়া বেড়ায়...!!"



দ্বিতীয় বন্ধু উত্তরে কহিলো, "দেখিয়াছি কয়েকবার... আমি ছেলে মানুষ... তাই ভূত কিংবা জ্বীন এর প্রতি টান নাই.. তবে পরী এবং পেত্নী এগুলোই বেশি দেখিয়াছি... . তুমি কি ইন্সট্যান্ট দেখিতে চাও সেরকম কিছু??"



প্রথম বন্ধু চকচকে চোখ দেখিয়া দ্বিতীয় বন্ধু কালক্ষেপন না করিয়া বলিলো, "তবে, মিলনায়তনের দিক তাকাইয়া দেখো...দেবদারু গাছের ছায়ায় দুখানা পেত্নী এবং একখানা পরী দেখিতে পাইবা...!! শ্রেনীকক্ষে যাইবার পূর্বে সময় পাইয়া উহারা নৃত্য করিয়া বেড়াইতেছে...!!" :P :P



প্রথম বন্ধু চমকিত হইলো... বলিল, "একটু কাছে গিয়া দেখিয়া আসিলে কেমন হয়...? পরী-পেত্নী একসাথে... সুযোগ কি আর পাইবো...?" :D :D



দ্বিতীয় বন্ধুঃ ... "তবে যাও না হে... ঠেকাচ্ছে কে?? তবে খবরদার আমার নাম উচ্চারন করিও না... ইট-পাটকেল, জুতা-স্যান্ডেল নিক্ষেপন কিংবা অশ্রাব্য কথন যদি শুনিতে পাও তবে সেটার দায়িত্ব আমার নহে... ;) উহারা শারারা-গুল ডাটা-টাইপের...কেমন জানি ভাল মানুষ ভ্যারিয়েবল নিতেই পারে না..." :P



সম্ভাব্য বিপদের গন্ধ শুকিয়া কোন প্রকার পাল্টা প্রশ্ন না করিয়া প্রথম বন্ধুর আকাঙ্ক্ষা অস্তমিত হইলো... দ্বিতীয় বন্ধু সমেত হেলিয়া দুলিয়া হলে ফিরিলো...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.