নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধী ,জুংগী ও রাজাকার মুক্ত বাংলাদেশ চাই

আবুল খায়ের শাহজাহান

আমার সোনার বাংলা আমি তোমায় ভাল বাসি

আবুল খায়ের শাহজাহান › বিস্তারিত পোস্টঃ

টকশো কে পেশা হিসাবে নিতে পারলে ক্ষেতাব ও টাকা পাওয়া যায় !!!

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

ইদানিং দেখা যাচ্ছে গভীর রাত্রে বিভিন্ন টিভিতে নানান টকশোতে অখ্যাত কুখ্যাত ব্যক্তি সর্ব বিষয়ে আমাদের জ্ঞান দান করে যাচ্ছেন প্রথমে আমার মনে হল আহঃ ওরা কত জ্ঞানী দেশ প্রেমি রাত জেগে আমাদের কত না উপদেশ দিয়ে যাচ্ছে অনেকটা বাবার খেয়ে মামার মহিষ তাড়ানোর গল্পের মত।



প্রথমে যখন টিভিতে আসে তখন শুধু তাদের নাম লেখা উঠে টিভির নিছে কিছু দিন যাওয়ার পরে দেখা যায় নামের শেষে লেখা উঠে রাজনৈতিক বিস্লেষক, পানি বিস্লেষক,নিরাপত্তা বিস্লেষক, আরো আছে ওমুক বিশেষজ্ঞ ইত্যাদি কত কি পদবী ?? আমি মনে যোগ দিয়ে তাদের অনেক উপদেশ শুনলাম এবং বুঝলাম তারা সর্ব বিষয়ে জ্ঞানী কিন্তু খটকা লাগলো তাদের এই বিস্লেষক অজ্ঞ এই সব সার্টিফিকেট নিতে হলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় তার খোঁজ নিতে গিয়ে জানলাম আপনি লেখা পড়া যানেন আর নাইবা জানেন জ্ঞান থাকুক বা না থাকুক যদি কোন রকমে আপনি একবার টকশোতে সুযোগ করে নিতে পারেন তাহলে আপনি আপনার নামের নিছে যে কোন পদবি লাগাতে পারবেন আর না বুঝেও আপনি সব বিষয়ে বিনা মুল্যে এই জাতিকে জ্ঞান বিতরন করতে পারবেন এতে আপনার অনেক লাভ আছে এই ধরুন আপনি যদি রাজনিতি বা সরকার সম্পর্কে কঠোর ভাষায় কিছু বলতে পারেন সাথে দুই চা চামুচ ধর্ম মিক্স করে দিতে পারেন তাহলে দেখবেন আপনি হিট জামাত-শিবির আপনাকে লুপে নিবে আপনি নামাজ না পরেন, রাত্রে মদ পান করেন বা অন্যে নারিতে আসক্ত হওয়ার কারনে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে চলে যাক বা আপনি রাজাকারের সন্তান হয়ে সাড়া জীবন বাম পন্থি রাজনিতীর কথা বলে হঠাত করে ধর্মীয় ভাব গম্ভীর্য নিয়ে মহা ধর্মীয় জ্ঞানীর মত কথা বললেই হল , আপনি হয়ে গেলেন মহান ধর্ম রক্ষাকারী পরে ধর্ম ব্যাবসায়ী এই কথাটা হল এইখানে যখন আপনি ধর্ম ব্যাবসায়ী একবার হয়ে যেতে পারেন তাহলে আপনি পাবেন অর্থ ধন সম্পদ ও খ্যাতি এর পর আপনাকে আর ঠেকায় কে ?



একজন ব্যাক্তি দরুন তিনি সিনিয়র সাংবাদিক বা শিক্ষক অথবা মেয়াদ উত্তির্ন সরকারী আমলা টিভিতে দেখি তিনি সব বিষয়ে কথা বললতে পারদর্শী তাহারা রাজনিতি ধর্ম, নিরাপর্ত্তা,আন্তর্জাতিক বিষয় ইঞ্জিনিয়ারিং, ডাক্তারী খনিজ সম্পদ, নারী বিষয়ক রাস্তা, নদী পানি এমন কি আপনার ব্যাক্তিগত বিষয়সহ সব বিষয়ে কথা বলতে মহা জ্ঞানী। আমার প্রশ্ন হল এরা যখন সব বিষয়ে জ্ঞানী তাহলে সরকার এত টাকা ব্যয় করে মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আলেয়া মাদ্রাসা সহ এত শিক্ষা প্রতিস্টান রাখার দরকার কি ? এত মন্ত্রনালয় রাখার দরকার কি ?



সারা দেশে একটা শিক্ষা প্রতিস্টান যেমন *সর্ব বিষয়ে জ্ঞান দানকারী নির্ম মধ্যম উচ্চ বিশ্ববিদ্যালয় * আর মন্ত্রনালয় ও হবে * সর্ব বিষয় মন্ত্রনালয়* আর শিক্ষক ও মন্ত্রী হবেন টকশো জ্ঞানীরা যদি তারা চালাতে না পারে তাহলে তাদের কে শাহবাগ এ ছেড়ে দিতে হবে। মুল কথা হচ্ছে এরা যার যার কর্মস্থলে বারোটা বাজিয়ে এসেছে টকশোতে আর মেয়াদ উত্তির্ন আমলা সারা জীবন দুই নাম্বারী কাজ করে আজ জাতীকে জ্ঞান দান করছেন । আসুন আমরা মেয়াদ উত্তির্ন এই সব ভুয়া টকশোকারিদের বর্জন করি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.