| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুপথের যাত্রী
বিশ্বাস করি জীবনের মূল উদ্দেশ্যকে ও পরিনতিকে ।। চেষ্টা করি সেই লক্ষ্যে জীবনকে চালাতে
চাইনা প্রিয়তমা
ফাগুনের এই নতুন জোয়ারে লেগেছে হাওয়া পালে
রঙিন আভার ছোঁয়া-সবার চোখে, মুখে আর গালে।
বছর ঘুরে আবার এসেছে বাঁধন হারা সে দিন
সব কিছু ফেলে আজকে- সবাই হয়েছে বিলীন...
চারিদিকে শুধু প্রেম ভালবাসা, দুঃখ নেই কোন
এসব দেখে হে বন্ধু, আফসোস করোনা যেন...
মুসলিম মোরা গর্বিত জাতি, ধৈর্য রাখতে জানি,
খোদার ভয়ে মোদের চোখে ঝরে যেন নোনা পানি।
আর তো মাত্র কদিন বাকি, ঐ দেখা যায় আলো,
কিসের এত দুঃখ তোমার শুধু সরল পথে চল।
কত কিছু চারপাশে তোমায় ডাকবে সর্বদা,
মনে রেখো কেউ না হলেও দেখছেন মোরে খোদা...
ঈমানের কি অপূর্ব স্বাদ, পেয়েছে যে জন
তার আর কি পিছুটান, সেদিকেই থাকে মন।
দুনিয়াতে একদিন তুমিও পাবে, আখিরাতে আরও বেশি
আজকের এই ধৈর্যধারণ সেদিন ফোটাবে হাসি,
খোদার প্রেমে হও মত্ত, হও খোদার রঙে রঙিন
মনে তোমার দৃপ্ত শপথ, হাতে ন্যায়ের সঙিন...
কত কাজ বাকি তোমার, রেখো সে কথা মনে
কোরআনের বাণী তোমার মুখে ঝরুক প্রতিক্ষণে,
দুনিয়া মোদের পিছে পরে থাক, শুধু চাই সেই ক্ষমা
চাইনা মোরা সুখ-সম্পদ, চাইনা প্রিয়তমা।
©somewhere in net ltd.