নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

সজিব কখনো তারেক নয়॥

১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার করেছেন?

পৃথিবীতে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হচ্ছে সিলিকন ভ্যালি।এই সিলিকন ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। পৃথিবীর বিখ্যাত এক হাজার তালিকাভুক্ত কোম্পানি এই সিলিকন ভ্যালির সাথে জড়িত।এই সিলিকন ভ্যালিতে ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাইক্রোকম্পিউটার প্রযুক্তির উদ্ভাবন হয়েছিল। ফেসবুক, গুগল, ইয়াহু, সিসকো,অ্যাপল,অ্যামাজন, মাইক্রোসফট, নেটফ্লিক্স, ইনটেল,এনভিডিয়ার মতো কোম্পানি এই সিলিকন ভ্যালিতে কাজ করে।এই সিলিকন ভ্যালিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি আইটি ফার্ম যুক্ত আছে। বিশ্বের নামিদামি ব্যাক্তি ও কোম্পানির সাথে সজীব ওয়াজেদ জয়ের সিলিকন ভ্যালিতে নিজেকে যুক্ত করা নিয়ে একদল মানুষের যদি জ্বলে, তবে জ্বলতে দিন।২০১৪ সালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সিলিকন ভ্যালি থেকে যে ৮০০ কোটি টাকা অনুদান এসেছিল তার পেছনের পুরোটাই অবদান হচ্ছে জয়ের।এর মধ্যে শতকোটি টাকা ব্যায়ে বুয়েটে ন্যানোল্যাব প্রতিষ্ঠিত করা হয়েছে।

সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে স্নাতক ও হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।এই দেশের একশ্রেণীর রাম ছাগলদের এতে খুব জ্বলে, জ্বলতে দিন।বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীরা কম্পিউটারের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করেছেন, পরীক্ষার রেজাল্ট দেখছেন, ইন্টারনেট ও মোবাইল ফোনে বিল পরিশোধ করছেন, স্বাস্থ্য সেবা নিচ্ছেন, ৯৯৯ এ কল দিয়ে জরুরি পরিষেবা নিচ্ছেন, এসব আধুনিক শিক্ষায় শিক্ষিত সজীব ওয়াজেদ জয়ের অন্যতম অবদান। আমাদের আজকের যে ডিজিটাল বাংলাদেশ তা সজীব ওয়াজেদ জয়ের সৃষ্টি। বাংলাদেশে আইটি পার্ক খুলে মানুষের কর্মসংস্থান করা এবং ফাইবার অপটিক ক্যাবল সংযোগের মাধ্যমে গ্রামগঞ্জে পর্যন্ত ওয়াই - ফাই পৌঁছে দেওয়া সজীব ওয়াজেদ জয়ের অন্যতম অবদান।লেখাপড়া করেছেন বলেই তিনি দেশের জন্য কিছু করতে পেরেছেন।তারেক জিয়ার মত অর্ধশিক্ষিত হলে তো ক্যাসিনো ব্যবসা শুরু করে লন্ডনে বসে বসে টাকার বান্ডিল গুণতেন। সজীব ওয়াজেদ জয় ও তারেক জিয়ার মধ্যে শিক্ষার পার্থক্য এইখানেই।

সজীব ওয়াজেদ জয় ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক ' গ্লোবাল ইয়াং লীডার ' মনোনীত হন। এছাড়াও আইসিটি খাতে অবদানের জন্য তিনি গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে ' আইসিটি ফর ডেভেলপমেন্ট ' পুরস্কার অর্জন করেন। তাছাড়াও ২০২১ সালে এশিয়ার ২৪ টি দেশের কাছ থেকে ' ওশেনিয়ান কম্পিউটিং ইন্ড্রাস্ট্রি অর্গানাইজেশন থেকে ( অ্যাসিসিও) পুরস্কার লাভ করেন। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাও এই পুরস্কার পেয়েছেন।কাজ না করে টাকা দিয়ে যদি অ্যাসিসিও পুরস্কার অর্জন করা যায় তাহলে মাহাথির ও থাকসিন সিনাওয়াত্রা দু'জনেই টাকা দিয়ে এই পুরস্কার অর্জন করেছেন নিশ্চয়ই!

গুগল আবিষ্কার হওয়ার পূর্বে সিলিকন ভ্যালিতে জয় সার্চ ইঞ্জিন আবিষ্কার করেন । হলিউড অভিনেতা রবার্ট ডেভির নাম শুনেছেন নিশ্চয়ই? জেমস বন্ডের ' লাইসেন্স টু কিল ' মুভিতে ফ্রাঞ্জ সানচেজের অভিনয়ের কথা মনে আছে? শুধু তাই নয় , ১৩০ টি হলিউড মুভিতে অভিনয় করার পাশাপাশি রবার্ট ডেভি একজন গায়কও বটে। জনপ্রিয় গায়ক বব ডিলানের সাথে রবার্ট ডেভি গান গেয়েছেন।এমন বিখ্যাত একজন মানুষ সজীব ওয়াজেদ জয়ের হাতে ' আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ' তুলে দিয়েছেন এটা যাদের বিশ্বাস হয়না তাঁরা উপরের ছবিটি দেখুন। জয়ের পাশে যাকে দাঁড়ানো দেখছেন তিনিই হলিউড অভিনেতা রবার্ট ডেডি।এছাড়াও আমরা সজীব ওয়াজেদ জয়কে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে দেখেছি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে জয়কে একান্ত আলাপচারিতায় দেখেছেন। এতকিছুর পরও জয়ের যোগ্যতা ও সক্ষমতা নিয়ে আপনাদের মনে এত সন্দেহের একমাত্র কারণ হচ্ছে , সে বঙ্গবন্ধুর দৌহিত্র।' বঙ্গবন্ধুর দৌহিত্র না হয়ে যদি সে বাংলাদেশের রহিম ও করিম হয়ে এসব পুরস্কার পেত তবে তাকে নিশ্চয়ই মাথায় তুলে নাচতেন।

দেশে বিপিও খাতে বর্তমানে ১০০ মিলিয়ন ডলার রপ্তানি হচ্ছে; ৫০ হাজারের বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে , বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এবং ৬ লক্ষের উপরে মানুষ আইসিটি খাতে কাজ করছে।আপনি স্বীকার করুন আর না করুন , এর পেছনে রয়েছে জয়ের মহাপরিকল্পনা।দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তাই জয়কে ' দ্য প্রিসায়েন্স ড্রিমার ' উল্লেখ করে প্রবন্ধ ছেপেছে। তারেক জিয়া ও জিন্দা অলিকে নিয়ে ছাপায় না কেন বলতে পারেন? অথবা তারেক মনোয়ার, এন্টারটির্ক মুফতি অথবা আহাজারিকে নিয়ে কেন লিখেনা বলতে পারেন?

এইবার মুল প্রসঙ্গে আসি।গত কয়েক বছর আগে সজীব ওয়াজেদ জয় এবং নিউটনের দুই মিনিট আগে আপেল পড়া সুত্রের আবিষ্কার নিয়ে খুব হাসাহাসি চলছে দেশে। মানুষের মগজে পাকিস্তানী পাঠার ব্রেইন হলে যা হয় । সজীব ওয়াজেদ জয়ের সিলিকন ভ্যালির স্টার্টআপ কোম্পানির নাম ছিল Mvion Inc.যেটার ভেঞ্চার ক্যাপিটাল ছিল প্রায় আট মিলিয়ন ডলার, এবং এই কারণে স্বয়ং গুগলের বিগ টেন্ট একটিভেট সামিট, নয়াদিল্লি ২০১৩ তে তিনি একজন 'কি' স্পীকার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন।( সুত্র : এনডিটিভি, লিঙ্ক : http://good.gl/e8V98R) .
গুগল তার নিজের ডোমেইন গুগল ডট কম কিনে যাত্রা শুরু করে ১৯৯৭ সালের ১৫ ই সেপ্টেম্বর এবং গুগল নামের কোম্পানিটি গঠিত হয় ১৯৯৮ সালের ৪ ঠা সেপ্টেম্বর।জয় তাঁর কোম্পানি Mvion Inc প্রতিষ্ঠা করেন ১৯৯৮ সালে।২০০০ সালের ১১ ই সেপ্টেম্বর ওয়্যারলেস ডিভাইস ডাটা সার্চ ইঞ্জিন নিয়ে ইনফরমেশন উইক একটি প্রতিবেদন তৈরি করে।২০১২ সালে ইন্ডিয়া টুডে’তে সজীব ওয়াজেদ জয়ের পরিচিতিতে তার এই সার্চ ইঞ্জিনের বিষয়টি তুলে ধরা হয়।

" Sajeeb wazed joy has a Bachelor's degree with a triple major in Physics, Mathematics and Computer Science from Bangalore University, a Bachelor's degree in Computer Science Engineering from the University of Texas and a Master of public Administration degree from the Harvard Kennedy School. " যারা তাঁর বিরুদ্ধে বিষোদগার ছড়ায় , ওদের কয়জনের এমন কয়টা ডিগ্রি আছে কখনও এই প্রশ্নটি করেছেন? লন্ডন,আমেরিকা গিয়ে থালা বাসন ধোয়া আর জয়ের তিনটা ডিগ্রি যে এক বিষয় নয় তা এই আহম্মকদের কে বুঝাবে?

যারা জীবনে অন্যর সমালোচনা ও ভেড়ার লোম ছেড়া ছাড়া আর কিছুই করতে পারেনি আজকাল তারাও সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করে দেখিয়েছে।লকহিড কর্পোরেশন এর মতো সজীব ওয়াজেদ জয়ের Mvion Inc সিলিকন ভ্যালির একটি তালিকাভুক্ত কোম্পানি। যেভাবে গুগল, অ্যাপল ও মাইক্রোসফট সিলিকন ভ্যালিতে যুক্ত হয়েছে সেভাবে সজীব ওয়াজেদ জয়ের কোম্পানিও সিলিকন ভ্যালিতে যুক্ত হয়েছে।এই সিলিকন ভ্যালি হচ্ছে দুনিয়ার সেরা সেরা মেধাবী ও উদ্ভাবনী মানুষদের জায়গা।এই প্রযুক্তির স্বর্গে বিল গেটস , ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের নামের পাশে সজীব ওয়াজেদ জয় তাঁর নাম লেখাতে পেরেছেন এটাই বাংলাদেশী হিসেবে আমাদের গর্ব।
সততা ও দেশপ্রেম দিয়ে যে বিশ্ব জয় করা যায় তার প্রমাণ স্বরূপ সজীব ওয়াজেদ জয় ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক ' ইয়াং গ্লোবাল লীডার অব দ্য ওয়ার্ল্ড ' নির্বাচিত হন। এইবারও নিশ্চয়ই বলবেন , ২০০৭ সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তাই সজীব ওয়াজেদ জয় এই পুরস্কার পেয়েছেন?

আহম্মকদের কথায় কিছুই আসে যায় না বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের। তিনি কথায় নয় , কাজে বিশ্বাসী। এজন্য তিনি ' প্রিসায়েন্স ড্রিমার ' আর আরেকজন ' মিঃ টেন পার্সেন্ট ' ওরফে ' খাম্বা চোর ' এটাই সত্য।।

আলো আসবেই

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: খাম্বামিয়া জয়কে ছাড়িয়ে যাক। তাহলে আমি খুশিই হবো।

২| ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন । :)

৩| ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৩২

আমি নই বলেছেন: আচ্ছা ভাই, সজিব সাহেব আগে থেকেই প্রচলিত ব্যাবস্থাকেই কেন আবিস্কার করেন? না মানে ইয়াহু সার্চ ইন্জিন ৯৫ সালে শুরু হয়ে টেক বিশ্ব কাপাচ্ছিল আর ১৯৯৮ সালে উনি আবিস্কার করেন।

আর ভাই, টেক ইন্ড্রাস্ট্রিতে উনি বিশাল মহিরথী হয়ে থাকলে ওনার কাজই ওনাকে পরিচিত করে তুলত, আপনাকে বিস্তারিত লিখে পরিচয় দিতে হত না। আপনি যে পরিচয় দিয়েছেন তাতেওতো এমন কোনো কিছু নাই যে ওনাকে বিশাল কিছু মনে করতে হবে। শেষ ১০ বছরেরই ২০-২২ বছরের ছেলেরা স্টারআপ শুরু করে বিলিয়ন ডলারের বিজনেজ বানিয়ে ফেলেছে, তাদেরকে এভাবে পরিচয় করে দিতে হয় না, টেক বিশ্বের সবাই তাদের চেনে কিন্তু সজিব সাহেবকে পরিচয় করে দিতে হয়!! পার্থক্যটা বুঝতে পারেন?

সম্ভবত ২০১৮ সালে বাংলাদেশে পেপাল আসা উপলক্ষে উনি বিশাল উদ্বোধনী অনুষ্ঠান করে ফ্রীল্যান্সারদের পেপালের জুম সার্ভিস ধরায়া দিলেন, অথচ জুম দিয়ে অনেক আগে থেকেই ফ্রীল্যান্সাররা টাকা আনত (আমি নিজেও পেপালের জুম ২০১৬ সালে ব্যাবহার শুরু করি)। কেন এই মিথ্যা? নাকি উনি পেপাল আর জুমের পার্থক্যও বুঝতে পারে নাই =p~
উনাকে এই অভিনেতা পুরস্কার দেয়, ঐ সেমিনারে কি স্পিকার হিসেবে ডাকে, উনি মিলিয়ন ডলারের ফান্ড আনেন কিন্তু দেশের লক্ষ লক্ষ ফ্রীল্যান্সারদের দাবী পেপাল আনতে পারেন না, সিলিকন ভ্যালীতে এতটাই পরিচিতি তার।

এখন আপনি যদি মনে করেন সিলিকন ভ্যালীতে রেজিস্টার্ড কোম্পানি থাকা মানেই বিশাল কিছু, তা সে কোম্পানি ভেরার লোম ছিরুক আর না ছিরুক তাহলে অবস্য বিষয়টা আলাদা।

পড়াশুনায় উনি অবস্যই তারেকের চাইতে অনেক ভালো ছিলেন। মা প্রধানমন্ত্রী থাকায় অনেক বড় বড় বিশ্বনেতাদের সাথে সাক্ষাতের সুযোগও পেয়েছিলেন, তারেকের মাও ১৫-১৬ বছর টানা প্রধানমন্ত্রী থাকলে হয়ত তার কালেক্শনেও এমন ছবি থাকত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.