| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন ধরে ব্যপারটা মাথায় ঘুরছে। আমাদের জাতীয়তা আসলে কোনটা বাংলাদেশী না বাঙ্গালী?
আসলে, জাতিতে আমরা বাঙ্গালী। আমাদের আচার আচরণ চিন্তা চেতনা সবকিছুতেই ১০০ ভাগ বাঙ্গালিয়ানা রয়েছে। তবু দুঃখজনক ভাবে জাতীয়তার জায়গায় আমাদের বাংলাদেশী লিখতে হয়। বাংলাদেশী বলে কী আসলে কোন জাত আছে?
একটা দেশের জন্ম হয়েছে। এখানে জাতিসত্ত্বার উন্নতি হওয়ার কথা ছিল। হয়েছে তার বিপরীতটা। বাঙ্গালী একটা দেশ পেয়েছে ঠিকই কিন্তু হারিয়েছে তার জাতীয় পরিচয়। বাঙ্গালী জাতটার জন্মের কোন ঠিক দিনক্ষণ নেই। খ্রীষ্টপূর্ব কাল থেকেই আমরা আমাদের পুর্বপুরুষদের হদিস পাই। আরও যেটা পাই সেটা হলো, আমাদের শতবর্ষের একটা বিশাল ইতিহাস। সেই ইতিহাস আমাদেরকে সময় সময় মুগ্ধ করে দেয়। আমাদের চিন্তা চেতনাকে নানাভাবে প্রভাবিত করে।
আমরা মাছে ভাতে বাঙ্গালী। আমাদের দেহ গড়া আলস্য আর তন্দ্রা দিয়ে। আমাদের চোখের নিচে চিরকালই অশান্তির দাগ। সেই কবে যেন চালের সের ছিল ২ আনা। ইবনে বতুতা এসে লিখেছিলেন। কিন্তু তবুও আমরা গরীব ছিলাম। আমরা চিরকালই চাষার জাত। চাষ করে আজ এতটা পথ পারি দেওয়া। আমাদের এখনও সেই অভ্যাসগুলো যায়নি। আমরা যুদ্ধপ্রিয় নই শান্তিপ্রিয়। তাই ইতিহাসের অধিকটা সময় আমরা স্বাধীন একটা প্রদেশ বা কখনও স্বাধীন রাজ্য ছিলাম। কিন্তু সর্বোপরি আমরা বাঙ্গালী। স্পর্ধার আগুনে আমাদের দেহ গড়া। যদিও সেই পুরোনো কালের পুরোহিতের মত মস্তভূড়ি প্রায়শই বয়সকালে আমদের সামনে দিয়ে আগবাড়িয়ে চলে।
যাহোক, বাংলাদেশের জন্ম মানে বাঙ্গালীর একটা স্বাধীন রাষ্ট্রের অভ্যুত্থান। আমরা আজ স্বাধীন। আমরা বাঙ্গালীরা স্বাধীন। আমাদের জাতীয়তা আমরা যাই লিখি না কেন, আমাদের মাছ আর ভাত খাওয়ার অভ্যাস বদলে যায়নি। সেটা ভারতবর্ষের বাঙ্গালীদের ক্ষেত্রেও একই আছে। তাদের থেকে আমাদের পার্থক্য তেমন একটা নেই। তবু একটা জটিল সীমারেখা টেনে আমরা আমাদের জাতিত্ত্বাকে প্রতারিত করি।
তেমনভাবে একজন ভারতীয় বাঙ্গালী যদি তার জাতীয়তা "ইন্ডিয়ান" লেখেন সেটাও তার জাতিসত্ত্বাকে প্রতারিত করা। আসল ভারতীয়দের থেকে আমদের একটা বিশাল দূরত্ব আছে। সেটা ভুলে যেতে হয় ভারতীয় বাঙ্গালীদের, তবু তারা ভিন্ন। এখনও বাঙ্গালিয়ানা ফুটে ওঠে ওদের নানা আচার আচরণ আর অনুষ্ঠানে। যেটা ভারতীয়দের থেকে অনেক ভিন্ন। এবং অনেক শৈল্পিক।
ইতিহাসের দিকে তাকিয়ে আমরা ভুলে গেছি আসল রোমান কারা। ইতালিয়ান বলে কোন জাতি কোনকালেই ছিল না। ছিল রোমান জাতি। ইতালি দেশ হতে পারে, কিন্তু রোমানরা বদলে যায়নি। সব থেকে ভালো অবস্থানে আছে গ্রীস। যাদের জাতিসত্ত্বাকে কখনও প্রতারিত করতে হয়না। কারণ গ্রীসের নাগরিকরা গ্রীক নামেই পরিচিত।
এরকম ছোট্ট উদাহরণ আরও টানা যায়। ইংল্যান্ডের অধিবাসীরা আজও ইংলিশ নামে পরিচিত। এটা তাদের দেশ। এবং তাদের জাতিসত্ত্বা দেশের পরিচিত বহন করছে। তেমনই একটি দেশ হলো ফ্রান্স। আরবদের দেশ সৌদি-আরব, তাদের জাতীয়তা আরাবিয়ান। তেমনি আরব-আমিরাতের লোকজন। কিন্তু কুয়েতী আবার কী জিনিস? কুয়েতী বলে কোন জাতি কোনকালে ছিলনা। যা আছে তা হলো আরব জাতি।
আমেরিকান বলে যে জাত আছে তারা হলো জংলী, রেড ইন্ডিয়ান। আমেরিকান বলে আজ যারা নিজেদের দাবী করছেন তারা নানা জাতির সংমিশ্রণ। তাদের শেকড় নেই। তারা একরকমের আগাছা। অন্যের জাতিসত্ত্বাকে ধ্বংস করে নিজেদের নতুন আইডেন্টিটি বানিয়েছে তথাকথিত আমেরিকানরা।
লিবিয়ানরা যাই বলুকনা কেন তারা আরবী, তারা আফ্রিকান নয়। তেমনি মীশরিয়দের দেশ মিশর। তারা মিশরীয়, তারা আরবী নয়। আরবীদের থেকে তাদের জাতিসরত্ত্বার অনেক অমিল আছে।
যখনই আমি বলছি আমি বাংলাদেশী তখনই আমি হারিয়ে ফেলছি রবীন্দ্রনাথকে, নজরুলকে, হারাচ্ছি জীবনান্দ দাশকে, প্রমত চৌধুরীকে, হারাচ্ছি শরৎচন্দ্রকে। তারা কেউই বাংলাদেশী ছিলেন না। তারা বাঙ্গালী।
আমার দেশের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে আমার জাতিসত্ত্বা নিয়ে আমি সব জাতি থেকে ভিন্ন। আমি বাঙ্গালী।
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০০
হমপগ্র বলেছেন: ধন্যবাদ বিমা! কেমন আছো?
২|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০০
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: বাংলাদেশী বাঙালী।
অর্থাৎ জাতীয়তা বাঙালী আর নাগরিকত্ব বাংলাদেশী।
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০০
হমপগ্র বলেছেন: ধন্যবাদ!
৩|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০০
শফিকুল বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: বাংলাদেশী বাঙালী।
অর্থাৎ জাতীয়তা বাঙালী আর নাগরিকত্ব বাংলাদেশী।
একমত।
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০৪
হমপগ্র বলেছেন: ধন্যবাদ!
৪|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০০
েছাটন বলেছেন: আমরা বাংলাদেশী
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০৫
হমপগ্র বলেছেন: হুম!
৫|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০৩
দখিনা বাতাস বলেছেন: সহমত @ আমিরুজ্জামান
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০৫
হমপগ্র বলেছেন: ধন্যবাদ!
৬|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০৮
ফেরদৌস ৬৯ বলেছেন: আমরা বাঙালী ও বাংলাদেশী
একমত @ আমিরুজ্জামান
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:১৩
হমপগ্র বলেছেন: আমিও একমত!,
ধন্যবাদ!
৭|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০৮
তানজু রাহমান বলেছেন: আমি আমিরুজ্জামান ভাইয়ের সাথে একমত। কিন্তু সেদিন এক ছেলের সাথে এই নিয়ে আমার হাতাহাতি পর্যায় চলে গিয়েছিল। ছেলেটা এমনিতে বুদ্ধি শুদ্ধি আছে, আমার ও মনে হয় ভালো কিন্তু এই বিষয়টা নিয়ে তার গলাবাজি দেখে মেজাজটা এমন খারাপ হলো! তার এক কথা আমরা বাংলাদেশী...বাঙালী হলো কলকাতার মানুষ! অবশ্য ঐ অশিক্ষিত ইংরেজী মাধ্যমে পড়াশুনা করেছে। ঐ মাধ্যমের অনেকের মধ্যেই আমি কিছু বিষয়ে চূড়ান্ত পর্যায়ের অজ্ঞতার রেশ পাই ![]()
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:১৩
হমপগ্র বলেছেন: হাহা ওসব লোকের সাথে কথা না বলাই ভালো!
অল্পবিদ্যার দেমাগ! বুঝেনই তো!
৮|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০৮
আকাশচুরি বলেছেন: +++++++
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:১৪
হমপগ্র বলেছেন: কেমন আছেন ভাই? অনেক ধন্যবাদ!
৯|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:১৮
দখিনা বাতাস বলেছেন: ইংরেজী মাধ্যমের এক চিড়িয়ারে পাইছিলাম। ঐ গাধা শহীদ মিনার দেইখা কয় অনেক মুক্তিযোদ্বার লাশ পাওয়া গেছিল ঐখানে। তাই ঐটা বানানো হইছে।
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:২১
হমপগ্র বলেছেন: আরে!
আমি একটার কাছে শুনছিলাম, ২৬ সে মার্চ সহীদ দিবস, কারণ হেই রাতে অনেক মুক্তি্যোদ্ধাদের(!) পাকিস্তানীরা মারছিল! কন দেহি?
১০|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:২৩
শঙ্খচীল বলেছেন: আমরা অবশ্যই বাংলাদেশী। কেননা বাংগালী মানে শুধু বাংলা ভাষা ভাষি কিন্তু বাংলাদেশে অনেক ভাষা ব্যবহারকারী আছে , যেমন, চাকমা, সাওতাল, মনিপুরী, উর্দু ইত্যাদি। আমরা বাংগালী বলা মানে বাংলাদেশে তাদের অস্তিত্ব অস্বিকার করা।
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:২৮
হমপগ্র বলেছেন: আমাদের আইডেন্টিটি কী আমি সেটা বলেছি! এখানে ওদেরকে অস্বীকার করার কথা আসছে না।
ওরা ওদের জাতি কোনটা সেটা লিখবে। যেমন পাঞ্জাবী যারা আছে তাদের জাতিসত্ত্বা পাঞ্জাবী হওয়ার কথা ইন্ডিয়ান নয়। তবে হ্যা এখানে একটা ভুল আছে, নাগরিকত্ব আর জাতিসত্ত্বা এক জিনিস নয়।
আমরা জাতিতে বাঙ্গালী, তবে নাগরিকত্বে বাংলাদেশী। ওরাও বাংলাদেশী তবে জাতিতে কেউ সাঁওতাল কেউ মণিপুরি এরকম।
১১|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:২৬
রাতনিশি বলেছেন: সংবিধানে লেখা আছে আমরা বাঙালি। তাই এরকমই বলা যায়
জাতীয়তা বাঙালী আর নাগরিকত্ব বাংলাদেশী।
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:২৯
হমপগ্র বলেছেন: আমাদের ফরমগুলায় ভুল আছে। সেখানে জাতীয়তা না দিয়ে দেওয়া উচিৎ নাগরিকত্ব। জাতীয়তা আর নাগরিকত্বের ভেতর তফাৎ আছে!
১২|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৩০
রাঙা মীয়া বলেছেন: দারূন লিখেছেন
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৩২
হমপগ্র বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
১৩|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৩২
রাতনিশি বলেছেন: লেখকের সাথে একমত।
১৪|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৩৮
দখিনা বাতাস বলেছেন: লেখক ভাই যদি পারেন, একটা মাদ্রাসার প্রডাক্টরে দেশের স্বাধীনতার ইতিহাস নিয়া কিছু প্রশ্ন কইরেন। আমি আপনারে নিশ্চয়তা দিতাছি, ওগো কথা শুনলে সবার আগে আপনের যেই কথাটা মনে হইবো ঐটা হইলো ' ধরণী দ্বিধা হও--------------"
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৪২
হমপগ্র বলেছেন: হা হা! থাক, ভাই অনেক ভালো আছি, উটপাখির মত মাথা গর্তে দিয়ে!
১৫|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৩৯
রাতনিশি বলেছেন: আমাদের ফরমগুলায় ভুল আছে। সেখানে জাতীয়তা না দিয়ে দেওয়া উচিৎ নাগরিকত্ব। জাতীয়তা আর নাগরিকত্বের ভেতর তফাৎ আছে
একমত
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৪২
হমপগ্র বলেছেন: ধন্যবাদ! আপনাকে।
১৬|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৪৩
রাশেদ বলেছেন: হুমম...
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৪৮
হমপগ্র বলেছেন: রাশু! কেমন আছো?
১৭|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৪৭
এস্কিমো বলেছেন: আমি বাঙালী
তবে একটা বাংলাদেশী পাসপোর্ট আছে।
আরেকটা কানাডিয়ান পাসপোর্ট আছে।
কিন্তু এগুলো আমাকে বাঁচায় না
আমার প্রতিদিনের জীবন যাপনে আমি বাঙালী
উপলদ্ধি করি - যখন রবি ঠাকুরের গান শুনি
যখন নজরুলের গান শুনি
যখন মানিক বন্দোপাধ্যায়ের উপন্যাস পড়ি
যখন আখতারুজ্জামান ইলিয়াসের লেখা পড়ি
বাঙালীত্ব আমার জীবনযাপনের অংশ
আর বাংলাদেশী পরিচয় শুধু ৫ বছরে এবার এরায়পোর্টের জন্যে।
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৫০
হমপগ্র বলেছেন: এস্কিমো ভাই,
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। কেমন আছেন, অনেকদিন পরে দেখলাম আপনাকে!
১৮|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৪৬
রাঙা মীয়া বলেছেন: মৌলবাদী ও ধর্মব্যাবসায়ীদের নিয়ে লিখুন
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৫২
হমপগ্র বলেছেন: ওদের নিয়ে লেখা আর তাল গাছকে বোঝানো একই কথা। ব্রেন ওয়াসড প্রডাক্ট! তাই এড়িয়ে যাই আজকাল!
১৯|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৪৯
রাশেদ বলেছেন: আছি ভালোই। তবে বিজি খুব। ![]()
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৫৩
হমপগ্র বলেছেন: ভালো থাইক্কো বস! বিজি আমিও ![]()
২০|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৫৬
আলী আরাফাত শান্ত বলেছেন: আমি বাংলা ভাষায় কথা কই তাই বাঙ্গালী আর ঢাকায় আমার বসবাস বলে আমি বাংলাদেশী।তাই নয় কি?
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:০১
হমপগ্র বলেছেন: হুম! ঠিক বলেছেন! আপনাকে ধন্যবাদ শান্ত ভাই!
২১|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:০০
প্রীটি সোনিয়া বলেছেন: ভালো বলেছেন....আমরা বাংলাদেশী বাঙ্গালী +++
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:০২
হমপগ্র বলেছেন: আপনাকে ধন্যবাদ!
২২|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:০৫
এস্কিমো বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন?
সামার চলছে - তাই সুযোগ পেলেই বাইরে থাকি - শীতে আবার নিয়মিত হবো।
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:০৭
হমপগ্র বলেছেন: এইতো আছি! ভালই, তবে অকাজের কাজ করি বেশি আজকাল!
২৩|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:২৫
অশোক দেব বলেছেন: nationality আর জাতি এক নয়। এক নয় জাতীয়তা আর জাতিসত্ত্বার দিকটা। আমরা জাতীয়তার দিক থেকে ভারতীয় বা বাংলাদেশি হতে পারি, কিন্তু জাতিতে বাঙালি। রবীন্দ্রনাথ এই নিয়ে প্রচুর মাথা ঘামিয়েছেন। আজও আমরা আটকে আছি। মূল কথা এগিয়ে যাওয়া। এগুতে হবে।তবে ভারতীয় হোক বা বাংলাদেশি বাঙালি রা কেউ কারো থেকে বেশি বা কম শৈল্পিক নয়। এ নিয়ে বিতর্ক উসকানো সঠিক কাজ হবে না।
লেখাটি চিন্তার, তাই ++
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৪২
হমপগ্র বলেছেন: ধন্যবাদ সুন্দর মনব্যের জন্য!
২৪|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:২০
নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...আমরা বাঙ্গালী এবং বাংলাদেশী....
২৫|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৩৫
মৈথুনানন্দ বলেছেন: প্রথম দিকটা খেয়াল করে...য়্যানে যা বলছেন তা আমারও মনের কথা...i'm a human being. ![]()
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৪৩
হমপগ্র বলেছেন: ধন্যবাদ মৈথুদা। কেমন আছেন?
২৬|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৪১
ছাগল ফাউন্ডেশন বলেছেন: কানাডার ইংলিশ অধিবাসীদের জাতীয়তা কি?
আমেরিকার অধিবাসীদের জাতীয়তা কি?
দুইটা লোক ইংরেজ হওয়া সত্বেও ক্যন জাতীয়তা ভিন্ন?
০২ রা জুলাই, ২০০৮ রাত ১২:৪৪
হমপগ্র বলেছেন: ওদের জাতীয়তা ভিন্ন নয়। ওদের নাগরিকত্ব ভিন্ন!
২৭|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১:০১
স্বাধীন বাংলা বলেছেন: জাতীয়তা বাঙালি আর নাগরিকত্ব বাংলাদেশী
এই লেখাটি পড়ুন
Click This Link
২৮|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১:১৫
রাতনিশি বলেছেন: ধন্যবাদ @ স্বাধীন বাংলা।
২৯|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১:৩২
তারার হাসি বলেছেন:
জাতীয়তা বাঙালি আর নাগরিকত্ব বাংলাদেশী।
৩০|
০২ রা জুলাই, ২০০৮ রাত ২:২০
হাসান মইখল বলেছেন: "জাতীয়তা বাঙালী আর নাগরিকত্ব বাংলাদেশী।" জাতীয়তা'র ইংরেজি প্রতিশব্দ কি? এথ্নিসিটি অর ন্যাশনালিটি।এথ্নিসিটি হলে ঠিক আছে কিন্তু ন্যাশনালিটি হলে আমার মানতে সমস্যা আছে।
"যখনই আমি বলছি আমি বাংলাদেশী তখনই আমি হারিয়ে ফেলছি রবীন্দ্রনাথকে, নজরুলকে, হারাচ্ছি জীবনান্দ দাশকে, প্রমত চৌধুরীকে, হারাচ্ছি শরৎচন্দ্রকে। তারা কেউই বাংলাদেশী ছিলেন না। তারা বাঙ্গালী।" আপনার এই কথাটিই মানতে পারলাম না।আমেরিকান,অস্ট্রেলিয়ান,কিংবা কানাডিয়ান' রা ব্রিটিশ না(অন্ততঃ নাগরিকত্বে-আপনার ভাষায়),তাই বলে কি শেক্সপিয়ার,জেমস জয়েস কিংবা ডিকেন্স'কে হারিয়ে ফেলেছে।
শিল্প-সাহিত্যের উপরে জাতিগত চেতনা দিয়ে অধিকারবোধ কি আদৌ আরোপ করা যায়!
আধুনিক রাষ্ট্রব্যবস্থায় যে কোন মানুষের পরিচয় তার এথনিসিটী নয়; তার পরিচয় নাগরিকত্ব দিয়েও নির্ধারিত হয়।
অফটপিকঃ আমি সাধারণত দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশি পরিচয় দিতেই গর্ববোধ করি।বাংলাদশি'র পরিবর্তে বাংগালী পরিচয় দেয়ার চেষ্টার মাঝে বৃহত্ শক্তি'র সাথে যুক্ত থাকার একটা হীনমন্যতবোধ অচেতন ভাবে কাজ করে বলে আমার বিশ্বাস।
৩১|
০২ রা জুলাই, ২০০৮ রাত ৯:৫৭
আমি ও আমরা বলেছেন: প্রতি পাচঁ বছর পরপর একবার করে আকিকা হয় বা হবার উপক্রম ঘটে।
আকিকা জারা করেন বা আয়োজন করেন...
তারা কিন্তু ভালই থাকেন পরবর্তী পাচঁ বছর আগ পর্যন্ত।
কিন্তু জন্মাবধি আমি এক টা প্রশ্নের পদতলে পিষে মরছি...
জাতিগত ভাবে আমি বাঙ্গালী না বাংলাদেশি?
--এই কথাটা নিয়েই ছিল ব্লগে আমার ২য় পোষ্ট, আমারো আপনার মত একি প্রশ্ন।
৩২|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১০:০৮
প্রশ্নোত্তর বলেছেন:
দারুন সুন্দর লেখা ইমরোজ। ধন্যবাদ।
তবে ইংল্যান্ডের অধিবাসীরা জাতিতে ইংলিশ কিন্তু নাগরিকত্বের প্রশ্নে তারা ব্রিটিশ। ঠিক যেমন স্কটিশরা জাতিতে স্কটিশ কিন্তু জাতীয়তা তাদেরও ব্রিটিশ।
জাতি আর নাগরিকত্বের প্যাঁচ কষে চতুর কিছু পলিটিশিয়ান আমাদের ছাগল বানানোর চেষ্টা করে যাচ্ছে - অথচ এতে চাতুরী করার মত কোন ব্যাপারই নেই। একটা দেশে অনেকগুলো জাতিসত্তার মানুষ থাকতে পারে তাতে কি! তাদের নাগরিকত্ব হয় ঐ দেশ অনুসারে। কিন্তু তাদের এথনিক পরিচয় কি তাতে বদলে যাবে! ব্রিটিশ বাংলাদেশীদের তাহলে জাত কি হবে, জাতীয়তাই বা কি হওয়া উচিত?
এখন সময় এসেছে এসব নোংরা রাজনীতির বেড়াজাল থেকে মানুষের বের হয়ে আসার। বাংলাদেশে এখন আড়াই কোটি মানুষ অর্ধ-বেকার, বাংলাদেশী আর বাঙ্গালী এই ঘ্যানর ঘ্যানর বন্ধ করতে আমাদের এখনই সচেষ্ট হওয়া উচিত।
০২ রা জুলাই, ২০০৮ রাত ১১:১৯
হমপগ্র বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য!
৩৩|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১০:৩০
সাঈফ শেরিফ বলেছেন: বাংলাদেশি বললে সে বাঙালিও বটে। কিন্তু বাঙালি মাত্রই বাংলাদেশি নয়।
তাই আমি বাংলাদেশি বলার পক্ষপাতী। বাঙালি আলাদা করে বলাটা বাহুল্য মাত্র।
০২ রা জুলাই, ২০০৮ রাত ১১:২০
হমপগ্র বলেছেন: বাহুল্যটা কী জানাবেন?
৩৪|
০২ রা জুলাই, ২০০৮ রাত ১০:৩২
মেহরাব শাহরিয়ার বলেছেন: সহমত @ সাঈফ শেরিফ
৩৫|
০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:২১
অক্ষর বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: বাংলাদেশী বাঙালী।
অর্থাৎ জাতীয়তা বাঙালী আর নাগরিকত্ব বাংলাদেশী।
একমত।
৩৬|
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: সবার আগে মানুষ সত্য।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০০৮ রাত ১০:৫৮
বিষাক্ত মানুষ বলেছেন: দুর্দান্ত । +++++