নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছবি

নিসঙ্গ পথিক

খুব সাধারণ, তারপরও নিজের কাছে এখনো অনাবিস্কৃত!!!!!!

নিসঙ্গ পথিক › বিস্তারিত পোস্টঃ

হতাশাবাদী নই তবুও.।.।.।.।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

আমি একাত্তর দেখিনি,নব্বইএ সামনের কাতারে থেকেই আন্দলনে ছিলাম, তারপরও নির্দ্বিধায় বলতে পারি বর্তমান তরুন প্রজন্মের এই আন্দোলন অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক স্বতঃস্ফূর্ত ও জন সম্পৃক্ত। অভূতপূর্ব এই তারুন্যের জেগে ওঠা দেখে,আমার মতো একজন নির্লিপ্ত প্রকৃতির ব্যাক্তির চোখের কোনে পানি এসেছিলো। কর্পোরেট জীবনের এই কঠিন ব্যাস্ততার মধ্যে শাহবাগে উপস্থিত না হতে পারলেও, অন্তঃস্থল থেকে সব সময় আমি ওদের সাথে ছিলাম আছি থাকবো ইনশা আল্লাহ। রাজনীতির সাথে একসময় প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কারনে এর প্রকৃতি সম্পর্কে কিছু তিক্ত অভিজ্ঞতা আমাকে সর্বদা এই সহজ সরল তরুণদের উদ্দেশ্যকে ম্লান করে দেবার ষড়যন্ত্রের ব্যাপারে সন্ত্রস্থ করেছে। তারপরও ভেবেছি এত উদ্দিপনা দেশপ্রেম দেশাত্মবোধ যাদের অস্থিতে তাদের কক্ষচ্যুত করা যাবেনা। কিন্তু যখন দেখি মহা সমাবেশের বেদিতে সুধিদের আড়ালে কিছু পুরনো মুখশধারী, উদ্যোক্তা তরুণদের অসহায় মুখ,যখন দেখি মিডিয়ার ক্যামোফ্লাজ প্রশ্নে বিব্রত সোনার ছেলে গুলো।তখন নিজের অতীত মনে পড়ে যায়,কিভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুল উদ্দেশ্যকে ছাত্র জনতার হাত থেকে ছিনতাই করে নিজেদের ক্ষমতা লিপ্সু আকাঙ্ক্ষায় কাজে লাগিয়ে ছিলো আজকের এইসব মিডিয়া তারকা রাজনীতিবিদরা। আমি বলছিনা সবাই একরকম কিন্তু খুব সাবধানে এই সব ক্ষুরধার কুট কুশলীদের চিনতে না পারলে, তারুন্যের এই প্রতিবাদী উত্থান, প্রণিধানযোগ্য কোনো ফলাফল বয়ে আনবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.