| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

নতুনবছর/ নববর্ষ/ New Year ইত্যাদি কত নামে না জানি ডাকা হয়। কত আয়োজন করা হয় এই বাংলাদেশে, বাঙালি জাতির হৃদয়ে, বাংলার বুকে। বাংলা নববর্ষ পালন করা হয় বাংলা ও বাঙালি জাতির ঐতিহ্য হিসেবে। আমরা উদযাপনও করে থাকি বিভিন্ন উপায়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এই নববর্ষ পালিত হয় বাংলা সাল সম্রাট আকবর গগনা করতে শুরু করেছিলেন বলে। ইংরেজী বছরের শুরুতে পালন করা হয় New Year যা ইংরেজি বছরের শুরু হওয়ার জন্য। এই New Year পালন করতে আবার কত অনুষ্ঠান কত আয়োজন যে পালন করা হয় তার ইয়াত্তা নেই। সরকারের পক্ষ্ থেকে ঘোষণা করা হয় বিভিন্ন মহার্ঘ্য ভাতার, আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। কিন্তু বাংলাদেশ মুসলিম বিশ্বের চতুর্থ দেশ (জনসংখ্যায়) হওয়া সত্যেও হিজরী নববর্ষ বা আরবি বছরের শুরুতে কোন সেরকম উদযাপন করা হয় না। হয়ত বাংলার মুসলমান গণ অধিকাংশই জানে না আরবি / হিজরি নববর্ষ কি? তারা জানেনা মহররম কি? মহররম বলতে হয়ত এতুটুকু অনেকেই জানে এটা হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র দ্বয়ের পরোলোকগমণ কে। আবার কেউ কেউ মনে করে পুরাণ ঢাকার শিয়া মুসল্লিদের শোক র্যালিকে। কিন্তু এর আগে যে হিরজি/ আরবি বছরের শুরু বা নববর্ষের কথা কেউ মনেই করে না। আমরা মুসলিম আমরা মুসলমান হিসেবে নিজেদের দাবি করি ঠিকিই, নামাজ-রোজাও পালন করি কিন্তু আসল মুসলমান কি আমরা আজও হতে পেরেছি??
বাঙালি জাতি হিসেবে আমরা হয়ত এখনও অনেকেই বলতে পারিনা বাংলা বারো মাসের নাম ঠিককরে বলতে পারি না তেমনি মুসলমান হিসেবে বলতে পারিনা আরবি বারো মাসের নাম। শুধু মনে রাখি শুক্রবারে জুমআর দিন, রমজান মাসে রোজা, জিলহজ্জ মাসে কোরবানি আর হ্জ্জ। এগুলোও হয়তো ভুলে যেতাম যদি না সরকারি বন্ধ না থাকতো। যদি না ঢাকা ফাকা হয়ে যেত।
তাই আজ বড় আফছোস হচ্ছে নিজেকে একজন মুসলমান ভাবতে যে আমিও তো একজন মুসলমান! আমি কি পারি আরবি রীতি-নীতি মেনে চলতে? যাক সর্ব্বশেষে সকলের কাছে এটুকুই শুধু আবেদন যদি কারো লেখাটি ভালো লাগে তো বা যদি কেউ পরেন তবে নিজ নিজ ধর্মকে যথাযথ ভাবে পালনের চেষ্টা করুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.