| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দারুচিনির দ্বীপ
আমি ভালবাসি প্রকৃতিকে।বাংলাদেশের নদী আমাদের প্রান।নদী না থাকলে প্র কৃতি আমাদের দিক হ তে মুখ ফিরিয়ে নেবে। তাই আসুন নদী বাচাঁই,আমরা বাচিঁ।
এই কি সেই নদী
যার বুকে পাল তোলা নায়ে নদীর বুকচিঁরে
মাঝিরা গান গেয়ে
চলে যেতো, দেশের পুর্ব থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিনে ?
এই কি সেই নদী যার তীরে এক সময়
কলিকাতা হতে মেমসাহেবদের
বহনকারি ষ্টিমার এসে নোঙর ফেলত?
এই কি সে শীতলক্ষ্যা
যা ছিলো একসময়
বাংলার মুখ ?
ধিক তোমায় ,শীতলক্ষ্যা
তোমার বুকে আজ ভেসে ওঠে মানুষের লাশ,
তুমি কি শুনতে পাওনা ছেলে হারা
মায়ের করুন আর্তনাদ।
কিভাবে তুমি পারলে তোমার বুকে
সাতটি লাশের আশ্রয় দিতে?
ধিক শীতলক্ষ্যা তোমায় ,ধিক তোমায়।
তুমি রাক্ষুসী ,তোমার মৃত্যু হওয়া উচিৎ
তুমি এখন খুনিদের আশ্রয়দাতা,
জানি খুনিদের বিচার এদেশের আদালতে হবে না,
কিন্তু প্রকৃতির আদালতে তোমার বুকে লাশ রাখার অপরাধে
তোমার শাস্তি অনিবার্য,
শুনতে চাও শীতলক্ষ্যা ? কি সেই শাস্তি
তবে শোনো তোমার শাস্তি মৃত্যু্দন্ড।
আর খুনীরা সব মুক্ত!!!
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ রাত ২:৩০
কীর্তনখোলা তীরে বলেছেন: শুনতে চাও শীতলক্ষ্যা ? কি সেই শাস্তি
তবে শোনো তোমার শাস্তি মৃত্যু্দন্ড।
আর খুনীরা সব মুক্ত!!! এই ক থাগুলো আসলেই সত্যি । ভাল লাগল।