| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জসীমউদ্দীন
খুব সাধারন একজন মানুষ। বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যকোন দেশের সফলতা বিফলতায় কোন অনুভূতি কাজ করে না তবে পৃথিবীর সকল অসহায় মানুষের জন্য মন কাঁদে।....
অসময়ের বৃষ্টি বেশীক্ষণ থাকেনা
ফিরে যায় নিজস্ব নিয়মেই
ভিজে থাকা শহরে ফিরে আসে
সোনালী রোদ্দুর
টুপটাপ ঝড়ে পড়ে স্মৃতির শব্দ
এখনো মধুর।
হেমন্তের মেঘে খুব চোখ পড়ে না
শেষ বিকেলের আলোর মতো
দেখতে দেখতে হারিয়ে যায়
তবুও কখনো কখনো তার শুভ্রতায়
মগ্ন হয়ে থাকে নীল আকাশ
দৃষ্টির সীমানায় কেবলই মুগ্ধতা
হ্রদের জলে পড়ে নীলের ছায়া
ফেলে আসা দিন ফিরে না কখনো
যতদূরে যায় ততটাই মায়া।
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১০
জসীমউদ্দীন বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
২|
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৬
ফুয়াদের বাপ বলেছেন: আপনার কবিতার আবেগ অসাধারন হয়েছে।
কৈশরের কাঁচা মনের ভাবনা,
সদ্য ভেজা ভালোবাসা,
প্রিয়সীর এলা-কালো চুল,
চিবুকে টুল-পড়া হাসি,
ফিকে হয়ে যায় কঠিন বাস্তবতায়,
শুধু থেকে যায় নিগুঢ় আবেগটুকু।
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৪
জসীমউদ্দীন বলেছেন: ধন্যবাদ ভাই।
৩|
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৭
উদারত১২৪ বলেছেন: অসাধারন হয়েছে
৪|
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা। আপনার খালি পোস্টই করেন
অন্যদের পোস্ট পড়েন না
দুঃখজনক
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৩
জসীমউদ্দীন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার অভিযোগটি সঠিক নয়। একসময় নিয়মিত পাঠক ছিলাম। তবে সর্বশেষ ৪/৫ বছর আগে ব্লগে এসেছিলাম। এর মাঝে আর আসা হয়নি। এখন এসে দেখি আগের সেই জৌলুসও এখন আর নেই। নিয়মিত হওয়ার চেষ্ঠা করবো আর পাঠক হওয়ারও।
৫|
৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৬
ওমেরা বলেছেন: কবিতাটা আসলেই সুন্দর খুব মায়া মায়া ।
৬|
০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:০০
জসীমউদ্দীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৪
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। দ্বিতীয় স্তবকটা বেশি সুন্দর!