নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এইচ মামুন

কে এইচ মামুন › বিস্তারিত পোস্টঃ

বাসর-স্বপ্ন

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:২১

যখন জানলাম, টেলিফোন বাঁজবে-

দেখে নিলাম- সোফার রঙ চটে গেছে কি না!

যদিও জানতাম, টেলিফোনের চোখ নেই-

আয়নাকে জিজ্ঞাসীলাম, পার্লারে যাব কি না!



কি কথা হবে? বলবে কি-

বহুদিনের ঘুম কেঁড়ে নে’য়া

এক রাত্রি সুখ-কল্পনা?

আগামীর হাওয়ায় ছুটবে হিংসুটে কানাকানি!



অপেক্ষার ভেলায় চড়ে ঝিমুনি এলে পরে

তোমার নূপুরের মতই বেঁজে উঠে আমার ফোন!

চমকিত আমি ভোলে যাই সেইসব নির্ঘুম সময়।

বাসরের পরিকল্পনা ভুলে আমরা যে যার মত-



শুরু করি- প্রতিদিনের অফিস যাত্রায় ট্রাফিক অভিজ্ঞতা

আর সিনেমার টিকিট উসুল না হওয়ার হতাশা।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.