নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস অজ্ঞতা-রোগের ধারক ও বাহক, তাই বিশ্বাস-ভাইরাস থেকে ১০০ হাত দূরে থাকুন।

পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব

কালিদাস কবিয়াল

রাঘব-বোয়ালের রাজত্বে জন্মেই জেনেছি- চুনোপুঁটির জীবন দুলছে বিশাল হা-য়ের ভিতর; তবু বৃষ্টির জলে দিতে চাই তিন লাফ.........!

কালিদাস কবিয়াল › বিস্তারিত পোস্টঃ

মুক্তচিন্তার বিকাশ ও চাপাতির প্রতিরোধ

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫

সূর্যের রগ কেটেই দিলে সে এখন আর পৃথিবীর চারপাশে ঘুরবে না এবং ধর্মের দোয়াত কালিতে ইতিহাস অন্ধকার করে দিলেও গ্যালেলিও-রা পৃথিবীর পৃষ্ঠা থেকে মুছে যাবে না। সত্য সতত সময়ের সমানুপাতিক এবং প্রবাহমান প্রতিটি প্রজন্মে। একজন সানিউরকে কুপিয়ে রক্তাক্ত করে কুসংস্কার আর কূপমণ্ডূকতার ভাইরাস সমাজের সেন্টিমেন্টে ইনস্টল করা যায় না। এটা একুশ শতক এবং বসন্ত, মধ্যযুগের সেই অন্ধকারে ব্রুনো-রা পুড়েনি, বরং জ্বালিয়ে ছিল সলতে। যার আলোতে আধুনিক সভ্যতা বিকশিত হয়েছিল, যুগে যুগে সক্রেটিসরা হেমলক পান করেই কিন্তু মানবজাতিকে বৌদ্ধিক বিলুপ্তির হাত থেকে পরিত্রাণ দিয়েছিল। আমাদের সমাজে আজও ধর্মের সমালোচনা প্রচল বলেই কতিপয় ধর্মব্যবসায়ীদের ধর্ষণপ্রবণ আগ্রাসনে মানবতার সতীত্ব কুলশিত হয় না। মানুষের নৈতিক শৃঙ্খলা রক্ষায় সমাজে ধর্মের প্রয়োজন যেমন আছে, তেমনি ধর্মাশ্রিত কুসংস্কার প্রতিরোধেও ধর্মীয় সমালোচনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 'স্বর্ণ'-কে তার সতীত্বের প্রমাণ দিতে হলে কষ্টি পাথরের কঠোর-কঠিন আঘাতের মুখোমুখি হতেই হবে! তেমনি ধর্ম-কে কিংবা কোন মতাদর্শকে তার অস্তিত্বের সত্যতা ও সার্থকতার প্রমাণ দিতে হলে প্রতিটি প্রজন্মেই নাস্তিক ও অবিশ্বাসীদের তীব্র-তীক্ষ্ণ সমালোচনার মুখোমুখি হতেই হবে। যুগে যুগে ধর্ম-অবতারগণও এই কঠিন বাস্তবতাকে এড়িয়ে যেতে পারেননি। অসির জবাব অসিতে হয়, মসীতে নয়। মসীতে কেবল ব্যক্তি মানুষকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া যেতে পারে, তার আদর্শকে নয়, চিন্তা-চেতনা-মুক্তবুদ্ধির বিকাশকে নয়। চাপাতির দক্ষতায় সত্যকে সাময়িক আড়াল করা, মিথ্যাচারের মোড়কে আচ্ছাদিত করা যায় হয়ত, কিন্তু বিলুপ্ত করা অসম্ভব। অতি ধার্মিকদের পাশবিক আগ্রাসন, তাদের যৌক্তিক-বৌদ্ধিক অন্তঃসারশূন্যতাই প্রমাণ করে আর কিছু না। কোন সত্য মতবাদ প্রমাণে-প্রচারে-প্রসারে চাপাতির তীক্ষ্ণতা দেখাতে হয় না, রক্তপাতের প্রয়োজন হয় না, প্রোপাগান্ডার প্রয়োজন হয় না; মৌলবাদের নগ্ন আগ্রাসনে কোন মানুষের বাক-স্বাধীনতাকে নির্বাক করে দেয়ার নাম ধর্মাচার কিংবা ধর্ম-প্রচার হতে পারে, কিন্তু কিছুতেই একে সুস্থ মানবাচার বলে স্বীকৃতি দেয়া যায় না। নিউটন-আইনস্টাইনরা তাদের তত্ত্বের-তথ্যের সমসাময়িক বিরুদ্ধাচারীদের বিপরীতে ঢাল-তলোয়ার হাতে মাঠে নামেননি বরং যুক্তিতে-বুদ্ধিতে তাদের প্রতিহত করেছেন কিংবা করতে চেয়েছিলেন। পশ্চিমের মানুষ ইতিহাসের পাঠোদ্ধারের মাধ্যমে তাদের ধর্মাচারে সম্যক সংশোধনী এনেছে, যা আজও উপমহাদেশীয় ধর্ম-হুজুগেরা পারেনি। যার ফলে এখানে এখনও একদল স্ক্রিজোফ্রেনিয়া রোগী চাঁদে-সূর্যে শয়তানের প্রতিকৃতির হ্যালুসিনেশান দেখে প্রায়শই প্রাণহননে প্রলুব্ধ হয়।



চাপাতির আঘাতে হয়ত সানিউরের শারীরিক চেতনার গতিরোধ করা যেতে পারে, তবে বৌদ্ধিক চেতনার বিকাশকে নিউক্লিয় শক্তির আগ্রাসনেও প্রতিরোধ করা যায় না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৩

জিয়া চৌধুরী বলেছেন: ধর্ম বিশ্বাস বা অবিশ্বাস মানুষের ব্যক্তিগত ব্যাপার। একজন মানুষ চাইলে সৃষ্টিকর্তাকে অস্বীকার করতেই পারে। কিন্তু তিনি চাইলে আরেকজন ধর্মবিশ্বাসীর বিশ্বাসে আঘাত হানতে পারেন না। কটুক্তি করতে পারেন না। আর এ কারণে যদি উনাকে মৌলবাদীরা হামলা করে সেজন্য আসল দায়ী কে হবে। উনি উনার ধর্ম অবিশ্বাসের প্রচারণা চালাতে পারেন কিন্তু আরেকজনের সৃষ্টিকর্তা ধর্মপ্রচারক নিয়ে কটুক্তি নিশ্চয় নাস্তিকতা নয় বরঞ্চ নিলর্জ্জ হিট সিংক মনোভাব এটা বলার অপেক্ষা রাখেনা।

যে মৌলবাদীরা মন্দির ভাংগে আর যে নাস্তিক সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তি করে তাদের উভয়ের মধ্যে পাথর্ক্য নাই জেনে রাখবেন।

২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮

নিশ্চুপ শরিফ বলেছেন: ধর্মীয় ব্যাক্তকে গালি দিলেও মুক্তিবুদ্ধির আর মুক্তচিন্তার হওয়া যায়না। অবশ্য এতে অনেক ডলার ইঙ্কাম করা আর ফেবুতে অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায়।

৩| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

এ মতিন বলেছেন: ধর্মের বিরুদ্ধে লেখনীর জবাব লেখনীতেই দেয়া উচিৎ;শারীরিক আঘাতে নয।তাহলে ধর্মের অসারতা-সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার আস্ফালনকেও অসার প্রর্তীয়মান হবে।সৃষ্টিকর্তাকে বিরোধীতা করলে সেই প্রতিশোধ নিক-শাস্তি ‍দিক। মানুষে কেন সেটা করবে।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

মুক্ত আকাশ বলেছেন: মুক্তচিন্তা জিনিসটা কি? কোন সবিষয়ের আলোচনাকে আমরা মুক্তচিন্তা বলবো আর কোন জিনিসের আলোচনা, পেইজকে ব্যান করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.