নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এইচ মামুন

কে এইচ মামুন › বিস্তারিত পোস্টঃ

তোমার অবস্থান নির্ণয় করে নিও

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

ঘুম-ঘুম চোখে দরজা খুলেই পেলাম চিঠিটা-



প্রনাধীক(!) শান্তনু,

ক্ষমা করো। আগে দরজা বন্ধ করো...

হ্যাঁ, এইবার বলি-

সামনের দরজাটা আর কোনদিন খুলবে না

আদেশ আমার। স্নেহের প্রশ্রয়ে

মুখ খুলো না- তারচে’ বরং নির্বাসনেই যাও!

আমি জানব, তুমি আমারই ছিলে-

এবং রেখেছ নিরাপদ আমায়...



জানি, বাঁধ ভাঙার অদম্য সাধ তোমার;

আমি থাকি শিকল পায়...

জীবনের এহেন বোধে আমার ভীষন মায়া।

আমি এই বেশ আছি! তোমার বিষাক্ত ছায়া

মুখোশ উন্মোচনের নেশায় বড্ড বে-রশিক;

আমার আব্রু যে ধরে রাখা দায়!

শান্তনু, তুমি তো একাই ছিলে, আছো-

এই কুঁড়েঘরে তোমার কি আসে যায়?!



শান্তনু, সাহস নেই তোমাকে শুনি-

মুখোমুখি দাঁড়াবার। আমার মিনতি

এ চিঠিখানি-

তুমি মুক হও, বধি হও

প্রস্থান করো_______।

ফের যদি কভু দেখা হয় পথে-

তোমার অবস্থান নির্ণয় করে নিও।

আমাকে উন্মুক্ত করো- মুক্তি দাও...



আমার ঘোর লাগা চোখে সংশয় জাগে-

আমি কি জেগে আছি!

আমার কুঁড়েঘর- আমার মা

হো হো করে হেঁসে উঠে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.