| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণমানুষ এর স্বতস্ফুততা দেখে বার বার মনে হচ্ছে আমরা এই প্রজন্ম ফুরিয়ে যাইনি। সত্যি কথা বলতে কী ৯০-পরবতী সময়ে যুব সমাজ হারিয়ে গিয়েছিল/ তাদের মেরুদন্ড শীণকায় হয়ে গিয়েছিল। ঘুনে ধরা রাজনীতির করাল গ্রাস শেষ করে দিয়েছিল। এই জাগরন না হলে বুঝতাম না চেতনা হারায়নি, বুঝতাম না বিবেক বলে কিছু আছে এখনও। Simply I Salute them.
নিজেকে কয়েকটি প্রশ্ন করার আছে আমার ….
১. স্বাধীনতার ৪২ বছর পর আমাদের মনে হল অপরাধীদের সাজা হওয়া দরকার; আগের প্রজন্মগুলোর কেন একবারের জন্য মনে হয়নি ১৯৭১ যারা স্বাধীন বাংলা কে অস্বীকার করেছিল তাদের এদেশে থাকার কোন অধীকার নাই।
২. যে লোকগুলো স্বাধীন বাংলা চাইতো না তারা কিভাবে এই মাটিতে দাড়িয়ে থাকে?
৩. কীভাবে তারা এ দেশের নাগরিকত্ব পেয়েছে, রাজনীতি করার অনুমতি পেয়েছে, কীভাবে আমাদের পতাকা তারা গাড়িতে বয়ে বেরাতো, যে পতাকার অস্তিত্ব তারা অস্বীকার করেছিল, অথচ আমাদের চোখের সামনে সব ঘটেছে।
একজন নামীদামী রিপোটার বলছিলেন তাদের ব্যথতা ঢেকে এই প্রজন্ম কী পারবে এগিয়ে যেতে, তাদের বলতে চাই আর কত ব্যথ হবেন? আমরা যদি স্লো স্পিডের মডেম দিয়ে মানবতার এ সংগ্রাম শুরু করতে পারি, দিনের পর দিন ক্ষোভ আর প্রতিবাদসহ খোলা আকাশের নিচে দাড়িয়ে খাকতে পারি তবে আপনাদের কাছে আধুনিক মশি, মাইক্রোফোন আর ক্যামেরা দিযে তা পারবেন না কেন??
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
সপ্নময় নীলাকাশ বলেছেন: এজন্য্ বলছি যে যাই বলুক গণজাগরন দরকার, এক সময় ঘুষ, দুনীতির বিরুদ্ধে ও হবে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
জালাল উদ্দিন ফরিদী বলেছেন: আওয়ামীলীগ কোন কারণে জামাতের সাথে এককালে জোট বেধেছিল? সবকিছু (খারাপ) প্রথমেই থামায় দেয়ার দরকার। সেই আমলে এদের শাস্তির বিধান করার খুব দরকার ছিল। যাহোক, এগুলোর দোষ সবটাই রাজনীতিবিদদের উপর (আমি তাই বিশ্বাস করি)। তারা আমাদের জীবন নিয়ে রাজনীতি করে, ব্যবসা করে। আমরা কি উনাদের আত্মীয় লাগি?