| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ন’ মাস যখন বয়েস হলো-
বিকেলের নরম রোদ্দুর নেমে এলো পথে;
মায়ের মলিন মুখ-খানি ভরে উঠলো হাসিতে।
ন’ মাস যখন বয়েস হলো-
ভুলে গেছি কতজন হেঁটেছে নিষিদ্ধ যাত্রায়;
কতজন রেখে গেছে এঁটো সরাইখানায়।
ন’ মাস বয়েস হলে
টের পাই- স্নানহীন কেঁটে গেছে কতগুলো দিন!
এখন তবে শীতকাল! গেলো বছর গেলো নবান্নের গন্ধহীন!!
ন’ মাস বয়েস হলেও
জন্মানোর স্বাদ পাই প্রথম সেই দিন
হ্যাঁ, আমি ১৬ ডিসেম্বরের কথা বলতে এসেছি...
©somewhere in net ltd.