নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বী হা ভাই ৪২০

জ্বী হা ভাই ৪২০ › বিস্তারিত পোস্টঃ

মাফিয়া বিচার ব্যবস্থা

১২ ই এপ্রিল, ২০২৬ রাত ২:১৪

প্রয়াত সাবেক প্রেসিডেন্ট এরশাদ দীর্ঘ দশ বছর প্রেসিডেন্ট ছিলেন । এই দীর্ঘ দশ বছরে বাংলাদেশের উওরবংগ রংপুরে বা উওরের কোন জেলাতে উচ্চ প্রয়োজেন তিনি বিশ্ববিদ্যালয় করেন নি । এমন একটা তথ্য বহু বছর আগে শুনেছিলাম একবার প্রেসিডেন্ট এরশাদ মনস্থির করেছিলেন উওরবংগের মানুষের দীর্ঘদিনের দাবী তিনি উওরবংগে একটি ইউনিভার্সিটি করবেন । তার সে চিন্তায় ভেটো দেন তার ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমেদ ।

মওদুদ আহমেদ তাকে বলেন মি: প্রেসিডেন্ট আপনার চিন্তু খুবই ভাল কিন্তু আপনি যে ইউনিভার্সিটি বানাবেন সেখানে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা প্রথম যে কাজটি করবে সেটি হল যুগপৎ আন্দোলন আপনার বিরুদ্ধে । অর্থাত দেশের বাকী ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির সাথে এক হয়ে তারা আপনার পদত্যাগের আন্দোলন জোড়দার করবে । প্রেসিডেন্ট এরশাদ ভাইস প্রেসিডেন্ট মওদুদের সে যুক্তি মেনে নিয়ে পরে আর বিশ্ববিদ্যালয় করবেন বলে আগান নি বা চিন্তা করেন নি ।

পরবর্তীতে সাবেক তত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা জনাব ফখরুদ্দিন আহমেদ যার জন্ম মুন্সিগন্জে রংপুরে বা উওরবংগের কোন জেলাতে না তিনি প্রথম অধ্যাদেশ এনে রংপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন । পরবর্তীতে হাসিনা সরকার বিশ্ববিদ্যালয়ের নাম করন করেন উওর বংগের মহীয়সী নারী, নারী শিক্ষার পথিকৃত বেগম রোকেয়ার নামে ।

সময়ের আবর্তে রংপুর বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামে থিতু হয় । তিস্তার বহু জল গড়িয়ে সাগরে মেশে । শেখ হাসিনা তার পিতার পথেই হাটেন । তার পিতা যেমন গনতন্ত্রিক নেতা থেকে কিউবার ফিদেল ক্যাস্ত্রোর, যুগোস্লাভিয়ার মার্শাল টিটোর কানপড়া শুনে কমিউনিজমের পথে হাটেন । সকল পত্রিকার টুটি চেপে ধরে মাত্র রাষ্ট্রয়াত্ব চার পাচ খানা পত্রিকা রাখেন । নিজেকে আজীবনের জন্য প্রেসিডেন্ট ডিকলার করেন । আইনের শাসন নাই হয়ে যায় । আইনের শাসন নাই হয়ে যাবার ছোট্ট একটা উদাহরন দেয়া যায় ।

বংগবীর কাদের সিদ্দিকীর ভাই আওয়ামীলীগের সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট সাবেক বিচারপতি, সাবেক ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি আবু সাইদ চৌধুরী তার টাংগাইলের পৈর্তৃক বাড়ি দখল করে নেন । সেই বাড়ি উদ্ধারের জন্য শেখ মুজিব নিজে রক্ষী বাহিনীকে পাঠান । এই রকম ছিল আইনের শাসনের অবস্থা ।

আমরা আলোচনায় ফিরে যাই । শেখ হাসিনা তার পিতার পথে হাটেন । শেখ হাসিনার পথ চলাতে একমাত্র সংগী হিসেবে পান ভারত কে । ভারত শেখ হাসিনাকে অকুন্ঠ সমর্থনের বিনিময়ে তিস্তার পানি দেবার বদলে বাংলাদেশের ফেনী নদীর পানি তারা নিয়ে নেয় । সাথে পোর্ট, রাস্তা, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট সব ইনডিয়ার দখরে চলে যায় । এত কিছু নেবার পরও বর্ডার কিলিং থামেনা । এদিকে শেখ হাসিনার আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ তারা চারিদিকে দুনীতি টেন্ডারবাজিতে সয়লাব করে ফেলে । হাসিনার রাতের ভোটের ক্ষোভ দানা বাধতে থাকে । আর একদিকে জামাত শিবির তারা ধর্মীয় মিশনে নামে । নারীদের ডিসকো হিজাব প্রথা আমদানী করে ২০১১ সালে । তাদের যুদ্ধপরাধী নেতাদের ধরা মানে ইসলাম বিদ্বেষী কাজ হিসেবে তারা ছড়াতে থাকে । হাইকোর্টের পর্যবেক্ষণে নিষিদ্ধ জামাত শিবির গোপনে কোচিং সেন্টারের প্রশ্ন ফাশের মাধ্যমে দেশের সকল বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী ঢুকোনো শুরু করে । সাথে চাকুরীর প্রশ্নফাশের মাধ্যমে সরকারী চাকুরীতে তাদের মতাদর্শের লোকজন কে ঢোকাতে থাকে ।

২০১৮ সালে ছাত্রর মৃতুকে কেন্দ্র করে নাইন টেন কলেজরে ছাত্ররা রাস্তায় নামে যাদের পেছনে পুরোটা ছিল জামাত শিবির । যেটাতে হাসিনার সতর্ক হবার প্রয়োজন ছিল । কিন্তু হাসিনা ভেবেই নিয়েছিলেন ২০৪১ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় অবিনশ্বর । এরপর ২০২৪ এ সময়ের পরিক্রমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দানা বাধে কোটা আন্দোলন । সেই ২০১৮ ছাত্ররা তারাই এবার বিশ্ববিদ্যালয়ে জেনজি । তারাই কোটা আন্দোলনে । কোটা আন্দোলন দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে যায় । আপাতত এটাকে মনে হয়েছিল জাষ্ট ছাত্রদের আন্দোলন কিন্তু পেছনের ফাইন্যান্স ছিল পাকিস্তানী আইএসআই, জামাত শিবির, ও আমেরিকান এমবেসী । আর বাংলাদেশের কিছু বুদ্ধিজীবি ফরহাদ মাজহার, বদিউল আলম, ড:ইউনুস, ড; আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী সহ আরও কিছু ব্যাক্তি।

কোটা আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দিয়ে পুলিশেল গুলিতে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ । সেই ভিডিও সারা দেশে ছড়িয়ে যায় । পুরো দেশের মানুষ ফুসে উঠে । অথচ এই ভিডিওর আগে আবু সাইদ পুলিশকে পেটাচ্ছিল । সেই ভিডিও ভাইরাল হয়না । পৃথিবীর যেকোন দেশের পুলিশ কে আঘাত করতে চাইলে বা তার অস্ত্র ছিনিয়ে নিতে চাইলে তাকে অন দ্যা স্পট গুলি করে মেরে ফেলবে বা ফেলে সেই দেশের পুলিশ ।

আবু সাইদ যে ভাবে পুলিশ কে আক্রমন করেছিল সেইভাবে আমেরিকান নাগরিক আইস এজেন্ট কে আক্রমন করেন নাই কিন্তু আইস এজেন্ট মেনিয়াপোলিশে তাদের দুজন শ্বেতাংগ আমেরিকান কে গুলি করে মেরে ফেলে ।
গত ৯ এপ্রিল আবু সাইদ হত্যার রায় দিয়েছে আইসিটি ট্রাইবুনাল ২ ।
জৈষ্ট্য বিচারক ছিলেন বিচারপতি নজরুল ইসলাম । বাকী দুই বিচারপতি হলেন বিচারপতি মন্জুলুর বাসিত ও বিচারপতি নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর । বিচার প্রক্রিয়াটি টিভিতে লাইভ সম্প্রচার হয় ।

জৈষ্ট্য বিচারক ছিলেন বিচারপতি নজরুল ইসলাম যিনি জামাতের শিবিরের যুদ্ধ অপরাধী মীর কাশেম আলীর ল ইয়ার ছিলেন । তিনি ফাইনাল ভারডিক্ট দেবার আগে ট্রাইবুনাল টুর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম জামাত শিবিরের একটা পলিটিকাল স্কাউন্ড্রেল ওসমান হাদী যার নারী শরীরের প্রাইভেট পার্টস নিয়ে বিশ্রী রকমের শ্লগানের জনক সে । সেই স্কাউড্রেল যাকে গুলি করে মারা হয় তার কোট উল্লেখ করেন । 'আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই' । যেন হাদী এ তত্ত্বর জনক । জিনিভা কনভেনশন, ইউনাউটেড নেশন তারা শত্রুর সাথে কিভাবে কেমন ব্যবহার হবে? সে বিষয়ে কিছু বলেন নাই । এমনকি বাংলাদেশ থেকে ৯৩ হাজার প্রিজন অফ ওয়ার হিসেবে বাংলাদেশের শত্রু পাকিস্তানীরা ভারতে গিয়েছিল সে বিষয়টাও হয় নাই ।

সো হাদি প্রথম জানালেন শত্রুর সাথে কিভাবে ইনসাফ হবে । যারা আজকের আইসিটি কোর্টের আসামী তারা হাদীর ত্বত্ত অনুয়ায়ী শত্রু । অন্য কোন দেশের । আইসিটি কোর্টের যারা আজকে আসামী । খুবই সম্ভব্য তারা ভারতীয় । সেই শত্রুকে ইনসাফ দিলেন জাষ্টিস নজরুল ইসলাম । লাইভ ভিডিওতে আরও জানানো হল তারা প্রায় বাইশ থেকে ২৪টি চ্যানেলের ভিডিও দেখে ডিসিশন নিতে পেরেছেন সেই সাংবাদিকদের ধন্যবাদ জানালেন । কিন্তু যেই ভিডিওটাতে আবু সাইদ পুলিশকে পেটাচ্ছিল তার অস্ত্র কেড়ে নিতে চাচ্ছিল শুধু সেই ভিডিওটা তারা দেখেন নাই । ইনসাফ দেবার আগে ।

জাষ্টিস নজরুল ইসলাম যেখানে চেয়ারম্যান বিচারক সেখানে যে ন্যায়বিচার হবেনা ১০০% নিশ্চিত । এটা জামাতি ইসলামীর জুডিশিয়াল মাফিয়ার হাতে একটা কোর্ট । যাদের মৃতুদন্ড হয়েছে যাদের জেল হয়েছে পুরোটাই সাজানো নাটক । আর এই নাটকের নাট্যকার সাবেক আইসিটি কোর্টের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম । যিনি টাকা লেনদেনের ভিডিও হার্ডডিস্ক গায়েব করেছেন । সাবেক চিফ জাষ্টিস রেফাত আহমেদ, সাবেক ল উপদেষ্টা আসিফ নজরুল ও বর্তমান আইসিটি ট্রাইবুনাল চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম ।
সাবেক প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ ও তার প্রয়াত ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমেদ কে দিয়ে শুরু করেছিলাম । ভাইস প্রেসিডেন্ট মওদুদের এরশাদ কে বলা সে বানী অক্ষরে অক্ষরে ফলে গেল প্রায় ৪৫ বছর পর ।

আর উপরের বর্নিত মাফিয়া বিচার ব্যবস্থা আমরা অতীতে শেখ হাসিনার সময় দেখেছি । আইনমন্ত্রী আনিসুল হকের পাঠানো ফরমান আসত এর্টরনি জেনারেল অফিসে । সেখান থেকে সে ফরমান যেত বিচারকদের খাশ কামরায় । বিচারকরা মামলার রায় কপি পেষ্ট করে বসিয়ে দিতেন। ফরমান, লেনদেন ঠিক মত হল কিনা বা বিলি বন্টন হল কি না সেটা দেখভাল করতেন সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের বান্ধুবী এডভোকেট তৌফিকা। যদি হাসিনার মাফিয়া বিচারিক ব্যবস্থাই থাকে তাহলে কয়েক হাজার মানুষ খুন করে হাসিনাকে সরে যেতে হল কেন ?

Former President Ershad remained in power for a long ten years. During this entire period, he did not establish any university in North Bengal—neither in Rangpur nor in any northern district—despite the strong need. Many years ago, I heard that at one point President Ershad had decided to fulfill the long-standing demand of the people of North Bengal by establishing a university there.
However, his Vice President Moudud Ahmed vetoed that idea.

Moudud Ahmed reportedly told him: “Mr. President, your idea is very good. But the students who will enroll in that university will first unite in protest against you. They will join forces with students from Dhaka University, Chittagong University, and Rajshahi University to strengthen movements demanding your resignation.” Accepting this argument, President Ershad abandoned the plan and did not proceed further with establishing the university.

Later, during the caretaker government, Chief Adviser Fakhruddin Ahmed—who was not from Rangpur or any northern district but from Munshiganj—first issued an ordinance and laid the foundation for a university in Rangpur. Subsequently, the Hasina government named the university after Begum Rokeya, a মহান নারী and pioneer of women’s education in North Bengal.

Over time, Rangpur University became established as Begum Rokeya University. Much water flowed through the Teesta River into the sea. Sheikh Hasina followed in the footsteps of her father. Just as her father transitioned from a democratic leader toward a centralized, authoritarian style influenced by leaders like Fidel Castro of Cuba and Marshal Tito of Yugoslavia—restricting the press to only a few state-controlled outlets and declaring himself President for life—the rule of law weakened significantly.
A small example of the breakdown of rule of law: Latif Siddiqui, brother of Bangabir Kader Siddiqui and a former telecommunications minister, allegedly occupied the ancestral home of Abu Sayeed Chowdhury, the first President of Bangladesh, former Chief Justice, and former Vice-Chancellor of Dhaka University, in Tangail. Sheikh Mujib himself had to send the Rakkhi Bahini to recover that house. This illustrates the state of law and order at the time.

Returning to the discussion: Sheikh Hasina continued on her father’s path, with India as her primary ally. In exchange for India’s support, Bangladesh did not receive Teesta water as expected, while India took water from the Feni River. Alongside this, ports, roads, transit, and transshipment facilities came under Indian control. Despite all this, border killings did not stop.

Meanwhile, Hasina’s Awami League, along with its affiliated organizations, became deeply involved in corruption and tender manipulation. Public anger grew, especially after controversial elections. At the same time, Jamaat-Shibir began religious campaigns, promoting practices like “disco hijab” around 2011 and portraying the prosecution of their war crimes leaders as anti-Islamic actions. Despite being banned by High Court observations, Jamaat-Shibir allegedly infiltrated universities through leaked exam questions and also placed their affiliates into government jobs using similar methods.

In 2018, following the death of students, school and college students (classes 9–10) took to the streets, allegedly backed by Jamaat-Shibir. This was a warning sign that Hasina should have taken seriously, but she believed she would remain in power until 2041.

Then in 2024, the quota reform movement began at Dhaka University. Those same students from 2018 had now become university students—Gen Z—and led the movement, which spread nationwide. Although it appeared to be a student movement, it was allegedly funded by Pakistan’s ISI, Jamaat-Shibir, the American embassy, and supported by several Bangladeshi intellectuals including Farhad Mazhar, Badiul Alam, Dr. Yunus, Dr. Asif Nazrul, and Rezwana Chowdhury, among others.

During the quota movement, a student of Begum Rokeya University, Abu Sayeed, was shot dead by police while standing unarmed in front of them. The video spread across the country and sparked nationwide outrage. However, another video—showing Abu Sayeed allegedly attacking police and trying to seize weapons—did not go viral. In most countries, if someone attacks police or tries to take their weapon, police may use lethal force on the spot.

“It is claimed that, in the United States, individuals who were shot and killed by ICE agents in Minneapolis were not acting as aggressively as Abu Sayeed allegedly did.”
On April 9, the ICT Tribunal-2 delivered its verdict in the Abu Sayeed killing case. The presiding judge was Justice Nazrul Islam, along with Justice Monjurul Basit and Justice Nur Mohammad Shahriar Kabir. The proceedings were broadcast live on television.

Before delivering the final verdict, Justice Nazrul Islam—who had previously served as a lawyer for Jamaat leader and convicted war criminal Mir Quasem Ali—quoted a controversial figure, Osman Hadi, known for vulgar political slogans, saying: “I seek justice even for my enemy.” This quote was presented as if originating from Hadi, despite established international principles like the Geneva Conventions and United Nations standards already defining how enemies should be treated.

The judges stated they reviewed videos from around 22–24 media outlets before reaching their decision, but allegedly ignored the video showing Abu Sayeed attacking police. This raises questions about the fairness of the judgment.

With Justice Nazrul Islam as chairman, it is argued that fair justice was unlikely. The tribunal is portrayed as being controlled by a Jamaat-influenced judicial network. “The verdicts—death sentences and imprisonments—are described as staged outcomes, allegedly orchestrated by figures such as former ICT Chief Prosecutor Advocate Tajul Islam, along with former Chief Justice Refaet Ahmed, former Law Adviser Asif Nazrul, and Justice Nazrul Islam himself.”

I began with former President Ershad and his late Vice President Moudud Ahmed. What Vice President Moudud had told Ershad proved to be true almost word for word after about 45 years.
And the kind of mafia-style judicial system described above, we have seen that in the past during Sheikh Hasina’s time. Orders sent by Law Minister Anisul Huq would arrive at the Attorney General’s office. From there, those directives would be passed into the private chambers of judges. The judges would then simply copy and paste the verdicts into case rulings. Whether the directives were followed properly, and whether financial transactions or distributions were completed, was allegedly overseen by Advocate Toufika, a close associate of former Law Minister Anisul Huq.

If such a mafia-style judicial system under Hasina truly existed, then why did she have to step down after the killing of several thousand people?

#BangladeshPolitics #SheikhHasina #JusticeSystem #RuleOfLaw #Judiciary #ICTTribunal #HumanRights #PoliticalHistoryBangladesh #Rangpur #BegumRokeyaUniversity #QuotaMovement2024 #StudentMovement #BangladeshProtests #AbuSayeed #LawAndOrder #Accountability #PoliticalAnalysis #SouthAsiaPolitics #Governance #stateandpower

#বাংলাদেশরাজনীতি #শেখহাসিনা #বিচারব্যবস্থা #আইনেরশাসন #মানবাধিকার #আইসিটিট্রাইব্যুনাল #কোটা_আন্দোলন #ছাত্রআন্দোলন #রংপুর #বেগমরোকেয়াবিশ্ববিদ্যালয় #আবু_সাঈদ #রাষ্ট্রওক্ষমতা #দুর্নীতি #রাজনৈতিকবিশ্লেষণ #বাংলাদেশ #ন্যায়বিচার #গণআন্দোলন #সরকার #ইতিহাস #দক্ষিণএশিয়াররাজনীতি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.