নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটাকঝিজিবিজি লেখি

ইমরান

ইমরানসিড

আমি ইমরান

ইমরানসিড › বিস্তারিত পোস্টঃ

মনটু

২৫ শে জুন, ২০১৪ রাত ১১:৩৯

মাথার উপর ফ্যানটা ডগডগ করে ঘুরতেছে। সেদিকে ফ্যাল ফ্যাল করে মন্টু তাকায় আছে। মন্টুর ম্যালা কষ্ট, একমাত্র বউ জমিলা তাকে ছেড়ে রিক্সাওয়ালা মনুর সাথে পালায় গেছে।

এই যন্ত্রনায় মন্টুর বুকের পাশে ধকধক শব্দ হচ্ছে, আর ছ্যাত ছ্যাঁত করে কেঁদে যাচ্ছে।



হাতের উল্টা পাশ দিয়ে নাকটা মুছে নেয় মন্টু। উঠে বসে, আত্মহত্যা করবে। এত কষ্টের চেয়ে মরে যাওয়া অনেক ভাল।



ইলেক্ট্রিসিটি সর্টসার্কিট খেয়ে মরবে।লোকে তাহলে কাপুরুষ বলবে না,বলবে আহারে বেচার সক খেয়ে মারা গেছে।

মরার আগে নিজের দিকে ভাল করে চেয়ে নিয়ে দীর্ঘশ্বাস নেয় সে। চোখ বন্ধ করে ইলেক্ট্রিসিটি লাইনে হাত ঢুকায় দেয়।



৫ মিনিট পার হয়ে গেছে, মনে হয় কারেন্টের যন্ত্রনায় মন্টুর কলিজা পুইরা ভস্ম হয়ে গেছে, আঙ্গুল গুলা কাবাব হয়ে গেছে।

মন্টু জানে ইলেক্ট্রিসিটি শরীরে গেছে শরীরে তরঙ্গেত সৃষ্টি হয়। হাত পা কাঁপে। সুঁই দিয়া গুতানোর মত যন্ত্রনা হয়।এরপর মৃত্যুর যন্ত্রনা নাকি ভীষন কষ্ট।



কিন্তু সে এসবের কিছুই পায় নাই, কারেন্টের যন্ত্রনা তো দুর সামান্য ছ্যাকাও খায় নাই। তাইলে কি সে মরে নাই। চোখ খুলে মন্টু। চারিদিকে অন্ধকার হইয়া গেছে, মাথার উপরের ফ্যানটা থেমে আছে। মন্টুর শরীর দিয়ে ঘাম ছুটিয়া দৌড়াইতেছে ।



মন্টু বুঝিলো লোডশেডিং হইছে।মৃত্যু তার দুয়ারে এসে ফিরে গেছে।

মন্টু রাগে-দুঃখে, অনুতাপে-অপমানে দিগবিদিগ হইয়া টুটটুট টুটটুট করিয়া গালি দিতে লাগিলো।



মোরালঃ লোডশেডিং হায়াত বাড়ায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ রাত ১:০০

আহসানের ব্লগ বলেছেন: মাইরালা :v

২| ২৬ শে জুন, ২০১৪ রাত ২:২১

ইমরানসিড বলেছেন: হাহাহাাহহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.