| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
মান করে রাঈ বসে আছে
মধুর বৃন্দাবনে
সখীরা সব গাঁথছে মালা
কৃষ্ণের আগমনে।
আজ রাঁধার আনন্দের ধারা
বইছে চারিদিকে
গাছের ডালে উড়ছে পাখি
ছুটছে দিক বিদিকে
সুক সারির খুশীর বন্যায়
ঝরছে দুই নয়নে।
মান করে রাঈ বসে আছে
মধুর বৃন্দাবনে।
বৃন্দাবনের ধূলী কণা
কৃষ্ণ বীণে পাগল
আজই বাজবে প্রিয় বাঁশী
মন যে তার উতল
আজই হবে রাশের মেলা
দুলবে কৃষ্ণের সনে।
মান করে রাঈ বসে আছে
মধুর বৃন্দাবনে।
কৃষ্ণ যখন বনে এলো
রাঁধার কষ্ট বাড়ে
কলঙ্কিত চিহ্ন গুলো
রাঁধার চোখে পরে
অন্তর জ্বালায় জ্বলে রাঁধা
বাঁধে প্রেম বন্ধনে।
মান করে রাঈ বসে আছে
মধুর বৃন্দাবনে।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
মেঝদা৬১ বলেছেন: আমি বন্ধু স্মৃতি শক্তিহীন
ভালোবাসা লাগে মুল্যহীন।।
ধন্যবাদ প্রিয় বাঁধন
২|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
একজন আরমান বলেছেন:
বাহ ! চমৎকার !
আপনাকে এখানে দেখে ভালো লাগছে মেঝদা। ![]()
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
মেঝদা৬১ বলেছেন: সবই সামু ব্লগতিদের ভালবাসায়। ধন্যবাদ আরমান।
৩|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
আমিনুর রহমান বলেছেন: অনন্য ও অসাধারণ +++
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
মেঝদা৬১ বলেছেন: ধন্যবাদ আরমান ভাই
এভাবে যেন পাহে পাই।
শুভেচ্ছা
৪|
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
আছমা পারভীন০০৭ বলেছেন:
আছমা পারভীন বলেছেন: মেঝদা-
আপনার ছন্দে গাঁথা- লেখাটি আমার
ভালো খুব লাগলো।
আজ রাঁধার আনন্দের ধারা
কৃষ্ণের আগমনে।
মান করে রাঈ বসে আছে
মধুর বৃন্দাবনে
সখীরা সব গাঁথছে মালা
কৃষ্ণের আগমনে।
আজ রাঁধার আনন্দের ধারা
বইছে চারিদিকে
গাছের ডালে উড়ছে পাখি
ছুটছে দিক বিদিকে।
ভালো থাকুন- সারাক্ষণ।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
মেঝদা৬১ বলেছেন: আপনার মন্তব্যে আমাকে আরও অনুপ্রাণিত করবে নিশ্চিত। একজন লেখক তখনই আনন্দ পায় যদি আপনার মত উৎসাহ দেবার মত করে কেউ কিছু বলে বা লিখে জানায়। ধন্যবাদ বোন, পাশে পাব ভবিষ্যতে ইনশাল্লাহ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!