নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

**ইমন

**ইমন › বিস্তারিত পোস্টঃ

অনন্ত জলিলের ভাষাটাই দেখলেন, চেষ্টা-টা দেখবেন না।

১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

অনন্ত জলিলের চেহারা একটু বোকা ধরনের আর কথা শুনলে বোকার পরে আরো কিছু লাগাতে ইচ্ছা করে। আজকে টেলিভিষনে একটা সিনেমার বিনোদন রিপোর্ট দেখার পর কিন্তু খুবই অবাক হলাম এই নায়ক তার গাটের পয়সা খরচ করে ছবি বানাচ্ছেন এবং কিছুটা হলেও বাংলাদেশি ছবির গেটআপ, দৃশ্যায়ন, কারগরি মানকে একটা পর্যায়ে তুলে এনেছেন। এই চেস্টা টা অসাধারন।

বাংলাদেশের অনেক ভাষাবিদ, সাহিত্যিক, বুযুর্গদেরকে কিন্তু আমরা বাংলা ছবি বানাতে দেখছি। সরকারী অনুদানের জন্য হাপিত্যেশ করে শেষ পর্যন্ত যা দাড় করান তা হয় সুগার কোটেড কুইনাইন। অনেক টাকার মালিক হলেও লাভের চিন্তা কেউ ছাড়তে পারেন নাই। আমার অনেক প্রিয় হুমায়ুন আহমেদের একটা ছবিতে দেখেছিলাম জোৎস্নার এফেক্ট আনা হয়েছে সম্ভবত নীল পলিথিনের উপর লাইট মেরে। যা ছিল দৃস্টিকটু। এর তুলনায় অনন্ত জলিলের ছবির গান আর দৃশ্যায়ন দেখে কিন্তু অবাক হলাম যে পয়সা বাচানোর চিন্তার চাইতে এই লোক ইন্ডিয়ান ছবির মিনিমাম স্ট্যান্ডার্ডটাকে ধরার চেষ্টা করছেন। আমাদের ফিল্ম ইন্ডাষ্ট্রির জন্য, সিনেমা হলে দর্শক ফিরায় আনার জন্য যা কিন্তু অপরিহার্য।

আমি অনন্ত জলিলের একটা ছবি হলে বসে দেখার আশা করছি আর আমার বন্ধুরা যারা সিনেমা দেখাকে জায়েজ মনে করেন তাদেরকেও বলছি পারলে হলে গিয়ে জলিল সাহেবের একটা ছবি দেখে এসে মন ভরে ওনার ভাষার সমালোচনা করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.