নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাহ্ণ

এস এইচ জনি রহমান

এস এইচ জনি রহমান › বিস্তারিত পোস্টঃ

অস্ত্র ছেডে, রিক্সার হাতল

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬



গত ১৫ ই ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার একটি খবর আমাকে বেশ নাডা দিয়েছে, দৈনিক প্রথম আলো পত্রিকার ৫ম পৃষ্টার একটি কলামের শিরোনাম ছিলো “অস্ত্র ছেডে, রিক্সার হাতল” । এক মুক্তি যোদ্ধা “আতাউর রহমান” যিনি দেশ স্বাধীন করতে একদিন হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, আজ তিনিই পেটের দায়ে ধরলেন রিক্সার হাতল। দেশ কে বাঁচাতে যারা নিজের জীবন কে বাঁজি রেখে যুদ্ধ করে আমদের কে দিয়েছে এই স্বাধীন দেশ, আজ তারাই তাদের জীবিকার তাগিদে চালাচ্ছে রিক্সা করছে ভিক্ষা। দেশে “আতাউর রহমান” এর মত অনেক মুক্তিযোদ্ধা রয়েছে, যারা ২ বেলার ২ মুঠো অন্ন্য যোগাতে হিমশিম খেয়ে যায়। অথচ যারা দেশের জন্য কিছু করেনি, এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার বিপক্ষ শক্তি হিসেবে কাজ করেছে তারাই আজ মুক্তিযুদ্ধার কাতারে গিয়ে বসেছে। আর মজার বিষয় হলো, আজ যারা মুক্তিযুদ্ধার কাতারে তাদের ছেলে মেয়েদের যদি জিজ্ঞেস করা হয় ২১-শে ফেব্রুয়ারী কি তা তারা বলতে পারেনা, বলে সেই দিন দেশ স্বাধীন হয়েছে, এটি আমার কথা না আজকাল কার যুগে ফেসবুক নামের যেই সামাজিক সাইট টি আছে তাতে অনেক অজানা তথ্য বেরিয়ে আসে এটি তার একটি। যাই হোক, আজ যারা মুক্তিযোদ্ধার বেশে আসনে বসে পা দুলাচ্ছে তারাই দেশের সম্পদ লুটে-পুটে খাচ্ছে, তাদের খাওয়া নিয়ে একদমি চিন্তা করতে হয়না, অপর দিকে সত্যিকার মুক্তিযোদ্ধার উননে আগুন জলেনা, শোয়ার জায়গা হয় খোলা আকাশের নিছে। আর যারা কথিত মুক্তিযোদ্ধা তাদের ২-৪ টি ফ্লাট না থাকলেই নয়। এই কথিত মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েরা পড়ে বাংলাদেশের-ই নাম করা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে, আর সামান্য র্সদী কাশি তে ছুটে যায় নামি দামী হাসপাতাল এ, যেখানে আসল মুক্তিযোদ্ধাদের পা রাখারও কোন সার্মথ নেই, আর তাদের ছেলে মেয়েরা পড়া-লিখা করে হয়ত কোন এক সরকারি বিদ্যালয়ে। উচ্চ শিক্ষা তাদের জন্য সোনার হরিণ, আর তাছাড়া পড়ালিখাত অনেক পরের কথা আহার যোগার করতেই যাদের দিন যায় তাদের পড়া লিখা কোথা থেকে হবে? আমদের সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা দেন মাসে ২০০০ টাকা, যেটা কথিত মুক্তিযোদ্ধাদের পোষা কুকুরের পিছনে খরচের ৫০ ভাগের ১ ভাগ এর চেয়েও কম। ধিক্কার আমার উপর ধিক্কার এই দেশের জনগণের উপর, আমাদের জন্য যারা এনে দিয়েছে এই স্বাধীন দেশ আমরা তাদের দিয়েছি “পরিহাস” করার মত জীবণ। বলবনা আসুন তাদের আমরা সাহায্য করি, বলব আসুন তাদের কাছে আমরা আমাদের অন্তর থেকে ক্ষমা চাই, আর আমাদের বিবেক কে এক বারের জন্য প্রশ্ন করি আমরা কী আসলে স্বাধীন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.