নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটাকঝিজিবিজি লেখি

ইমরান

ইমরানসিড

আমি ইমরান

ইমরানসিড › বিস্তারিত পোস্টঃ

শুনো

২২ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৩

বসুধা শুনছো,

কংক্রিটের দেয়াল টা আমার ভীষন প্রিয়।

ফোকরে লুকিয়ে থাকা চড়ুরের শান্তির নীড় দেখি

পাশে আস্তাকুরে শুয়ে থাকা নেংটো মানুষ দেখি,

দেয়ালের ওপাশের উঁচুদালানে ঘুমন্ত মানুষের শ্বাস চলে পরশের।



জানো,

আজ খুকু একটা লাল ফ্রক, আর তিব্বত স্নো চেয়েছে।

আলসারের ব্যাথা নিয়ে রিক্সা চালিয়েছি। স্নোর টাকাটা এখনো পাই নি।

লাল ফ্রক টা আমার চোখে পানি এনেছে।

বুকের মাঝে আলসারের ব্যাথাটা হচ্ছে।



এখনো গ্রামে যেতে পারি নি। মাকে অনেকদিন দেখিনা।

শুনেছি ব্লাউজ টা ছিঁড়ে গেছে।

সবুজ একটা ব্লাউজ কিনেছি..

জানো মা,

আজ এক শহরে বাবু তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল,

মায়ের চোখে পানি ভদ্রবাবুর মন গলেনি।



শুনেছো মা,

আজ আমি দুটো বাচ্চাকে সাথে নিয়ে ইফতার করেছি।

ওরা নাকি আজ ডাস্টবিনে খাওয়া পায় নি।

বড় বড় হোটেলের পাশে কত খাবার কুকুরে খায়



হে ধরনী তুমি বড় অদ্ভুত, সেলুকাস।

আমি দর্শক, তুমি নাট্যকার চরিত্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.