নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটাকঝিজিবিজি লেখি

ইমরান

ইমরানসিড

আমি ইমরান

ইমরানসিড › বিস্তারিত পোস্টঃ

দার্শনিক ভাবনা,

২৩ শে জুন, ২০১৪ রাত ১২:২৪



যদি বলি Apple, তাহলে আমাদের ভাবনায় আসে লাল লাল রঙ্গের আপেল। কেন আপেল কি সবুজ হয় না?



যুদ্ধাপরাধী বলতে কি শুধু দাড়ি টুপি ওয়ালা কেউ, কেন ক্লীন শেভ করা হয় না?



একজন চেয়ারম্যান বলতে যেটা ভাবি, একটা জাঞ্জাবী পড়া লোক, যার পিছনে আরেকটা কম বয়েসি ছোকড়া ছাতা ধরে আছে, কেন এর বাদে কিছু নেই?



একজন ঘটক চিন্তা করলে কি শুধু ছাগল দাড়ি নিয়ে বকবক করা একটা মানুষ? কেন স্মার্ট কেউ হয় না?



চিন্তা করি একজন শিক্ষক কে? শুধু চশমা পড়া শাসনময় একটা মানুষ? কেন এই বাবারা নো দুষ্টামি বলে মজা করা লোকটা শিক্ষক হতে পারে না?



আচ্ছা ধরি একজন বাবা কে? মেয়েদের কাছে আদরময় একজন আর ছেলেদের কাছে একজন শাসন করা মানুষের চরিত্র?

কেন মেয়েকে থাপ্পর মারা বা ছেলে কে নিজ হাতে খাইয়ে দেয় এমনন কেউ চিন্তায় আসে না?



একটা মা কি শুধুই ঘরনী? আমাদের চিন্তায় একজন মা কর্মজীবী হতে পারে না?



চিন্তা করি একটা মেয়ে একটা ছেলেকে দেখে হাসি দিল। এটার মানে কি?

উফফফ এর মানে এই না সে ছেলেটাকে পছন্দ করে, হয়ে পারে ছেলেটার প্যান্টের চেইন খোলা আছে।



ফাইনালি একটা চিন্তা করি। ১লা ফাল্গুন, ১লা বৈশাখ বা ঈদ অথবা পূজায় একটা ছেলে একটা মেয়ে খুব সেজে গুজে রিক্সায় ঘুড়ছে, তারা কি হয়?? ৮০% বলবে প্রেমিকা-প্রেমিক।

ওহহ ম্যান তারা কি ভাই-বোন হতে পারে না। এই পরিস্থিতির শিকার আমি হয়েছি।



চিন্তা করো ম্যান। আমরা যে একটা চরিত্রকে এক যায়গায় দাড় করিয়ে রেখেছি সেটা বদলাও।

প্রত্যেক মানুষ সব কিছু করতে পারে। শুধু আমাদের হ্যাঁ আমাদের এই মাথার মধ্যে ফিক্স হয়ে থাকা চিন্তা টা বাদ দিয়ে সার্বজনীন চিন্তা আনতে হবে। তাহলেই হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ রাত ২:২৯

আহসানের ব্লগ বলেছেন: পড়লাম ।
কি বলবো বুঝতে পারছিনা ।

২| ২৩ শে জুন, ২০১৪ রাত ২:৩৪

ইমরানসিড বলেছেন: বুজতে পারলে বলিয়েন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.