| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঝদা৬১
পরছি এক পাগলের পালায় মাঝ রাতে সে সূর্য ডুবায় দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। মসজিদে যায় নামাজ পরতে মন্দিরে গিয়া হয় পুজারী আযান বাজান লাগে না তার এক সাথে সে দুই আহারী। আল্লাহ নামে জিকির করে কালী বলে হোলী খেলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। গির্জায় গিয়া মির্জা মশাই মিষ্টি পায়েশ ননী খেয়ে কালী বলে ধ্যান করিয়া অঞ্জলী দেয় যিশুর পায়ে। গৌতম বুদ্ধের রথ খানি একি পথে নিত্য চালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। এমন পাগল ধরা ধামে থাকেনা সে একি খানে দয়াল বলে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসে। মায়ের নামে হাসি কান্না গেঁথে রাখে একি মালায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়। হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান দেখে সেথায় একি বিধান আশা যাওয়া বেশ ভুষাতে দেহ ডাকে এক মলাটে। কোন ভেদাভেদ ভাবেনা কোহিনূর ও ভবা পাগলায়। দিনের বেলা রোজা রেখে উপোষ থাকে রাত্রি বেলায়।
জন্ম নিছো ভাল বাসতে
সংগীত
জন্ম নিছো ভাল বাসতে
সৃষ্টি কর্তার সৃষ্টিকে
অন্তর দিয়ে ভজন করো
মা বাবা মানুষকে।
যেখানে যত অনাসৃষ্টি
দাও সেখানে দয়ার দৃষ্টি
তোমার প্রেমে হবে সৃষ্টি
শান্ত করো ধরাকে।
অন্তর দিয়ে ভজন করো
মা বাবা মানুষকে।
যাহার কাজ তাকে মানায়
কোকিলে কি বাসা বানায়
উড়ে উড়ে আনন্দ বিলায়
গান শুনায় মানুষকে।
অন্তর দিয়ে ভজন করো
মা বাবা মানুষকে।
সৃষ্টিকর্তাকে ডাকিবে বলে
তাই তো তুমি ভবে এলে
প্রেমে প্রেম ভরিয়ে দিলে
মানুষ হয়ে জীবনকে।
অন্তর দিয়ে ভজন করো
মা বাবা মানুষকে।
কোহিনূর কেন ভবে এলো
ভুলতে ভুলতে পরাণ গেল
দুই হাত তার খালি রইলো
দোষ দিবো কপালকে।
অন্তর দিয়ে ভজন করো
মা বাবা মানুষকে।
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
মেঝদা৬১ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির। ভাল লাগলো পাশে পেয়ে।
২|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
একজন আরমান বলেছেন:
সঙ্গীতের জন্য ভালোবাসা।
বেঁচে থাক কবিতারা।
+++
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
মেঝদা৬১ বলেছেন: সংগীত আর কবিতা
এ তো নয় আলাদা
লি্খতে পারলে মনের মত
ভিজবে চোখের পাতা।
ধন্যবাদ আরমান।শুভেচ্ছা রইলো।
৩|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: আরে বস, আপনি দেখি ২ সপ্তাহের উপরে সামুব্লগে আর আমি খোঁজ পাইলাম আজকে
আশাকরি এখন থেকে নিয়মিত আপনার গানের সাথে পরিচয় হবে
শুভ কামনা ![]()
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
মেঝদা৬১ বলেছেন: খুব ব্যস্ত সময় পার করছি, তাই নিয়মিত আসতে পারছি না। সামুতে আপনাকে পাশে পেয়ে ভাল লাগছে। আমি আর একা নই হেথা। ধন্যবাদ
৪|
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
একজন আরমান বলেছেন:
তবে কি আমিও গানের চরণ লিখতে পারবো?
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
মেঝদা৬১ বলেছেন: ভাবের গানে চরন খুঁজো
গভীর ধ্যানে বসে
ধ্যানে জ্ঞানে পাবে তুমি
তোমার হৃদ আকাশে।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
এহসান সাবির বলেছেন: খুব ভালো লেগেছে।