| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুশী
I am a student. BBA-Finance,DU. I want to work for the people who are deprived.
“নীলিমা”
বন্দি আমি চার দেওয়ালে সকাল-সন্ধ্যা বেলা
মনটা আমার বেজায় খারাপ তোমায় ভাবিয়া।
কি করিব, কোথায় যাব? কিছুই জানি না
তোমায় ছাড়া সে আজ কিছুই মানে না।
দিনের বেলায় ইচ্ছা করে তোমায় ভাবিতে,
আর নীরব থাকিতে।
তাইতো আমি ধ্যানে থাকি নিঝুম নিরালায়,
যেন তোমায় খুজে পায়।
রাতের বেলায় ইচ্ছা করে তোমায় দেখিতে,
আর আদর করিতে।
তাইতো আমি চিয়ে থাকি ঐ নীলিমায়,
যেন তোমায় খুজে পায়।
করে প্রতিক্ষা হয়ে ক্লান্ত,
বৃথা আমি মনটাকে করি ভারাক্রান্ত।
সময় বয়ে যায়, রাত গভীর হয়,
তন্দ্রা রানী আমাকে হাতছানি দেয়।
স্বপ্নরা খেলা করে চোখ জুড়ে,
তাইতো স্বপ্নের মাঝে আমি হারায়,
যেন তোমায় খুজে পায়।
তোমার আমার দিন স্বপ্নে রঙিন,
কাটে স্বপ্নের মাজে।
হঠাৎ আমি জেগে দেখি তুমি নেই পাশে,
তখন বক্ষটা ভরে যায় অনুশুচনাতে।
হায়! হায়! এমন সময় কি করিব বলনা উপায়?
কোথায় গেলে, কি করিলে পাব তোমায়?
হৃদয়ের আন্দোলন সে তোমাকে চায়,
নয়তো সে মরে যাবে বাচবে না হায়!
তাইতো আমি উঠে আসি খোলা আঙিনায়,
যেন তোমায় খুজে পায়।
হঠাৎ গগন পানে চোখ দটি যায়,
মনে হল তুমি চাঁদ হয়ে জেগে আছো-
ঐ নীলিমায়।
ইমন (25-07-06)
©somewhere in net ltd.