নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তির আবাহন জানাই। আমি মুক্তিবাদী

উথান মারমা

বর্তমানে ছাত্রাবস্থায় আছি ঢাবিতে। পড়ছি একাউন্টিং-এ।।

উথান মারমা › বিস্তারিত পোস্টঃ

আবাহন

১৬ ই মে, ২০২১ রাত ৯:৩৬

অর্ধ নেত্র মেলে ঝুম হয়ে থাকি। দুরন্ত দ্বিপ্রহরে তপ্ত রোদের উচ্চকিত শব্দমালা হাঁসফাঁস করে জানিয়ে দেয় আবহমান আবেগ। চিঁ চিঁ করে হাঁক ছাড়ে, দম নেয় র্নৈব্যক্তিক সমাবেশে। আকাশটা আজ বড়ো স্বচ্ছ নীলাভ। পাল টানা খেয়ার মতো কেমন নিস্তরঙ্গ। যেদিকে দু'চোখ যায় একটানা দৃষ্টির পরিসীমা কেমন স্তব্ধ হয়ে মিলেমিশে একাকার। দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ আকাশটাকে ছুঁতে চায়। মাঝে মাঝে দৃষ্টির ক্ষীণ ভাজে দূরে কোথাও তালগাছ আর কৃষাণীর হালকা চক্ষুষ্মান হয়ে ওঠা। কখনো হঠাৎ ডেকে ওঠে শালিকের ঝাঁক, হারিয়ে যায় গহীন অরণ্যে। একটা দুটো মেঘ এসে স্মৃতি হাতড়ায়। বড়ো অদ্ভুত শ্রান্তি এসে জমে মনের বাক্সে। এই তো কতকাল ধরে বেগবান পথ সরে গেছে একেবেকে। ব্যস্ত সময়ের কোলাহলে সুপ্ত হয়ে থাকা কোনো ডাক কাছে ভিড়তে চায়, না পাওয়ার রাজ্যে। শুনতে পাই জলকণার ছল ছল ধ্বনি, নিদারুণ নিরন্তর সংস্রব কর্ণকুহরে বাজতে থাকে। আহ্! কতো মায়াবী মধুমাখা কোনো স্বর বলে ওঠে, বেঁচে থাকার বড়ো সাধ জাগে। তুমি কী শুনতে পাও ওহে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২১ সকাল ৯:৪৫

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
খুব অল্প সময়ে প্রথম পাতায় আগমন। এমন ঘটনা বুঝি আপনিই প্রথম।

অল্প লেখা হলেও সুন্দর একটা পরিবেশ উপস্থাপন করেছেন।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.