নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?

মায়ের কথা ভাবলে আমার বড্ড কষ্ট হয়
মা হারা শোক এ জীবনে কখনও কাটবার নয়।

মা ছিল আমার জন্মদুঃখিনী সারাজীবন ভর
নিজের সুখের তোয়াক্কা করেনি সুখ চেয়েছে মোর।

প্রতি ঈদে দিতো মা আমায় একটি পোশাক কিনে
মলিন  শাড়ির আঁচলটুকু লুকিয়ে সযতনে। 

মা চাইতো খোকা তার অনেক বড় হোক
মানুষের মত মানুষ হলেই তার কাটবে দুঃখ শোক।

এ পৃথিবীর সব মায়েরাই বুঝি এমনতরই হয়
সন্তানের ভাবনাই যত ভাবনা নিজের জন্য নয়।

কোন অভিমানে পাড়ি দিলে মাগো মহাকালের অতলে।
ভাবলে বুকটা খাঁ খাঁ করে প্রতিটা পলে পলে। 

ঈদের নামাজ শেষে মাগো তোমায় প্রার্থনায় রাখি।
সোহাগমাখা স্নেহের আশায় উন্মুখ হয়ে থাকি।

আজকের এই ঈদের দিনে সকল মায়ের তরে
আল্লাহর কাছে দুহাত তুলি মাগফিরাত কামনা করে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৬ দুপুর ১২:৪৭

সাইফুলসাইফসাই বলেছেন: আমিও মাকে হারাই ১ মাস গত হলো-চমৎকার কবিতা খুব ভালো লাগলো

২| ২৭ শে মে, ২০২৬ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: ভালো।

৩| ২৮ শে মে, ২০২৬ সকাল ৭:৫০

ক্লোন রাফা বলেছেন: প্রচন্ডরকম মন খারাপ হয়ে গেলো আপনার কবিতা পড়ার সময় । আসলে সবাই মনে হয় মায়ের জন্য কিছু করতে অক্ষম!

এই যে বুকের ভেতরে ব‍্যাথার অনুভূতি হচ্ছে এটাই আপনার কবিতার স্বার্থকতা । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.