| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুটলু মিয়া
স্বপনচারী মানুষ..... আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে।....... এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে।
; তুমি স্মোকিং করো?
- ইংলিশ বুঝি না।
; মানে বলছি কি যে সিগারেট খাও নাকি...
-নাহ, আমি নিচু শ্রেনীর মানুষ, আকিজ কিংবা গোপালের ফ্যান।আর খাই না তো, পান করি।
; হি হি হি, এমন সিগারেটও আছে নাকি!
- তুমি কোন দ্যাশে থায়ো কও তো...? বিড়ী চিনছাও না।
; এ মা! এইটা তো আরো পচা!!
- খামুই যহন তাইলে খাটি জিনিসই খামু। পচা কইলা ক্যান?
; উফফফফ! কতবার না বলছি এমন ভাষায় কথা বলবা না। কেমন ক্ষ্যত ক্ষ্যত লাগে।
- যারা বিড়ি খায় তারা এমন ভাষায়ই কথা কয়। এইটা একটা শিল্প।
; হু! বলছে তোমাকে...
-হুম। খাবা একদিন?? একটানে তে খুশ খুশ, দুইটানে তে কাশি... তিনটানে তে জীবন-মরন, চারটানে তে ফাঁসি...
; ইতর... মেয়েদের এমন কথা কেউ বলে নাকি?
- ই ই ইতরামী কইরো না... ই ই ইতরামী কইরো না।
;উফফফফফ... জানো কি হইছে!
- জানতাম, কিন্তু ভুলে গেছি।
; আরে থামো। শুনো, আমাদের বাসায় একটা বিড়াল আসছে...! হি হি হি... বিড়ালটা না হি হি হি... এমন দুষ্টু... হি হি হি... খালি আমার পায়ের আঙ্গুল কামড়ে হি হি...
- ঐ থামো থামো... মাঝের হি হি হি গুলো বাদ দিয়ে আগে লাইনটা মিলায় নি। বুঝতেছি না পুরো টা।
; ধুর, তোমার সাথে কথা বলে মজাই নাই।
- আরে নাহ... কি যে বলো না... তোমার বান্ধবী তো আমার সাথে কথা বলে খুব মজা পায়। জিজ্ঞেস করে দেখো। :#> :!> :#>
; মানে!! মানে কি??
- আরে না... না... কিছু না... তারপরের লাইনটা বলো দেখি... "আঙ্গুল কামড়ে" এর পরে ফুলস্টপ পাইনি এখনো... বুঝতেছি না এইটা সরল, যোগিক না জটিল বাক্য। কিন্তু এইটা তো হাসির কোন কথা মনে হচ্ছে না।
; উফফফফফফফ... তুমি খুব খারাপ...!
১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৩০
গুটলু মিয়া বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ রাত ২:২৮
বিবর্ণ সময় বলেছেন: মজা পাইছি