নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের সবচাইতে নিশ্চিত বিষয় মৃত্য।

খেলাঘর০২

অন্য কোন দিন আমার পরিচয় বলবো। আজ অন্য প্রসঙ্গে কথা বলি চলুন।

খেলাঘর০২ › বিস্তারিত পোস্টঃ

খেলাঘর-০১

২৮ শে জুন, ২০২১ সকাল ১১:৪৭



জলে নেমে কুমীরের সাথে শত্রুতা করা তখন সাজে যখন আপনার বুদ্ধি তার থেকে বেশি। অস্ত্র দিয়ে যুদ্ধ করার সময় ফুরিয়ে যাচ্ছে। আগামী দিনের যুদ্ধ হবে জীবানুঅস্ত্র দিয়ে। যে দেশ জীবানু অস্ত্র বানাবে সেই দেশই বানাবে প্রতিষেধক। মগজবিহীন দেশগুলো ভ্যাকসিন নিতে নিতে দূর্বল হতে থাকবে। যে দেশের মানুষ নিজেদের পেট ভরার কাজে ব্যস্ত তাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থা নড়বড়ে হবে এটাই সত্য। মূর্খদের দেশে অবকাঠামোর উন্নয়ন না করে উন্নয়ন প্রয়োজন মগজের। লোভী কর্মকর্তারা নিম্নমানের অবকাঠামো গড়বে আর গিলুহীন জনগন উন্নয়নের নিচে চাপা পড়ে মরবে।

অন্ধের হাতে লাইট আর স্বার্থপর লোকের দেশে উন্নয়ন খুব একটা কাজে আসে না। অন্ধের হাতে লাইট নয় লাঠি দিন। দেশের ভালো দেখতে চাইলে সরকারী টিভি দেখুন। চোখ কান খোলা রাখার কথা বললেও আমি আপনি সবাই আসলে অন্ধ। বোবা-কালাদের শত্রু কম। কথা বললে শত্রুতা বাড়বে। চিন্তা করুন কি করবেন।

কথাগুলো এলোমেলো। সময় পেলে গুছিয়ে লিখবো। না পড়ে মন্তব্য করার প্রয়োজন নেই।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২১ রাত ১২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


অন্ধের হাতে লাইট নয়, লাঠি দিন। - অনেক ভালো বলেছেন। আমি একমত।

দেশের ভালো দেখতে চাইলে সরকারি টিভি দেখুন। - অনেক ভালো বলেছেন। আমি দেখি। আপনি বিদেশে বসে কীভাবে দেখেন?

৩০ শে জুন, ২০২১ সকাল ৯:৪৭

খেলাঘর০২ বলেছেন: ভালো বলে আর লাভ কি বলুন, গুম হতে হয়। কখনো স্বেচ্ছায় কখনো সরকারী দলের ইচ্ছায়।
দেশের উন্নয়ন কি আর দেশের ভিতর সীমাবদ্ধ! উন্নয়ন বাতাসেও ছড়ায়।

২| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৪

খায়রুল আহসান বলেছেন: "বোবা-কালাদের শত্রু কম" - এ কথাটা বাঙালি বুঝে গেছে বলেই তো সবাই 'বোবা-কালা' সেজে বসে আছে!

০১ লা জুলাই, ২০২১ দুপুর ১:১৫

খেলাঘর০২ বলেছেন: উপায় যে নেই তাছাড়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.