| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার শিশু সন্তান দুটির ওপর আমি আমার ছায়া দেখতে পাই, আমার কিঞ্চিৎ মেজাজি সহধর্মিণী প্রায়শ আমাদের বাচ্চা দুটিকে রাগত গাধার বাচ্চা বলে তিরস্কার করেন, কোনো এক বিচিত্র কারনে, তারা এই উপাধিটিকে আনন্দের সাথে গ্রহন করেছে, যখনই তাদের মাতা এই সম্বোধন এর প্রয়োগ করেন,ছুটে এসে তারা আমাকে ঘিরে ধরে তারস্বরে চেঁচাতে থাকে,আব্বু তুমি গা...ধা,আব্বু তুমি গা...ধা। ব্যাপারটা তাদের মায়ের সাথেও ঘটতে পারতো,যেমন, আম্মু তুমি গা....ধি! স্বাভাবিক ভাবেই তা সম্ভবপর হবে না বেদম প্রহারের শংকায়। এ ক্ষেত্রে আমি মাঝে মাঝে কপট রাগে ওদের বোঝানোর চেষ্টা করি, কিন্তু শারীরিক আকার ছাড়া আমার মনুষ্য সত্তার কোনো যুক্তিগ্রাহ্য প্রমান তারা গ্রহন করতে রাজী হয়না,মুলত প্রবল আনন্দ প্রাপ্তির লোভে। অবশ্য আমার নিজেরও মাঝে মধ্যে মনে হয় বুদ্ধিবৃত্তিক মাপকাঠিতে আমি হয়ত এই বিশেষ প্রাণীটির কাছাকাছিই হবো। তা নাহলে আমার প্রখর বুদ্ধিমতি অর্ধাঙ্গিনী আমাকে ভেতরে ভেতরে এত পছন্দ করে কিভাবে? কোথায় যেনো পড়েছিলাম গাধা টাইপ স্বামীই স্ত্রীদের অধিক পছন্দ। আসুন আমরা এবার গাধা বা গর্দভ নামক প্রাণীটার ওপর একটু আলোকপাত করি। পশুটা কিন্তু আমাদের দেশে বিরল, কদাচিৎ এর দেখা পাওয়া যায়, গরু ছাগল এর মত এদের সবসময় চোখে পড়ে না শুনেছি ঢাকার চিড়িয়াখানায় বেশ আয়োজন করে এক জোড়া গাধা প্রদর্শনের জন্য রাখা আছে। এরা আকৃতিতে তেমন বড়সড় না হলেও নিজেদের ওজনের তিনগুন বস্তু অনায়াসেই বহন করে। পাহাড়ি এলাকায় গাধা খুবই মূল্যবান সম্পদের মত, ওই সমস্ত এলাকায় যার বা যেই পরিবারের একটি কিংবা একাধিক গাধা আছে তাদেরকে সচ্ছল হিসেবে আখ্যায়িত করা হয়।যদিও আমি বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে ব্যাপক সফরের অভিজ্ঞতায় খুব বেশি গাধা দেখেছি বলে মনে পরে না। গাধার লেজের চুল বা পশম ছাড়া বেহালার রিড তৈরি হয় না বলেই যানি,এর চামড়ার ব্যাবহারে তবলার মান ও মূল্য দুটোই বাড়ে। গাধার হাড়ের চূর্ণ ব্যাবহার করে ফাইজার নামক একটি ওষুধ কম্পানি সিলিকন প্লাস্টার ব্যান্ডেজ তৈরি করে যা অতি দামি। এতক্ষণ গাধা বাবার এতো গুণগান করার একটাই উদ্দেশ্য ,নেতিবাচক উদ্দেশ্যে গাধার সাথে ক্যানো মনুষ্য প্রজাতিকে তুলনা করা হয় ,তা আমার বোধগম্য হয়না। আমার মতে সমাজের সফল পরিশ্রমি মানুষদেরকেই আসলে গাধার সাথে তুলনা চলে।আর বুদ্ধিমত্তার ব্যাপারটা যদি আসে তাহলে বলতে হয় গাধারা বুদ্ধিমান না হলে এদের সংখ্যা এতো কম ক্যানো? যানেন তো শুধুমাত্র বুদ্ধিমান হলেই ঠিক কাজটি করা যায়।
©somewhere in net ltd.