নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটাকঝিজিবিজি লেখি

ইমরান

ইমরানসিড

আমি ইমরান

ইমরানসিড › বিস্তারিত পোস্টঃ

দুষট

০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:১৮

ছোট বেলায় আমি যেমন বদের হাড্ডি ছিলাম, তেমনি ছিলাম শয়তানির সেরা।তবে একটু ভীতু।



হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে,যে কোন যাত্রার শুরুতে যদি কেউ হাচি দেয়। তাহলে ওরা আর যাত্রা করে না।কিছুক্ষন থামে,তারপর আবার যাত্রা শুরু করে। সেটা আমি জানতাম না, একদিন আমি নানী বাসার পাশে এক হিন্দু নানীর বাসায় গেছি দুধ আনতে। ওরা ওদের খামারের দুধ বিক্রি করে।



হিন্দু নানী আমাকে দুধ দিচ্ছিলো আর উনার বোন কে বিদায় দিচ্ছিলো। উনার বোন দুই কি তিন কদম আগিয়েছি আর তখনি আমার একটা হাচি আসলো।

হাচি দেওয়ার পর হিন্দু নানী তার বোন কে ডাক দিল, বলল, যাস না দাড়া, যাত্রা অমঙ্গল।



আমি তো থ। শয়তানি বুদ্ধি মাথায় আসলো, বললাম, নানী আজ প্রসাদ দিবেনা।

----তুই প্রসাদ খাবি, তোর মা আর নানি জানলে মাইর দিবে তো।



---আরে তুমি না বললে ওরা জানবে কি করে।

---আচ্ছা তুই বস আমি পুজা করে আসি।



-----আমাকে কিন্তু পুজার প্রসাদ দিও না, জানোতো ওটা,খাওয়া মানা।এমনি খাবার দিও।

---হুম জানি। আচ্ছা বস একটু।



আমি বসে আছি, আর অপেক্ষা করছি নানীর বোন আবার কখন যাত্রা শুরু করে।

কিছুক্ষন পর নানীর বোন আবার যেতে আরম্ভ করলো। আমি এবাই ইচ্ছা করে দিলাম আবার হাচি।

নানীর বোন আমার দিকে কটমট করে তাকালো। মনে হয় খুব রেগে গেছে কারন তার দেরি হচ্ছিল।

আমি না বুঝার ভান করে আবার নাক ডলতে লাগলাম।



কিছুক্ষন পর নানী পূজা শেষে এসে দেখল তার বোন এখন যায় নি।আমাকে প্রসাদ দিতে দিতে বলল, কিরে বুবু যাস নাই এখনো, তোর তো দেরি হয়ে যাবে।

------ যেতে তো চাচ্ছি কিন্তু হতচ্ছাড়া ছোকড়ার জন্য যেতে পাচ্ছি কই।আচ্ছা আমি আছি।



---আমি এবার প্রসাদ নিয়ে দিলাম আবার হাচি..নানীর বোন এবার চিল্লায় উঠল তবেরে হতচ্ছাড়া পাজি......



হা হা হা হা

এরপর ১ সপ্তাহ নানীর ওখানে দুধ আনতে যাই নি, একদিন নানী রাস্তা দেখা পেয়ে বলল কিরে প্রসাদ নিতে আছিস না যে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.