| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খায়রুল আহসান
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার প্রিয় “সামু” ব্লগের আজ এ কি করুণ দশা! নিউইয়র্ক সিটিকে যেমন বলা হয়ে থাকে “এ সিটি দ্যাট নেভার স্লীপস”, এক সময় এ ব্লগটাও ছিল সেরকমই- “এ ব্লগ দ্যাট নেভার গৌজ টু স্লীপ”! দিনের চব্বিশটি ঘণ্টা সরগরম হয়ে থাকতোঃ হয় উত্তর গোলার্ধের ব্লগারদের আধিক্যে, নয় দক্ষিণের; নয়তো পূর্বের নয় পশ্চিমের। আজ দেখলাম সেখানে মাত্র একজন সবেধন নীলমনি ব্লগার ‘অনলাইনে আছেন’- তিনি হলেন ‘স্বপ্নের শঙ্খচিল’। এমন কাব্যিক ছদ্মনামের অধিকারী একজন ব্লগার আপন কাঁধে এ ব্লগের পতাকাটি বহন করে জেগে আছেন এবং এগিয়ে চলেছেন, একথা ভেবে আবার পরক্ষণেই মনটা আনন্দে ভরে উঠলো। যতই ক্ষণিকের তরে হোক না কেন, এ তো কম গৌরবেরর কথা নয়! সবাই যখন ব্লগান্তরে কিংবা ‘অফলাইনে’, একমাত্র তিনিই তখন টিমটিমে প্রদীপ জ্বালিয়ে একা একাই আশার আলো ছড়িয়ে যাচ্ছেন।
এজন্য ‘স্বপ্নের শঙ্খচিল’, আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আপনার নিবেদিত এ ডেডিকেশন ব্লগে সুফল বয়ে আনুক! আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে সকলের প্রতি এখানে নিয়মিত উপস্থিতির আবেদন জানাচ্ছি।
ঢাকা
২৯ মার্চ ২০২৬, সকাল ০৬-৫৪
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেকে অনেক ধরণের ফর্মূলা মেনে ব্লগে ঘোরাঘুরি করে মন্তব্য করে থাকেন। যার যা ভালো লাগে! একে আমি "কৃপণতা ও হীনমন্যতা" বলতে চাই না।
২|
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৫৫
অর্ক বলেছেন: ঠিক বলেছেন খায়রুল ভাই। ব্লগের এ দুর্দশা দেখে দুঃখ হয়। দুয়েকবার শূন্য ব্লগারও দেখেছি! আমি শঙ্কিত যে, না জানি কখন আবার নির্দেশনা দেয় যে, ব্লগ বন্ধ হতে যাচ্ছে। লেখা সরিয়ে নিন। কারণ বেশ কটি ব্লগ এভাবে বন্ধ হয়েছে! এটাই কোনওরকম সচল আছে। আসলে শিল্পচর্চার অনুকূল পরিবেশ নেই দেশে। যাত্রাপালা, সার্কাস, পথ নাটক ইত্যাদি বন্ধ হয়ে গেছে। শিল্পের অন্যান্য শাখাও ধুকছে। যাক, নেগেটিভ কথা আর না বাড়াই। কি লাভ! আপনার জন্য হার্দিক শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন সবসময়।
২৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫
খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
"দুয়েকবার শূন্য ব্লগারও দেখেছি!" - আমি তেমনটা কখনো দেখিনি, তাই আমি এটা দেখেই অবাক এবং ভাবালু হয়ে গিয়েছিলাম।
৩|
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫
আরাফআহনাফ বলেছেন: মানসিক বিকাশের সুস্থ চর্চাগুলোর উৎস সব একে একে বন্ধ হয়ে যাচ্ছে - আজকালের তরুনসমাজের হাতে পড়ার মতো সময় নেই - সব কিছুতে অস্থিরতা - অধর্য্য। পরমতসহিষ্ণুতা হারিয়ে গেছে - ব্লগারদের আন্তরিকতারও ঘাটতি আছে।
কামনা করি সব অন্ধকার কেটে যাক - সামু টিকে থাকুক স্বমহিমায়।
২৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:১২
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন।
"ব্লগারদের আন্তরিকতারও ঘাটতি আছে" এটাও ঠিক।
"সামু টিকে থাকুক স্বমহিমায়" টিকে থাকবে বলেই আমার বিশ্বাস।
৪|
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্ধকার কেটে যাক। ব্লগাররা আলো জ্বালাক ব্লগ বাড়ীতে
৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: ব্লগাররা ব্লগবাড়িতে এখনও আলো জ্বালিয়ে রেখেছে বলেই তো ব্লগটা এখনো পুরোপুরি আঁধারে নিমজ্জিত হয়ে যায়নি। তাই তো আমরা এখনও অন্যের লেখা পড়তে পারছি, মন্তব্য করতে পারছি। কেউই চিরস্থায়ী নয়, খুব বেশি দীর্ঘস্থায়ীও নয়। পুরাতনেরা একে একে চলে যাবে, নতুন লেখকেরা তাদের জায়গায় আসবে। তাদের মধ্যেও হয়তো অনেক ভালো লেখক, চিন্তক ও পর্যবেক্ষক থাকবে। নতুন পুরাতন মিলে নতুন সেতুবন্ধন গড়ে উঠবে।
৫|
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এজন্য ‘স্বপ্নের শঙ্খচিল’, আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।
...................................................................................................................
আপনার জন্য থাকল শুভকামনা ।
আমি নিজেও দেখে অবাক হলাম ।
প্রথমে দেখলাম কেউ নেই তারপর রিফ্রেশ দেবার পর
শুধুমাত্র আমার নাম দেখে চিন্তায় পড়লাম, তখন
মোবাইলে একটা স্ন্যাপ নিলাম ।
৩০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৩৯
খায়রুল আহসান বলেছেন: "তখন মোবাইলে একটা স্ন্যাপ নিলাম" - সেই স্ন্যাপটার একটা স্ক্রীনশট এখানে দিয়ে দিলে ভালো হতো!
যাক, আপনার জন্যেই এ পোস্ট। আপনার চোখে পড়েছে, এতে পোস্ট লেখা সার্থক হলো। +
৬|
৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:৩০
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
অনেকদিন পরে ব্লগে ঢুকতেই "আলোচিত ব্লগ"য়ে আপনার নাম দেখে উৎসাহ পেলুম যে, ঢুকে পড়ি এখানে। তাই আসা।
ব্লগ পাতা খুললেই আপনার মতোই মনটা খারাপ হয়ে যায় ব্লগের দশা দেখে। তখন আর ব্লগে থাকতে ইচ্ছে করেনা।
এখন আপনার এই আক্ষেপ দেখে ভাবছি এর পর থেকে ব্লগে নিয়মিত হতে চেষ্টা করবো। লেখা দিই আর না দিই, মন্তব্য করি আর না-ই করি "অনলাইনে আছেন" য়ে যেন সংখ্যা ঘাটতি না হয়!
অর্ক এবং আরাফআহনাফ এর মন্তব্য ভালো লাগলো।
ভালো থাকবেন। ভালো থাকুক ব্লগখানাও........
৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৭
খায়রুল আহসান বলেছেন: "ভাবছি এর পর থেকে ব্লগে নিয়মিত হতে চেষ্টা করবো। লেখা দিই আর না দিই, মন্তব্য করি আর না-ই করি "অনলাইনে আছেন" য়ে যেন সংখ্যা ঘাটতি না হয়!" - জ্বী, আপাততঃ এটুকু করলেই চলবে। তারপরে সময় করে আপনার বর্তমান অবস্থানের কথাও কিছু কিছু করে লিখতে পারেন।
আপনি যে কোন মন্তব্যে/প্রতিমন্তব্যে লেখককে/মন্তব্যকারীকে নাম ধরে সম্বোধন করে তারপরে আপনার কথা লিখেন। আপনার এ অভ্যাসটি আমার মত আরও অনেক ব্লগারেরই ভালো লাগে/লাগতো। ব্লগার নীলপরি এ কারণে আপনার মন্তব্য/প্রতিমন্তব্য গুলোকে "চিঠি" নামে আখ্যায়িত করতেন বলে মনে পড়ছে। আপনি এখন থেকে না হয় "প্রবাসের চিঠি" নামে একটি নতুন সিরিজ লিখতে পারেন। নীলপরি অফলাইনে এ মন্তব্যটি পড়ে থাকলে আশাকরি তিনিও এতে সায় দেবেন।
৭|
৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: বাহ!
এরকম হতে ভাগ্য লাগে।
আমার ভাগ্যে ব্লগে একা হতে পারেনি।
৩০ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৭
খায়রুল আহসান বলেছেন: "আমার ভাগ্যে ব্লগে একা হতে পারেনি" - ব্লগে একা থাকাটা (অনলাইনে) তো কোন ভাগ্যের ব্যাপার নয়, এটা বরং দূুর্ভাগ্যের ব্যাপার। কারণ, আপনার কোন পোস্ট বা মন্তব্য টাটকা টাটকা পড়া বা দেখার কেউ থাকে না।
৮|
৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজীব নুর বলেছেন: বাহ!
এরকম হতে ভাগ্য লাগে।
আমার ভাগ্যে ব্লগে একা হতে পারেনি।
...........................................................................
বাস্তবতা হলো যে, রাজীব নূরকে আমি ব্লগে অনেকক্ষন থাকতে দেখি
এই ভাগ্য আপনার হোক, এই প্রার্থনা করি ।
৩০ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: "এই ভাগ্য আপনার হোক, এই প্রার্থনা করি" - 'আপনার' মানে কার হোক, আমার না রাজীব নূরের?
৯|
৩০ শে মার্চ, ২০২৬ রাত ১১:০৩
করুণাধারা বলেছেন: এমন না যে আমি ব্লগে আসি না; মাঝে মাঝেই এসে ভালো কোনো পোস্ট পড়ি কিন্তু মন্তব্য করার মতো উদ্দীপনা পাই না কারণ মনে হয় যা বলতে চাই তা এলোমেলো হয়ে যায়! নিজের এই আচরণকে স্বার্থপর আচরণ বলে মনে হয়, কারণ এই ব্লগ আমাকে অনেক আনন্দময় সময় উপহার দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে...
সামহোয়্যারইনব্লগ যেমন এখন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তেমনি আমিও ব্যক্তিগত জীবনে কিছু সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় ব্লগার জুনও একই রকম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই তাঁকেও এখন এই ব্লগে দেখা যায়না! আরো অনেকে যারা আগে নিয়মিত ছিলেন, তারাও হয়তো ব্যক্তিগত অসুবিধার কারণে আর থাকতে পারছেন না।
অবশ্য এই ব্লগে এখন যে চাপান উতোর দেখা যায়, তার মাঝে ব্লগিং করতে খুব কমই আসছেন, যাঁরা আসছেন তাঁরাই মূলতঃ ব্লগকে বাঁচিয়ে রাখছেন। আপনিও তাদের একজন। আপনাকে এবং আপনার মতো সকল ব্লগারের জন্য তাই অভিনন্দন এবং শুভকামনা।
৩০ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: আপনার ব্যক্তিগত সঙ্কটের দ্রুত শান্তিপূর্ণ সমাধান হোক, এ শুভকামনা ও দোয়া রইলো। ব্লগার জুনও যদি একই রকমের সঙ্কটের মধ্যে থাকেন, তবে তার জন্যেও একই শুভকামনা ও দোয়া রইলো।
আপনার মত গুণী ব্লগারেরা যদি ব্লগে এসে নতুন কোন পোস্ট নাও দেন, তবুও তাদের উপস্থিতি এবং দুই একটা মন্তব্যই ব্লগকে অনেক সমৃদ্ধ করতে পারে।
এ ব্লগটা শুধু লেখার এবং পড়ারই জায়গা নয়, অনেক কিছু শেখারও জায়গা। এই যেমন আপনার মন্তব্যটা পড়ে আমি একটা নতুন শব্দ বা বাগধারা শিখলামঃ চাপান উতোর।
১০|
৩১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:
গতকাল আমার এখানকার সময় শেষ রাতে ঘুমকাতুরে চোখে অনেকটাই উপস্থিতি জানিয়ে গিয়েছিলাম পরে আসব
বলে অনেক কথাই সে সময় গুছিয়ে বলে যেতে পারিনি । আপনার সাথে আমরাও তাঁকে অভিনন্দন জানাই কবিতায়।
স্বপ্নের নীলাকাশে ডানা মেলে যে উড়ে যায় নির্ভীক
সে-ই তো আপনি এক স্বপ্নের শঙ্খনীল
একাকী আলোর অভিযাত্রী অনন্ত দিগন্তের দীক্ষিত।
যখন নীরবতায় ঢেকে যায় শব্দের সব পথঘাট
যখন নিভে আসে প্রদীপ, স্তব্ধ হয় লেখার জাগ্রত রাত
তখনও আপনি জেগে থাকেন , অটল দীপ্তির প্রহরী হয়ে
টিমটিমে আলোর শিখায় লিখে যান স্বপ্নের গোপন বয়ান বয়ে।
এ গৌরব ক্ষণিক নয়, এ তো সময়ের বুকের গোপন গাথা
একজনের জেগে থাকা মানেই শত জনের অদৃশ্য প্রার্থনা
ব্লগের পতাকা কাঁধে নিয়ে আপনি যে পথ চলেছেন নিরবধি
সেই পথেই একদিন জাগবে আলো, ফিরবে হারানো শব্দের নদী।
হে স্বপ্নের শঙ্খনীল, নিন আমাদের প্রণাম ও অভিনন্দন
আপনার একার দীপ্তিতেই জাগুক সহস্র প্রাণের স্পন্দন
অন্ধকার যতই ঘনাক, আপনার আলো ততই হোক প্রখর
আপনি আছেন বলেই স্বপ্নরা এখনো বাঁচে অমল অক্ষয়।
অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যও ।
০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা। অনেকটা আমার পোস্ট লেখার সময়ের ভাবনা ও অনুভূতিগুলোই প্রতিফলিত হয়েছে এখানে।
"একজনের জেগে থাকা মানেই শত জনের অদৃশ্য প্রার্থনা" - সঠিক ভাবনা।
১১|
৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বপ্নের নীলাকাশে ডানা মেলে যে উড়ে যায় নির্ভীক
সে-ই তো আপনি এক স্বপ্নের শঙ্খনীল
একাকী আলোর অভিযাত্রী অনন্ত দিগন্তের দীক্ষিত।
.................................................................................
ব্রাভো ! ব্রাভো ! ব্রাভো !
এমন ঘটনা জীবনে কদাচিৎ ঘটে,
এ যেন আকাশপানে না চাইতেই জল
ওরে আমার নবীন, প্রবীন সকল শ্রেণীর বাছাঁ
ঊর্দ্ধ গগণে দামামা বাজাঁয়ে
চল ! চল !! চল ... ... ... !!!
০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫১
খায়রুল আহসান বলেছেন: আমার এ পোস্টটিকে আপনি "প্রিয়" তালিকায় তুলে রেখেছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৮:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগের এ দশার জন্য আমাদের কৃপনতা ও হীনমন্যতাই দায়ী ।
আমরা নাম দেখে ব্লগে ব্লগে ঘুরি , লেখা দেখে নয় ।
অনেক অনেক পর্যবেক্ষনের পরেই এ কথা বলা ।
শুভেচ্ছা রইল ।