| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমলকে ডোবানো চাঁদ
আমি কাঁদি তুই কাঁদ,
কত বাধা কত ফাঁদ
আমি একা উন্মাদ।
দুর থেকে দেখি তোকে
মনে রাখিস এই আমাকে,
স্বপ্ন জাগে এই চোখে
মন একা কাঁদে দুঃখে।
আশায় আশায় বসে আছি
জানিস তোকেই ভালবাসি,
না মেনে এই দুরত্ব
ভেঙ্গে দিস না এই বন্ধুত্ব।
সইতে পারিনা এই কষ্ট
হব আমি পথ ভ্রষ্ট,
তোকে দেখে কষ্ট লাগে
ভালবাসা পাখা মেলে।
মনের মাঝে শুধুই তুই
মন চায় আকাশ ছুঁই,
খুঁজে দেখ কাছাকাছি
আমি তোকেই ভালবাসি!!!!
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০
জয়া মানহা বলেছেন: ধন্যবাদ।
২|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
নজসু বলেছেন:
জীবনটা বেদনা। ![]()
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১
জয়া মানহা বলেছেন: এটা একটা কবিতা মাত্র, কবিতা কল্পনা দিয়ে লেখা আর জীবন ব্যস্তবতা দিয়ে গড়া।
৩|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ভাল লিখেছেন।
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
জয়া মানহা বলেছেন: ধন্যবাদ
৪|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০
রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় একটা পোষ্ট থাকা অবস্থায় আরেকটা পোষ্ট দিবেন না।
২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
জয়া মানহা বলেছেন: ঠিক আছে বলার জন্য ধন্যবাদ।
৫|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর।
রাজীব নুর ভাইয়ের সাথে সহমত।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: সহজ-সাবলীল-সুন্দর। +।
শুভ ব্লগিং........