নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এইচ মামুন

কে এইচ মামুন › বিস্তারিত পোস্টঃ

জাতীয় চেতনা বনাম ধর্ম: জয় পরাজয়

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০

জাতী হিসেবে আমরা কি কুশলী নাকি ধূর্ত? আত্ম-প্রতারিত কথাটা ব্যবহার করা যায় কি? কেন নয়! আমাদের সর্বনাশ বাহির থেকে যতটা না এসেছে তার চাইতে বেশী কি নিজেরাই করিনি? ইতিহাস বলে বাঙালী কখনই অন্যায়ের কাছে মাথা নুয়ায় নি। জাতীয় চেতনায় জ্বলে উঠে প্রতিবাদে ফেটে পড়তে সে কখনও ভয় করেনি, স্বার্থ চিন্তা করেনি। আবার এ কথাও ঠিক, প্রায় সকল সময়ই এর বিপরীতে ধর্মকে ব্যবহার করা হয়েছে ঢাল নয় তরবারি হিসেবে! যদিও একথা ঠিক, এতে করে বাঙালী দমে যায়নি- জয় চিনিয়ে এনেছে। কিন্তু একথা অস্বীকার করি কি করে- কোনটিরই সম্পূর্ন সুফল আমরা ভোগ করতে পারিনি! সবই যেন ধর্ম এবং জাতীয় চেতনা একসাথে গুলিয়ে ফেলে খন্ডিত জয়! একে কি বলা যায়? দূর্ভাগ্য না আত্ম-প্রতারনা?



হাজার বছরের বাঙালী আজও খুঁজে ফিরছে নিজেকে! এর শেষ কোথায়? আমরাও কি আগামী প্রজন্মের কাঠগড়ায় নিজেদের সমর্পন করতে চলেছি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.