| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
রাত্রি যখন গভীর হয় গো
কোহিনূর
সংগীত
রাত্রি যখন গভীর হয় গো
ধরা থাকে নীরবে
আকুল হয়ে ভেবে দেখি
রাত্রিও শেষ হবে।
ভোরে যখন ডাকে পাখী
ভাবনা বেড়ে যায়
আমার জীবন থেকে দেখি
গুনার দিন ফুরায়।
আলো ছাড়া আশা গুলো
পূর্ণ কি আর হবে
আসবো নাতো আর কখনো
সুন্দর এই ভবে।
সুখের স্মৃতি ফিরে আসবে
মাওলার করুণায়।
আমার জীবন থেকে দেখি
গুনার দিন ফুরায়।
বিঁধির বিধান দেখি যখন
দিনরাত্রির মিলন
ভালোবাসা মধুর হলেই
সুখের নাই মরণ।
সুখ শান্তির ভাবের ভ্রান্তি
ঝরে যেমন ঝর্নায়।
আমার জীবন থেকে দেখি
গুনার দিন ফুরায়।
কোহিনূরের ভালবাসায়
ভেদাভেদ নাই
ভালবাসা সমান সমান
দুঃখ ভাগে পাই।
ভবার মত পাগল হয়ে
থাকি প্রভুর করুণায়।
আমার জীবন থেকে দেখি
গুনার দিন ফুরায়।
২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
টোকাই সিকদার বলেছেন: ধন্যবাদ কবিতা ভাল
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
মেঝদা৬১ বলেছেন: ধন্যবাদ আমার গানে মন্তব্য করে উৎসাহিত করার জন্য। শুভেচ্ছা রইলো।
৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
লাবনী আক্তার বলেছেন: ভালো লিখেছেন ।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
মেঝদা৬১ বলেছেন: ধন্যবাদ আপনাকে লাবনী আপু। শুভেচ্ছা জানবেন।
৪|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
আমিনুর রহমান বলেছেন: কোহিনূরের ভালবাসায়
ভেদাভেদ নাই
সামুতে স্বাগতম কোহিনুর ভাই।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
মেঝদা৬১ বলেছেন: মনে বড় আশা নিয়া সামু এসেছি, শুনেছি অনেক, দেখেছি সুন্দর কাজ, তাই তো আসা। সৎ মানুষের সঙ্গ চাই। ধন্যবাদ আমিনুর ভাই
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
মেঝদা৬১ বলেছেন: আগেও পোস্ট দিয়েছি কিন্তু কিছুই বুঝতে পারছি না এখানকার নিয়ম-কানুন। ধন্যবাদ