| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ঢাকার মন্ত্রিপাড়ার বাসায় থাকেন না। ব্যবহার করেন না সরকারি গাড়ি। চট্টগ্রামে গেলেও থাকেন না সরকারি সার্কিট হাউসে। ঢাকা ও চট্টগ্রামে দুই জায়গাতেই তিনি নিজের বাসায় থাকেন, চড়েন ব্যক্তিগত গাড়িতে।
শুধু বাড়ি ও গাড়ির সুযোগ-সুবিধা নয়, প্রতিমন্ত্রীর বেতনসহ প্রাপ্য সুযোগ-সুবিধার দেড় লাখ টাকাই তিনি বিভিন্ন জায়গায় ডোনেশন দিয়ে দেন।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমারতো অনেক আছে, প্রয়োজন নেই। স্বাচ্ছন্দ্যেই তো থাকি, মন্ত্রী আজ আছি কাল থাকবো না। তাই সরকারি বাড়ি-গাড়ি ছাড়াই নিজের ঢাকার গুলশান, চট্টগ্রামের সার্সন রোডের বাড়িতে থাকি।
জাবেদ ছিলেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এর অন্যতম পরিচালক। মন্ত্রিত্ব পাওয়ার পর ইউসিবিএল-সহ তার সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি।
ইউসিবিএল-এর প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র বড় ছেলে হলেন জাবেদ। তিনি চট্টগ্রাম চেম্বারেরও সভাপতি ছিলেন।
প্রতিমন্ত্রী জাবেদের সরকারি বাড়ি-গাড়িসহ নানা সুযোগ-সুবিধা না নেয়া প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব-এর শিক্ষক ও কলামিস্ট প্রফেসর আবদুল মান্নান বলেন, জাবেদের এসব সুযোগ-সুবিধা ভোগ করার দরকার নেই।
জাবেদের মতো জাতীয় পার্টির নেতা ও বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন না।
প্রফেসর মান্নান আরো জানান, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে মাত্র এক টাকা বেতন নিতেন।
বিবিসি ও উইকিপিডিয়ার ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর থেকে ১৯৬৪ সালে তার মৃত্যু পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। জিন্নাহ ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, যে পদে তিনি আসীন ছিলেন ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতার পর থেকে তার মৃত্যু পর্যন্ত।
সুপ্রভাত বাংলাদেশ এর সৌজন্যে।
২|
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৭
দ্যা লায়ন বলেছেন: তবুও এই সরকারের মন্ত্রীতে গাবলা কমনা, শেখ হাসিনার মত মানুষের পাশে অসৎ মানুষ সঙ্গত নয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১০
খেলাঘর বলেছেন:
সব চেনা; উনার বাবা কিভাবে আয় করে টাকা রেখে গেছেন, সেটা আগে জেনে নেন।
শেখ সাহেব তো সব ব্যাংক জাতীয়করণ করেছিলেন; উনার বাবার ব্যাংক কেন রয়ে গেলো? মানুষকে ভুল ধরণা দেবেন না।