| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো মিলিয়ে প্রায় ৫০ হাজার গ্রাজুয়েট বের হচ্ছে প্রতি বছর । তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় এর গ্রাজুয়েটরা তো রয়েছে । সে তুলনায় আমাদের মত ছোট অথনীতির দেশে, চাকুরীর ক্ষেত্র তৈরী হচ্ছে খুব কম, ফলে তৈরী হচ্ছে সীমাহীন প্রতিযোগীতা । এই সীমাহীন প্রতিযোগীতার চাকুরীর বাজারে মেধাবীরা হয়তো চাকুরীটা পেয়ে যায়, কিন্তু আমার মতই মাঝারী মানের যারা সমস্যাটা তাদেরই । চাকুরী নামক সোনার হরিনের পিছু ছুটছে তো ছুটছেই ।
আমাদের পলিসি মেকাররা কয়েক যুগ আগেই সরকারী চাকুরীর ক্ষেত্রে বয়স-সীমা ৩০ বছর করেছিলেন, জানি না তখনকার সমাজে এটা কতটা ফলপ্রসু, কিণ্তু বতমান সময়ে এটা একটা স্ট্যান্ডাড । অনেকে সেসন যট এর কথা বলে থাকেন কিন্তু ভাবেন না, যদি কেউ ২৭ বছরেও শিক্ষা জীবন শেষ করে তাহলে ৩ বছর থাকে, আর ওই ৩ বছরে চাকরী না হলে, এর জন্য আরও সময় দেয়ার ধৈয্য থাকে না । বাস্তব জীবন আসলে কঠিন । ততদিনে জীবনে অজাচিত অনেক ঝামেলা এসে পড়ে , পড়াশুনার প্রতি সময় দেয়াটা শিক্ষা জীবন শেষ করার ৩ বছর পর অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে । তবে ভাগ্য বিড়ম্বনায় অনেক মেধাবী যোগ্য চাকুরী পায় না , এর সংখ্যা কিন্তু বেশী না। এর জন্য বয়স বাড়ানোর কোন যৌক্তিকতা নেই। আমি আমার হল জীবনে দেখেছি যে সিনিয়র ভাই বা আপু যত দেরী করে হল ছেড়েছেন তিনি সবচেয়ে ভালো চাকরী পেয়েছেন । এই দেরী সময়টা কিন্তু ২-৩ বছরের বেশি নয়্ । অনেকে আছে যারা খুব দ্রুত চাকরী পায়, তারা অবশ্যই মেধাবী, একই সাথে ভাগ্যবান । তাদের কথা আলাদা, আমি বলতে চাচ্ছি তাদের কথা যারা, পাচ্ছে না । তারা কি মেধাবী নয়, অবশ্যই মেধাবী । হয়তো চেষ্টা আর প্রাপ্তির সমন্বয় ঘটছে না, এছাড়া আর কিছু নয় ।
২|
১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮
মনে নাই বলেছেন: বয়সসীমা বাড়ালে ছাত্ররাজনীতি যারা করে সেই শুয়রের বাচ্চাদের খুব লাভ হবে, ৩৫ বছরের মধ্যে পাশ করতে পারলেও ভালো জব পাবে, আবার পাশ করার পর কোন কারনে নিজের দল ক্ষমতায় না থাকলেও ৫ বছর পরে দল ক্ষমতায় আসলে তখনও ভালো জব পাবে। আমাদের দেশে কোন দলই পরপর দুইবার ক্ষমতায় আসতে পারেনি, তাই ওরা যেদিনই পাশ করুক ১০ বছরের মধ্যে দল ক্ষমতায় আসবে, আর ওরাও জব পাবে।
সাধারন ছাত্র যারা ৩-৪ বছরের মধ্যে সরকারী জব যোগাড় করতে পারে না, তাদেরজন্য ৫ বছর বাড়ালেও খুব একটা লাভ হবেনা।
৩|
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯
সপ্নময় নীলাকাশ বলেছেন: ১০০% ঠিক বলেছেনমনে নাই
৪|
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১
সপ্নময় নীলাকাশ বলেছেন: বয়সসীমা বাড়ালে আমাদের কোন লাভ হবে না shaontex
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
shaontex বলেছেন:
৮ মাস বসে থাকার পর এই মাসের ১ তারিখে একটা জবে জয়েন করলাম । আমার বন্ধুদের অর্ধেকের বেশী এখনো জব পায়নি