| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধতা আমাদের উপমহাদেশে মজ্জাগত। আশির দশকের পর বাংলাদেশে ইসলামি উগ্রবাদ চরম রূপ ধারন করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারনে। রাজনীতিবিদরা ব্যাবহার করেছে খমতা ধরে রাখার জন্য। নতুন নতুন ধর্মব্যাবসায়ির সৃষ্টি হয়েছে। এই ব্যাবসায়িরা ওয়াজমাহফিলে বিধর্মিদের বিরুদ্ধে উস্কানিমুলক অসত্য কথা বলে সাধারন মানুষের মনে হিংসার সৃষ্টি করে যা কিনা পরবর্তিতে সামান্য ইন্ধনে ভয়ংকর রূপ নেয়। যার প্রমান এই সব ঘটনাবলি। তাই সরকারের উচিৎ এই ধর্মব্যাবসায়িদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া। মুল উৎপাটন না করে শুধু ইকবালদের ধরলেই সব ঠিক হয়ে যাবেনা।
একই সাথে খমতার জন্য ধর্মকে ব্যাবহার বন্ধ করুন। কয়দিন আগে সাঈদ খোকনের উল্লম্ফন দেখে খুব মর্মাহত হয়েছি। মনেই হয় নাই যে সে মেয়র হানিফের ছেলে।
দৈনিক পত্রিকাগুলো মনে হয় প্রতিযোগিতায় নেমেছে প্রমান করতে যে কে কতটা ইসলাম প্রেমি।
©somewhere in net ltd.