নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খায়রূল ইসলাম

খায়রূল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জনগন কি বদলে যাচ্ছে ?

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

ইহা একটি বিশেষ ব্যক্তিগত মতামত:

(কেহ একমত হইতে বাধ্য নন !)

ইদানিং আমার মনে হইতেছে যে, বাংলাদেশের সকল মানুষ ঘুম হইতে জাগিয়া প্রতিজ্ঞাবদ্ধ বা পণ করিয়া লয় যে:-সকল অবস্থায়-

• তাহারা সবাই গম্ভীর হইয়া থাকিবে,

• কেহ কাহাকেও বিশ্বাস করিবে না,

• র্নিলজ্জভাবে অবিরত মিথ্যা বলিবে,

• কঠিন সব বিষয়ে, তাত্তীয় বিশেসজ্ঞর মতো সমালোচনামুলক আলোচনা করিবে,

• সবাই সকলবস্থায় সিরিয়াস থাকিবে,

• নিজেকে বাংলাদেশের সবচেয়ে সুনাগরিক ভাবিবে,

• দেশ-প্রেমে নিজেকে সবসময় গোল্ডেন এ+ ধারী মনে করিবে

• দেশের ভবিষ্যত নিয়া সবসময় গভীর চিন্তামগ্ন থাকিবে,

• গভীর দুর-দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্ঠা করিবে,

• যে কোন একটি রাজনৈতিক দলের মুখপাত্রের দায়িত্ব-প্রাপ্ত ব্যক্তি হিসাবে নিজ হইতেই দায়িত্বপালন করিবে,

• র্দুভাগা জাতীর সদস্য হিসাবে মনে একটি চাপা বেদনা পুষিয়া রাখিবে,

• নিজে ব্যস্ত থাকিবে এবং মোবাইল ফোনকে ব্যস্ত রাখিবে,

সবচেয়ে কষ্টের বিষয় এই যে, উপরোক্ত প্রতিজ্ঞার কারনে “সবাই একসময় প্রাণখোলে হাসতে ভুলিয়া যাইবে”-এবং বাংলাদেশ বিশ্বের প্রথম হাসি বিহীন মানুষের রাষ্ট্র হিসাবে গ্রিনিজ বুকে নাম লেখাইয়া পুলকিত হইবার ভান করিবে ।

আমার এই রূপ মনে হইবার একমাত্র উদাহরন হিসাবে দেখিতে পাইয়াছি যে,

“আমি র্দীঘিদিন (ফেস বুকের ছবি ছাড়া) যাবত মনে করিতে পারিতেছিনা যে, শেষ কবে আমি -র্জীবন্ত মানুষকে অকৃত্রিম-র্নিমল-পবিত্র-প্রাণখোলা ও আনন্দময় ভঙ্গিতে হাঁসতে দেখিয়াছি।”

জাতীর এই কঠিন বাস্তবতায়- নিজেকে হাসিখুশি রাখুন ও অপরকে নিজ দায়িত্বে হাসিখুশি রাখিবার চেষ্ঠা করূণ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.