নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি মা, মাটি আর মানুষকে...

গুটলু মিয়া

স্বপনচারী মানুষ..... আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে।....... এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে।

গুটলু মিয়া › বিস্তারিত পোস্টঃ

#একটি বিয়ের কাহিনী# (সত্য ঘটনা, স্কুলের স্যারের নিকট হইতে শোনা উনার বিয়ের কাহিনী )

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

বহুবছর আগে (সম্ভবত ১৯৫৮-'৬০ সাল এর দিকে) একগ্রামে বাস করিতো এক জাঁদরেল টাইপের মেয়ে। সেসময় সে বিশ্ববিদ্যালয় পড়ুয়া... যেনতেন কথা না... তো তার পিতা কন্যাদায়গ্রস্থ অবস্থা হইতে মুক্তি পাইবার জন্য কন্যার বিবাহের এন্তেজাম শুরু করিলেন... কিন্তু কন্যার কোন পাত্রই পছন্দ হয় না... বিশাল ধনীর পুত্র থেকে শুরু করে সাধারন যুবক সবাইকে কন্যা রিফিউজ করিলো... একে একে রিফিউজের সংখ্যা ১১তে যাইয়া ঠেকিলো... কন্যা বিবাহ না করিতে পুরোপুরি অনড়



কন্যার পিতা মহা ফ্যাসাদে পড়িলেন... ১১টা পাত্র যেখানে রিফিউজ, গ্রামের মানুষজন তো আর ঘাটিয়া দেখিবে না কারন কি...!! তারা তো কুৎসা রটনা করিবে যে কন্যার বিবাহ হয় না... !!!



ইতিমধ্যে কাহিনী হল যে এক যুবক (কন্যা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেখানকার এক ছাত্র) কন্যাকে মনে মনে খুব ভালা পাইতো...!! মানে জাঁদরেল হওয়া সত্ত্বেও কন্যাকে পছন্দ করিতো কিন্তু সাহসে কুলাইতো না সে কথা কন্যার কানে পৌছানোর...



কন্যার বিবাহের এন্তেজামের কথা শুনিয়া যুবক বিচলিত হইলো... "নাহ, আর পারা যায় না...কিন্তু কিভাবে যে কি করা যায়..." ভাবিতে ভাবিতে যুবক তাহার ভাবী ও মাতার মাধ্যমে পিতার কানে পৌছাইয়া দিলেন নিজের বিবাহের বাসনার কথা...



পুত্রের পিতা যাইয়া কন্যার পিতার সাথে কথা বলিয়া দিনক্ষন পাকা করিলেন... কিন্তু কন্যা এবারো অনড়... কিন্তু পুত্র এইবার সাহস করিয়া তাহার পিতা এবং হবু শ্বশুর মশায়কে বলিলেন, "আপনারা নিশ্চিন্ত থাকুন...বিবাহ ক্যানসেল হইবে না... বিবাহের বাকি যাবতীয় সাজ-সরঞ্জামের ব্যবস্থা করা হউক"



নিশ্চিন্ত থাকিতে বলিয়া যুবক বন্ধুদের নিয়া ফন্দি আঁটিতে লাগিলেন যে কিভাবে কন্যাকে বাঘিনী হইতে ম্যাঁও তে রুপান্তরিত করা যায়... এবং একটা মাষ্টার প্ল্যান দাঁড় করাইলেন... বিবাহের দিন ঘটিবে আসল কাহিনী...



বিবাহের দিন যথারীতি সবাই আনন্দ উদযাপন করিতে লাগিলো, কন্যা মনে মনে অতিশয় ক্ষুদ্ধ...সে কোন ভাবে কনের সাজে সজ্জিত হইতেছে না... ইতিমধ্যে বরপক্ষ পৌছাইয়া গেছে কন্যার বাড়ির সদর দরজায়... পূর্ববর্তী প্ল্যান মোতাবেক বরের বন্ধুরা কন্যার বাড়ির গেটে্র অদূরে একখানা ছাগল বাধিয়া রাখিয়াছিল, যে বর পৌছাইলো ওমনি ছাগল প্রহারিত হইলো এবং ম্যা ম্যা স্বরে ম্যাতকার করিয়া উঠিলো...!!



বর কপট রাগের বিশাল অঙ্গভংগি করিয়া উহার বন্ধুদের রাগত স্বরে হুংকার ছাড়িয়া কহিলো, "এটা কি হইল!!! শুভক্ষনে শুভকাজে আসিয়াছি আর এখানে ছাগল ডাকিতেছে...। এটাকে আর জীবিত রাখিবো না... যেখান থেকে পারিস রাম'দা নিয়ে আয়...!! এটাকে এখনি জবাই করিবো...!!!"



বরের এমন ভয়ংকর রুদ্রমূর্তি রুপ দেখিয়া কন্যা একেবারে বিলাই সাজিয়া গেল... কন্যার রাগ, জাঁদরেলি আচরন মূহূর্তে গলিয়া পানি হইয়া গেল... বুঝিতে পারিলো ইহা যেমন তেমন পোলা নহে... একবারে আগুনের গোলার হাতে পড়িতে যাইতেছে সে...



অতঃপর শুভ বিবাহ সম্পন্ন হইলো... বর মুচকি হাসিয়া কন্যাকে লইয়া নতুন জীবনে প্রবেশ করিলো...



{স্যার, জীবনের আর যেকটা দিন আছে, আপনারা যেন আগের মতই সুখী চিরতরুন এক দম্পতি হউন এই শুভকামনায় }

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: ব্যাপক লেগেছে। জিনিস গরম হলেই নরম হবেই। Click This Link

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

গুটলু মিয়া বলেছেন: কথা সত্য :) :)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

aiubian বলেছেন: চরম :D :D

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

গুটলু মিয়া বলেছেন: :D :D

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: B-)) জটিল একটা আইডিয়া পাইলাম B-))

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

গুটলু মিয়া বলেছেন: সেই দিন কি আর আছে দাদা??? দিন বদলাইছে না??!!! :( :( :D

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

অলওয়েজ ড্রিম বলেছেন: বাসর রাতে বিলাই মারিবার আগে ছাগল মারিয়া হাত মশকো করিয়া লওয়া।

বহুত মজা পাইছি। :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

গুটলু মিয়া বলেছেন: বাসর রাতে বিলাই মারিবার আগে ছাগল মারিয়া হাত মশকো করিয়া লওয়া

B-) B-) B-) :D :D

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

উমাইর চৌধুরী বলেছেন: অলওয়েজ ড্রিম বলেছেন: বাসর রাতে বিলাই মারিবার আগে ছাগল মারিয়া হাত মশকো করিয়া লওয়া।

বহুত মজা পাইছি।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

গুটলু মিয়া বলেছেন: :D :D

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

শূন্য পথিক বলেছেন: ওরে আইডিয়া! :P

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

গুটলু মিয়া বলেছেন: :#> :D :D

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

পৃথ্বীরাজ সৌরভ বলেছেন: স্যাররে লাগিবে!
ইরাম আইডিয়াবাজ স্যার হইলে আর কি লাগে??? ;)

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

গুটলু মিয়া বলেছেন: হে হে হে ;) :D :D

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

পৃথ্বীরাজ সৌরভ বলেছেন: স্যাররে লাগিবে!
ইরাম আইডিয়াবাজ স্যার হইলে আর কি লাগে??? ;)

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

doha057 বলেছেন: আপনার স্যারকে তার সময়ের সর্বশ্রেষ্ঠ পুরুষ বলতে হবে, অসাধারণ ভাল লেগেছে, স্যারের প্রতি শ্রদ্ধা :) :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

গুটলু মিয়া বলেছেন: আমার লাইফে দেখা সবচেয়ে অস্থির পাবলিক দের একজন উনি।

লাইক এ রিয়েল বস। কিন্তু স্যার অনেক রাগী একজন মানুষ। রসিক ও বটে। :| :|

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

৮ই ফাল্গুন বলেছেন: উমাইর চৌধুরী বলেছেন: অলওয়েজ ড্রিম বলেছেন: বাসর রাতে বিলাই মারিবার আগে ছাগল মারিয়া হাত মশকো করিয়া লওয়া।

বহুত মজা পাইছি।:)

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

গুটলু মিয়া বলেছেন: :D :D

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

বিডি আইডল বলেছেন: লোলজ

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

গুটলু মিয়া বলেছেন: লোলজ

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

অচিন.... বলেছেন: lol

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

গুটলু মিয়া বলেছেন: এল ও এল

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

M R Rana বলেছেন: বহুত মজা পাইছি।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

গুটলু মিয়া বলেছেন: =p~ =p~

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

সর্দার বলেছেন: =p~ =p~ =p~

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

গুটলু মিয়া বলেছেন: =p~ =p~ :-B

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

অলওয়েজ ড্রিম বলেছেন: @বিডি আইডল এবং @অচিন লোল বলেন কেন? ডাকাবুকো জাঁদরেল টাইপ মেয়েদেরকে বাগে আনতে হলে ব্যাতিক্রমধর্মী কিছু করতে হয়। তারা মূলত ব্যাতিক্রমের প্রতীক্ষাতেই থাকে। আর শুরুতেই তাদেরকে লাগাম পরাতে না পারলে কোনোদিনই আর লাগাম পরানো সম্ভব নয়। মেয়েরা নিয়ন্ত্রিত হতে ভালবাসে তবে যার-তার কাছে নয়, হিম্মতওয়ালার কাছে। তারা পৌরুষকে শ্রদ্ধা করে আর ভেজা বেড়ালকে লাথি মারে।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

গুটলু মিয়া বলেছেন: চখ্যাম বুলেছেন ;) ;)

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: =p~ =p~

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

গুটলু মিয়া বলেছেন: =p~ =p~

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

মিজভী বাপ্পা বলেছেন: মজা পাইলাম B-))

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

গুটলু মিয়া বলেছেন: :P :D

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

টেকনিসিয়ান বলেছেন: চরম লেগেছে গো চরম, এই মাত্র অফিস খুলিয়া নিজে নিজে ব্যাপক হাসিলাম =p~ =p~ =p~ =p~ =p~

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

গুটলু মিয়া বলেছেন: হে হে হে, ধন্যবাদ =p~ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.