| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিংয়ে একই সময়ে দুটি ট্রেন যাওয়ার সময় কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৬ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলক্রসিং থেকে পশ্চিম দিকে কারওয়ান বাজার মাছ বাজারের পেছনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরের দিকে যাচ্ছিল। একই সময় পাশের লাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটিও যায়। এ সময় রেললাইনের ওপর বাজার বসায় সেখানে মানুষের ভিড় ছিল। তবে, দ্রুত ট্রেন চলে আসায় রেললাইন থেকে অনেকেই সরতে পারেননি। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত দুইজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। আহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।
©somewhere in net ltd.