| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় চার মাস হয় কফি খাওয়া হয় না। ডাক্তারের মানা। কিন্তু মন তো পাগল। দুবাই এয়ারপোর্ট টার্মিনাল -২ এর বা পাশে, একটা কফি মেশিন আছে।৪ দিরহাম পে করলে অটোমেটিক কফি তৈরি হয়।তারপর নিয়ে পান করা যায়, নো ঝামেলা।যদি মুখে তুলে দিত তাহলে আরো ভাল হতো।
একটু উঁকিঝুঁকি দিলাম, ইচ্ছা করেই।
কারন এখানে যতবার এসেছি কফি মিস হয়নি। টাকা পে করতেই অপশন আসলো, দেখলাম একটা নতুন অপশন যোগ হয়েছে।
কফি উইথ চকলেট ক্রিম।
অপশনে ক্লিক করলাম। করে দাড়ায় আছি। মেশিন থেকে গ্লাস বাহির হলো। ব্যাটা চোরের বাচ্চা গ্লাসের সাইজ আগের থেকে ছোট করছে। যাই হোক।
ঝরঝর করে চিনি পড়লো গ্লাসে, এরপর দুধ, দেন কফি ব্লেন্ড গরম পানি। এরপর মেশিন দিয়ে ভ ভ ভ করে টোটাল ব্লেন্ড করা হলো। ব্লেন্ড করার সাথে সাথেই গ্লাস উঠায় নিলাম।
(ব্লেন্ড করতে করতে ফেনা তুলে ফেলছে।)
কফি নিয়ে কফি পান করতেছি, আর মেশিনের তারিফ করতেছি মনে মনে,ইশ্ বাংলাদেশে এমন মেশিন কবে যাবে।
ওমা হঠাৎ মেশিন দিয়ে, প করে চকলেট ক্রিম লাভ ডিজাইনে গড়িয়ে পরল। শিট্ আমি তো ভুলেই গেছি কফি উইথ চকলেট ক্রিম।
মানে ক্রিম কফিতে আসার আগেই, আমি কফির গ্লাস উঠায় নিছি। আর ক্রিম পড়ল মেশিনের বাহিরে।
আমি আসতে সাইডে দারায় আছি, আর চকলেট ক্রিম চুয়ায় চুয়ায় পড়া দেখতেছি.
২|
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:৫১
সোহানী বলেছেন: হেহেহে... আবার চার দিরহাম দেন !!!!
৩|
০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:২৩
ডার্ক ম্যান বলেছেন: সেই একই কমেন্ট প্রযোজ্য।
৪|
০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৪৯
হাসান বিন নজরুল বলেছেন: আহরে মজা মিস
৫|
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৬|
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৪১
বোকামানুষ বলেছেন: আরেকবার শুধু ক্রিমের জন্য দিরহাম দেন
রোজার দিনে কফির কথা মনে করিয়ে দিতেছেন খুব খারাপ কথা
৭|
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৩
বোকামানুষ বলেছেন: আরেকবার শুধু ক্রিমের জন্য দিরহাম দেন
রোজার দিনে কফির কথা মনে করিয়ে দিতেছেন খুব খারাপ কথা
৮|
০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০২
পাজল্ড ডক বলেছেন: ২ দিরহাম ব্যাক চান!!!
৯|
০২ রা জুলাই, ২০১৪ রাত ২:২২
ইমরানসিড বলেছেন: মেশিন বেডা হারামি , দিরহাম দিত না
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ ভোর ৪:৪৯
নতুন বলেছেন: