| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'রাজীব' মানুষ হিসেবে আমার প্রিয় কেউনা, রাজীব আন্দোলনে প্রাণ দেওয়া দের 'প্রতীক' হিসেবে আমার কবিতায় 'থাবা বাবা' হয়ে উচ্চারিত হলেন। তিনি নাস্তিক ছিলেন, এটি তার ব্যক্তিগত ব্যপার। ইসলাম ধর্ম অন্যের ধর্ম কিংবা বিশ্বাস- অবিশশ্বাস পালনে বাধা দেয়ার অধিকার আমাদের দেয়নি। এটি নিয়ে তাই আমার বলার কেছু নেই। কিন্তু যে ভাষায় তিনি মোহাম্মাদ সঃ কে গালিগালাজ করতেন, সে ভাষায় মোহাম্মাদ সঃ এর মতো মহান মানুষকেতো বটেই, যে কাউকেই কেউ গালি দিলে আমি সেটা মানিনা। তখনও না, এখনও না, কখনও না ।
Click This Link
তবে, আন্দোলনে জীবন দেওয়া মানুষ হিসেবে আমার কাছে তার প্রতীকী মূল্য আছে। জনগনের কাছেও থাকবে।
--------কালো থাবায় পিষ্ট-------
-------মহিউদ্দিন কাউসার-------
শাহবাগ থেকে
কালো থাবা মুক্ত বাংলা চেয়েছিল থাবা বাবা,
তার হাত জোড়া হয়ে উঠেছিল বাঘের থাবা।
নিশি গভীরে তাকেও খুন করা হল।
ভোর না হতেই আমরা খুনিদের জানিয়ে দিয়েছি,
থাবা বাবাকে হত্যা করে সব দাবিয়ে দিবি? আয়, দাবা!
আমি জানি
শাহবাগ যে জাগরণের স্বপ্ন দেখেছিল
তা আজ থেকে আরও অনেক বেশী বাস্তব হয়ে উঠবে।
আমি জানি
কেবল একজন মানুষ আজ শাহবাগ থেকে সরে গেল
কিন্তু তার থাবা কাল থেকে কোটি জনতার থাবা হয়ে উঠবে।
আমি জানি
শাহবাগের একেকটা লাশ যুগে যুগে আমাদের নেতৃত্ব দেবে।
কে না জানতো,
সংগ্রামে নিহতদের রক্তাক্ত শার্ট বাংলার বুকে
চিরকালই দ্বিতীয় প্রধান জাতীয় পতাকা হয়ে গেঁথে থাকে।
কেবল তারাই জানতো না,
কালো থাবায় পিষ্ট হওয়া শাহবাগের থাবা
ক্ষণে ক্ষণে হয়ে উঠবে রয়্যাল বেঙ্গল টাইগারের থাবা।
Click This Link
©somewhere in net ltd.