| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবুল খায়ের শাহজাহান
আমার সোনার বাংলা আমি তোমায় ভাল বাসি
মাননীয় প্রধানমন্ত্রী,
আমরা দেশে বিদেশে প্রচুর বাঙ্গালী রাতদিন অনলাইনে কাজ করে স্বাধানীনতার পক্ষের মানুষদের ঐক্যবদ্ধ করে শাহবাগে গনজাগরন তথা সারা বাংলাদেশে গনজাগরন সৃষ্টি করেছি এটা শুধু মাত্র অনলাইন এক্টিভিষ্টদের কারনে ।
আজ শিশু, কিসোর,যুবক, বৃদ্ধ সহ সর্ব সাধারন একমত হয়েছে যে
শুধু যুদ্ধাপরাধীদের বিচার করলে চলবে না এই দেশ থেকে চিরতরে জামাত/শিবির কে নিষিদ্ধ করতে হবে, ১৯৫২ সালে ও ১৯৭১ সালে দেশ দুই ভাগে বিভক্ত ছিল এক পক্ষ ছিল স্বাধীনতার পক্ষে যার নেতৃ্ক্তে ছিলেন বঙ্গবন্ধু আর শ্ত্রু পক্ষে ছিলেন গোলাম আজম,নিজামী ফকা চৌঃ গং বঙ্গবন্ধুর ডাকে সে দিন তারা পরাজিত হলেও বাংলাদেশ কে বাংলাদেশের পতাকা কে তারা কখনো মেনে নিতে পারে নাই তাদের মুখে এক আর অন্তরে আরেক ভাষনা। আজ ২০১৩ সালেও দেশ দুই ভাগে বিভক্ত সাড়া বাংলার মানুষ স্বাধীনতার পক্ষে আর জামাত শিবির, রাজাকার, আলবদর, আল শামস সহ কিছু মানুষ স্বাধীনতার বিপক্ষে যার নেতৃ্ক্তে বেগম খালেদা জিয়া আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি সরাসরি পরিস্কার ভাবে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাহলে আমাদের প্রশ্ন আপনার কাছে কিসের কারনে বা কেন আপনি সরাসরি জামাত-শিবির নিষিদ্ধ করছেন না ? আপনি কি বেদেশি শক্তির কথা ভাবছেন...? নাকি আপনার কোন পরামর্শ দাতার কথা ভাবছেন ? আপনার মত সাহসীতো বিশ্বে আর কোন নেতা আমি দেখি না। আপনি যে সাহস নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক কে না করেছেন ঠিক সেই একই সাহস নিয়ে জামাত-শিবির নিষিদ্ধ করুন কারন আপনার সাথে ৩টা শক্তি আছে ০১। আপনি বিশ্ব নেতা বঙ্গবন্ধুর কন্যা ০২। আপনার সাথে আছে জাগ্রত জনতা, ০৩। আপনি নিজেই অভিজ্ঞ সাহিসী বিচক্ষন নেতা । তাই বলছি এখনই সময় জামাত-শিবির নিষিদ্ধ করুন। রাত্রে টিভিতে কিছু স্বঘোষিত বুদ্ধীজিবির টকশো দেখলে মনে হয় এ দেশে কোন সরকার নাই দেশে কোন কাজ হচ্ছে না সেখানে আবার দেখলাম কিছু শিক্ষক আছেন যাদের সংসারের ঠিক নাই তাড়া মদের বোতল হাতে নিয়ে ইসলাম ধর্ম কায়েম করেন তারা সর্ব বিষয়ে জ্ঞানী কিন্তু নিজের সংসারটায় ঠিক রাখতে পারে না তারা আবার দেশ নিয়ে মহা ব্যাস্ত এদের কথা শুনলে মনে হয় আমাদের দেশ কাল সকালেই অন্য দেশ দখল করে নিবে, বিদেশে আমাদের কোন লোক নিবে না আমরা কোন বিদেশী সাহায্য পাবো না ইত্যাদি। আপনি দেশ কে খাদ্যে স্বয়ংসম্পুর্ন করেছেন, নিজস্ব তহবীল দিয়ে পদ্মা সেতু তৈরি করার উদ্দ্যোগ গ্রহন করেছেন কারন আপনি সাহসি , আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনিই পারবেন জামাত-শিবির নিষিদ্ধ করতে এদের নিষিদ্ধ করলে এরা প্রকাশ্যে হরতাল ডাকতে পারবে না এরা জে,এম,বি এরা রাজাকার এরা মা বোনের ইজ্জত লুন্ঠন কারী এরা স্বাধীনতা বিরোধী এদের ক্ষমা নাই তাই সময় নষ্ট না করে আপনার আসে পাশের কারো কথা না শুনে আপনি এদের নিষিদ্ধ করার ব্যবস্থা করুন। আমরা প্রতিটি পাড়া মহল্লায় জামাত-শিবির প্রতিরোধ কমিটি গঠন করবো আমরা এদের খুঁজে বেড় করবো এবং আইনের হাতে সোপর্দ করবো কিন্তু আগে তাদের নিষিদ্ধ করে বে-আইনি ঘোষনা করতে হবে। খালেদা জিয়া যেমন ক্লিন হার্ট অপারেশান করেছে ঠিক সেই ভাবে না করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার এর যৌথ ভাবে সমন্নয় করে জামাত ক্লিন অপারেশান কমিটি করে দিন । জামাতের অস্র উদ্দার করার জন্য সেনা বাহিনীকে দ্বায়িত্ত দেওয়া যেতে পারে। মাননীয় প্রধান মন্ত্রী আমরা সাধারন মানুষ আমাদের সাথে সকল সাধারন মানুষের যোগাযোগ আছে আমরা তাদের মনের কথা যানি। যা আপনার অনেক মন্ত্রী জানেনা আজ এক শ্রেনীর জ্ঞানপাপী, বুদ্ধিজিবী বা কু-বুদ্ধি ব্যাবসী বিভিন্ন টিভী শো কে পেশা হিসাবে নিয়েছে এদের কোন ব্যাবসা নাই চাকুরী নাই কিন্তু এরা চলে দামী গাড়িতে থাকে বিলাস বহুল বাড়িতে এদের সাথে সাধারন জনগনের কোন যোগাযোগ নাই কিন্ত এরা রাতদিন সাধারন মানুষ নিয়ে কান্নাকাটি করেন এরা সাধারন মানুষের হাত ধরলে আবার দামী সাবান দিয়ে হাত দুয়ে নেয় এরা আপনার মত সাধারন মানুষ কে বুকে জড়িয়ে ধরেন না তাই এদের কথায় কান না দিয়ে আমাদের মত সাধারন জনগনের কথা শুনুন আমরাই গিয়ে ছিলাম সাব জেলে আপনাকে মুক্ত করতে তখন অনেক বড় বড় নেতা আমাদের কে বলেছেন বেশী বাড়াবারী করনা এটা জরুরী সরকার এদের থেকে কোন নেতা নেত্রী মুক্তি পাবে না কিন্তু আমরা সেইসব নেতাদের কথা শুনি নাই আপনাকে মুক্ত আমরা করেছি কিন্তু দুখের বিষয় হচ্ছে তাড়া অনেকে এখন বড় বড় পদে আছে তাতে আমাদের কিছু বলার নাই শুধু বলছি বাংলার জনগন আপনার সাথে আছে আপনি সময় নষ্ট না করে জামাত-শিবিরের বিরুদ্ধে ব্যাবস্থা নিন দেখবেন সবাই আপনার সাথে আছে এবং থাকবে।
জয় বাংলা মহান জাতীর মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব
ইতি
বঙ্গবন্ধুর সৈ্নিক মো আবুল খায়ের শাহজাহান। সভাপতিঃ বাংলাদেশ অনলাইন আক্টিভিস্ট এন্ড জার্নালিস্ট ফোরাম* সম্পাদকঃ দেশীবার্তা২৪ডট কম * কেন্দ্রীয় সভাপতিঃ বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদ
©somewhere in net ltd.