নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এইচ মামুন

কে এইচ মামুন › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

প্রিয় বঙ্গবন্ধু,

তোমাকে শ্রদ্ধেয় কিংবা আপনি করে বলার চেয়ে প্রিয় এবং তুমি করে ভাবতে আমার অধিক ভাল লাগে। বয়সের ব্যাবধান কিংবা কালের দূরত্ব সেখানে বাধা হয়ে উঠেনা। বাবা-কাকুদের সাথে আমার বয়সের ব্যাবধানটা সারা জীবন একই থেকে যাবে। কিন্তু তুমি? তোমাকে আমি ছুঁয়ে ফেলব নিশ্চিত। তুমি যে দাঁড়িয়ে আছো ঠাঁয়! কালের বিচারেই বা কি করে তোমাকে আটকে রাখি! তুমি যে বহমান- সেকাল, একাল এবং আগামীর! আরেকটি কথা আমি নিশ্চিত করে বলতে পারি- আমার সন্তান, তার সন্তান, তার সন্তান এবং তারও... তোমাকে আমার মতই বন্ধু ভেবে প্রিয় এবং তুমি করে বলবে। পৃথিবীতে অনেক নেতা জন্মেছে, এসেছে অনেক যুগ স্রষ্টা। কিন্তু তোমার মত এমন আপনার হয়ে উঠেনি কেউ, বন্ধু হয়ে উঠেনি কেউ! তুমি আমাদের সব দিয়েছো, এমনকি নিজেকেও। তবু তুমি দাতা নও, স্রষ্টা নও, কেবলই বন্ধু। বঙ্গবন্ধু...



বন্ধু, আমার ভালোবাসাটুকু গ্রহন করো। বুকের উষ্ণতাটুকু অনুভব করো, আশির্বাদ করো...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.