নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ বিন হাবিব

খালিদ বিন হাবিব › বিস্তারিত পোস্টঃ

এরপর সহানুভূতি কীভাবে থাকবে?

১৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫১

দেশে প্রতারকরা কতভাবে যে মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছে, তার কোন ইয়ত্তা নেই। মানুষের সহানুভূতিকে পুঁজি করে দুরারোগ্য রোগীর চিকিৎসার নামে টাকা ওঠানোর প্রবণতা বেড়ে গেছে। সাধারণত ব্যস্ত সড়কের মোড়ে, শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে এ দৃশ্য নজরে পড়ে। দেখা যায়, কতিপয় তরুণ দানবাক্সের মতো বাক্স হাতে নিয়ে কোন ব্যক্তির ছবি দেখিয়ে প্রায় ক্ষেত্রেই যা হয় শিশুর ছবি ক্যান্সার বা অন্য কোন দুরারোগ্য রোগের চিকিৎসার কথা বলে সাহায্য চাইছে। বাস যাত্রাকালেও এ ধরনের সাহায্য প্রার্থনার দৃশ্য লক্ষ্য করা যায়। সহানুভূতিশীল মানুষ সরল বিশ্বাসে বাড়িয়ে দেয় সাহায্যের হাত। অধিকাংশ ক্ষেত্রেই যে এভাবে টাকা ওঠানোর পেছনে কাজ করে নিছক প্রতারণা, এমনকি বেশ কয়েকটি গ্র“প এ কাজে সক্রিয়, ঘূণাক্ষরেও কেউ তা টের পায় না। সম্প্রতি পুলিশ ঢাকায় এ ধরনের কয়েকজন প্রতারককে হাতেনাতে গ্রেফতার করায় বিষয়টি প্রকাশ পেয়েছে। জানা গেছে, গত মাসেই প্রতারকরা এভাবে ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সবচেয়ে উদ্বেগজনক যে তথ্যটি জানা গেছে তা হল, এসব প্রতারণায় জড়িয়ে পড়ছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নামি-দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অভিনব প্রতারণায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া কিছু সামাজিক সংগঠনও নানাভাবে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এ ধরনের প্রতারণা রোধে আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা আরও বাড়াতে হবে। মানুষকেও সচেতন থাকতে হবে এ বিষয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.