| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদের দিনে যাকে সবচেয়ে বেশী মিস করেছি, সে আমার বাবা। গত ২১/০৪/২০১৪ ইং তারিখে আমাকে একদম একা করে চলে গেছে না ফেরার দেশে। প্রতি ইদে নামাজ পড়তে যাবার জন্য তার তারাহুড়া, ডাকাডাকি,জামাতে কোন দিকটায় বসেছি তা লক্ষ্য করা,তাকে সালাম করা, এক সাথে দিনের প্রথম খাওয়া, এই কাজ গুলো আজকে আমার জীবনে, প্রথম হলো না। একদমই ব্যতিক্রমেএই ইদের দিনটা গেল। মাঝে মাঝে বিরক্ত লাগতো তারপরও তাকে খুশী করার জন্য জামাতের এমন একটা দিকে বসতাম যেন সে সহজে লক্ষ্য করে, আমি আছি। ।আজকে প্রথম এই অভিনয়টা করতে হয়নি।একটা বিশাল শুন্যতা চারদিক ঘিরে আছে । ।হদয়ে চলছে অবিরাম রক্তক্ষরন।একটা ছায়া সবসময়ই ঘিরে থাকতো আমাকে।সেই ছায়া আজ মাথার উপর নেই। নেই সেই ভয়, নেই সেই বাবার ভালবাসা্, নেই তার বিরল ছোঁয়া যা বছরে দুই ইদে, দুইবার মাত্র একটু সরাসরি আদর পাওয়ার সুযোগ তৈরী করে দিত । পা ছোঁয়ে ছালাম করাটা নাকি আমাদের ইসলামে নেই,তাই ছালাম করতে গেলে মুখে না বলতো সবসময় কিন্তু কখনো বাধা দিত না।ছালাম করার সময় যখন আমার মাথায় হাত রেখে একটু আদর করতো, ওই সময়টা আমার কাছে প্রতি বছরের সবচেয়ে প্রিয় একটা মুহুর্ত ছিল। আজকে প্রথম তা পেলাম না।কষ্ট শেয়ার করলে নাকি কষ্ট কমে, তাই একটু চেষ্টা করলাম।
২|
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:২৫
মিজভী বাপ্পা বলেছেন:
৩|
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩
সুমন কর বলেছেন: প্রিয়জনকে হারাবার বেদনা, অনেক কষ্ট। আমিও প্রথম মা'কে ছাড়া ঈদের দিন কাঁটালাম।
আপনার বাবার আত্মার শান্তি কামনা করি।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:০৭
শামস 8929 বলেছেন: আপনি ভাই আমার কষ্টটাই বাড়ালেন।।।।।।।। সত্যি বলছি আপনার কষ্টে আমার বুকটা ভারী হয়ে আছে।। আমার বাবা খুবই অসুস্থ, এই ঈদে আছে মনে হচ্ছেনা আগামী ঈদে..........